আদিপুস্তক - 25 অব্রাহাম আবার বিবাহ করলেন। তাঁর নতুন স্ত্রীর নাম কটুরা।
Genesis 25:1 Then again Abraham took a wife, and her name was Keturah.
Chapter 25, 34 verses
আদিপুস্তক - 25 অব্রাহাম আবার বিবাহ করলেন। তাঁর নতুন স্ত্রীর নাম কটুরা।
Genesis 25:1 Then again Abraham took a wife, and her name was Keturah.
আদিপুস্তক - 25 অব্রাহামের ঔরসে কটুরা সিম্রণ, য়ক্ষণ, মদান, মিদিয়ন, যিশবক এবং শূহরের জন্ম দেন।
Genesis 25:2 And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
আদিপুস্তক - 25 যক্ষণ ছিলেন শিবা ও দদানের জনক। অশূরীয়, লিযুশ্মীয় আর লটুনীয় অধিবাসীরা ছিল দদানের উত্তরপুরুষ।
Genesis 25:3 And Jokshan begat Sheba, and Dedan. And the sons of Dedan were Asshurim, and Letushim, and Leummim.
আদিপুস্তক - 25 ঐফা, এফর, হনোক, অবীদ এবং ইল্দারা ছিল মিদিয়নের সন্তানসন্ততি। অব্রাহাম ও কটুরার বিবাহের ফলে এইসব পুত্রদের জন্ম হয়।
Genesis 25:4 And the sons of Midian; Ephah, and Epher, and Hanoch, and Abidah, and Eldaah. All these were the children of Keturah.
আদিপুস্তক - 25 মৃত্যুর আগে অব্রাহাম তাঁর রক্ষিত দাসীদের গর্ভজাত পুত্রদের নানা রকম উপহার দিয়ে তাদের পূর্ব দেশে পাঠান। তিনি তাদের ইসহাকের কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়ে তাঁর যা কিছু ছিল সব ইসহাককে দেন।
Genesis 25:5 And Abraham gave all that he had unto Isaac.
আদিপুস্তক - 25
Genesis 25:6 But unto the sons of the concubines, which Abraham had, Abraham gave gifts, and sent them away from Isaac his son, while he yet lived, eastward, unto the east country.
আদিপুস্তক - 25 অব্রাহাম 175 বছর বয়স পর্য্ন্ত বেঁচে ছিলেন।
Genesis 25:7 And these are the days of the years of Abraham's life which he lived, an hundred threescore and fifteen years.
আদিপুস্তক - 25 তারপর অব্রাহাম ক্রমশঃ দুর্বল হয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সুদীর্ঘ ও সুখী জীবন ছিল তাঁর। তিনি মারা গেলেন এবং তাঁকে তাঁর আপনজনের কাছে নিয়ে যাওয়া হল।
Genesis 25:8 Then Abraham gave up the ghost, and died in a good old age, an old man, and full of years; and was gathered to his people.
আদিপুস্তক - 25 তাঁর দুই পুত্র। ইসহাক আর ইশ্মাযেল মিলে তাঁর মৃতদেহ মক্পেলার গুহাতে কবর দিল। সোহরের পুত্র ইফ্রোণের জমিতে ঐ গুহা। জায়গাটা ছিল মম্রির পূর্ব দিকে।
Genesis 25:9 And his sons Isaac and Ishmael buried him in the cave of Machpelah, in the field of Ephron the son of Zohar the Hittite, which is before Mamre;
আদিপুস্তক - 25 এই সেই গুহা য়েটা হেতের সন্তানদের কাছ থেকে কিনেছিলেন। সেখানে স্ত্রী সারার কবরের পাশে অব্রাহামকে কবর দেওয়া হল।
Genesis 25:10 The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.
আদিপুস্তক - 25 অব্রাহামের মৃত্যুর পরে ঈশ্বর ইসহাককে আশীর্বাদ করলেন। ইসহাক বের্-লহয়-রোযীতে বসবাস করতে থাকলেন।
Genesis 25:11 And it came to pass after the death of Abraham, that God blessed his son Isaac; and Isaac dwelt by the well Lahairoi.
আদিপুস্তক - 25 ইশ্মায়েলের বংশ বৃত্তান্ত এই। অব্রাহাম ও হাগারের পুত্র ছিলেন ইশ্মাযেল। (হাগার ছিলেন সারার মিশরীয দাসী।)
Genesis 25:12 Now these are the generations of Ishmael, Abraham's son, whom Hagar the Egyptian, Sarah's handmaid, bare unto Abraham:
আদিপুস্তক - 25 ইশ্মাযেলের পুত্রদের নামগুলো হল: প্রথম পুত্র ছিল নবায়োত্, তারপর জন্মায় কেদর, তারপরে যথাক্রমে অদ্বেল, মিষ্মম,
Genesis 25:13 And these are the names of the sons of Ishmael, by their names, according to their generations: the firstborn of Ishmael, Nebajoth; and Kedar, and Adbeel, and Mibsam,
আদিপুস্তক - 25 মিশ্ম, দুমা, মসা,
Genesis 25:14 And Mishma, and Dumah, and Massa,
আদিপুস্তক - 25 হদদ, তেমা, যিটুর, নাফীশ এবং কেদমা।
Genesis 25:15 Hadar, and Tema, Jetur, Naphish, and Kedemah:
আদিপুস্তক - 25 এইগুলি হল ইশ্মায়েলের পুত্রদের নাম। প্রত্যেকের এক-একটা ছোট বসতি ছিল এবং প্রত্যেকটি বসতি আস্তে আস্তে শহরে পরিণত হয়। বারোটি পুত্র য়েন বারো জন রাজপুত্র এবং প্রত্যেকের নিজস্ব জনবল।
Genesis 25:16 These are the sons of Ishmael, and these are their names, by their towns, and by their castles; twelve princes according to their nations.
আদিপুস্তক - 25 ইশ্মায়েল 137 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয় এবং তাঁকে তাঁর পূর্বপুরুষদের কাছে নিয়ে যাওয়া হয়।
Genesis 25:17 And these are the years of the life of Ishmael, an hundred and thirty and seven years: and he gave up the ghost and died; and was gathered unto his people.
আদিপুস্তক - 25 ইশ্মাযেলের উত্তরপুরুষরা সমগ্র মরুভূমি অঞ্চলে বসতি স্থাপন করে। এই অঞ্চলটি ছিল মিশরের কাছে হুবীলা থেকে শূর পর্য্ন্ত বিস্তৃত এবং এখান থেকে তা বিস্তৃত ছিল অশূরিযা পর্য্ন্ত। ইশ্মাযেলের উত্তরপুরুষেরা প্রায়ই তার ভাইয়ের লোকেদের আক্রমণ করত।
Genesis 25:18 And they dwelt from Havilah unto Shur, that is before Egypt, as thou goest toward Assyria: and he died in the presence of all his brethren.
আদিপুস্তক - 25 এবার ইসহাকের কাহিনী ইসহাক নামে অব্রাহামের এক পুত্র ছিল।
Genesis 25:19 And these are the generations of Isaac, Abraham's son: Abraham begat Isaac:
আদিপুস্তক - 25 যখন ইসহাকের বয়স 40 হল তখন তিনি রিবিকাকে বিয়ে করলেন। রিবিকা ছিলেন পদ্দন্ অরাম অঞ্চলের মেয়ে। তাঁর পিতা বথুযেল এবং অরামীয় লাবন ছিলেন তাঁর ভাই।
Genesis 25:20 And Isaac was forty years old when he took Rebekah to wife, the daughter of Bethuel the Syrian of Padanaram, the sister to Laban the Syrian.
আদিপুস্তক - 25 ইসহাকের স্ত্রীর সন্তানাদি হচ্ছিল না। তাই তিনি প্রভুর কাছে তার স্ত্রীর জন্যে প্রার্থনা করলেন এবং প্রভু তার প্রার্থনা শুনলে রিবিকা গর্ভবতী হলেন।
Genesis 25:21 And Isaac entreated the LORD for his wife, because she was barren: and the LORD was entreated of him, and Rebekah his wife conceived.
আদিপুস্তক - 25 গর্ভবতী অবস্থায় রিবিকা যন্ত্রণা ভোগ করছিলেন কারণ তাঁর গর্ভে দুটি শিশু একে অপরকে জোরে ঠেলাঠেলি করছিল। গর্ভস্থ শিশুর জন্যে রিবিকা অনেক কষ্ট পেতে থাকেন। তিনি প্রভুর কাছে প্রার্থনা করে জানতে চাইলেন, “আমার কেন এমন হচ্ছে?”
Genesis 25:22 And the children struggled together within her; and she said, If it be so, why am I thus? And she went to inquire of the LORD.
আদিপুস্তক - 25 প্রভু উত্তরে বললেন, “তোমার গর্ভের মধ্যে দুটি জাতি আছে। তুমি দুই মহান বংশের শাসকদের জন্ম দেবে। তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে। এক পুত্রের অপেক্ষা অন্য পুত্র শক্তিশালী হবে। ছোট পুত্রের সেবা করবে বড় পুত্র।”
Genesis 25:23 And the LORD said unto her, Two nations are in thy womb, and two manner of people shall be separated from thy bowels; and the one people shall be stronger than the other people; and the elder shall serve the younger.
আদিপুস্তক - 25 যথাসময়ে রিবিকা দুটি যমজ সন্তানের জন্ম দিলেন।
Genesis 25:24 And when her days to be delivered were fulfilled, behold, there were twins in her womb.
আদিপুস্তক - 25 প্রথম সন্তানের গায়ের রং ছিল লাল। গায়ের ত্বক ছিল লোমশ বস্ত্রের মত। তাই তার নাম রাখা হল এষৌ।
Genesis 25:25 And the first came out red, all over like an hairy garment; and they called his name Esau.
আদিপুস্তক - 25 তারপরে যখন দ্বিতীয় সন্তানটির জন্ম হল তখন তার শক্ত মুঠোর মধ্যে এষৌর পায়ের গোড়ালি ধরা ছিল। তাই তার নাম রাখা হল যাকোব। এষৌ এবং যাকোবের জন্মের সময় ইসহাকের বয়স ছিল 60 বছর।
Genesis 25:26 And after that came his brother out, and his hand took hold on Esau's heel; and his name was called Jacob: and Isaac was threescore years old when she bare them.
আদিপুস্তক - 25 ছেলে দুটি বড় হতে লাগল। এষৌ হল একজন দক্ষ শিকারী। সে জঙ্গলে প্রান্তরে ঘুরে বেড়াতে ভালবাসত। কিন্তু যাকোব ছিল শান্ত প্রকৃতির। সে তাঁবুতেই থাকত।
Genesis 25:27 And the boys grew: and Esau was a cunning hunter, a man of the field; and Jacob was a plain man, dwelling in tents.
আদিপুস্তক - 25 ইসহাক এষৌকে ভালবাসতেন। এষৌর শিকার করা পশুর মাংস খেতে তিনি ভালবাসতেন। কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন।
Genesis 25:28 And Isaac loved Esau, because he did eat of his venison: but Rebekah loved Jacob.
আদিপুস্তক - 25 একবার এষৌ শিকার থেকে ফিরে এল। ক্ষুধায সে ছিল ক্লান্ত ও দুর্বল। তখন যাকোব এক হাঁড়ি শিম সেদ্ধ করছিল।
Genesis 25:29 And Jacob sod pottage: and Esau came from the field, and he was faint:
আদিপুস্তক - 25 এষৌ যাকোবকে বলল, “ক্ষিধের জ্বালায় আমি ক্লান্ত। আমায় এই লাল বীন কিছু খেতে দাও।” (সেজন্যে সবাই তাকে ইদোম বলে।)
Genesis 25:30 And Esau said to Jacob, Feed me, I pray thee, with that same red pottage; for I am faint: therefore was his name called Edom.
আদিপুস্তক - 25 কিন্তু যাকোব বলল, “তাহলে তুমি আজ বড় পুত্রের অধিকার আমায় বিক্রি করো।”
Genesis 25:31 And Jacob said, Sell me this day thy birthright.
আদিপুস্তক - 25 এষৌ বলল, “ক্ষিধের চোটে আমি এমনিতেই আধমরা হয়ে গেছি। মরেই যদি যাই তাহলে পিতার সব সম্পত্তি আমার কোন কাজে লাগবে? তাই আমার ভাগ আমি তোমায় দেব।”
Genesis 25:32 And Esau said, Behold, I am at the point to die: and what profit shall this birthright do to me?
আদিপুস্তক - 25 কিন্তু যাকোব বলল, “আগে প্রতিজ্ঞা করো য়ে তোমার ভাগ আমায় দেবে।” অতএব যাকোবের কাছে এষৌ প্রতিজ্ঞা করল। এষৌ পিতার সম্পত্তি থেকে নিজের ভাগ যাকোবকে বিক্রি করল।
Genesis 25:33 And Jacob said, Swear to me this day; and he sware unto him: and he sold his birthright unto Jacob.
আদিপুস্তক - 25 তখন যাকোব এষৌকে রুটি ও খাবার দিল। এষৌ খেয়েদেযে পরিতৃপ্ত হয়ে চলে গেল। সুতরাং এষৌ প্রমাণ করল য়ে বড় পুত্রের অধিকার নিয়ে তার কোনও মাথাব্যথা নেই।
Genesis 25:34 Then Jacob gave Esau bread and pottage of lentils; and he did eat and drink, and rose up, and went his way: thus Esau despised his birthright.