Kitab

সামুয়েল ১ / Samuel 1 (Prophetic Books) 31

Chapter 267, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধে পলেষ্টীয়রা জিতে গেল। ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের কাছ থেকে পালিয়ে গেল। গিল্বোয পর্বতের চূড়ায় অনেক ইস্রায়েলীয় মারা গেল।

Old Testament

1 Samuel 31:1 Now the Philistines fought against Israel: and the men of Israel fled from before the Philistines, and fell down slain in mount Gilboa.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 শৌল আর তাঁর পুত্রদের বিরুদ্ধে পলেষ্টীয়রা একটা দুর্দান্ত যুদ্ধ চালিযেছিল। শৌলের তিন পুত্র য়োনাথন, অবীনাদব আর মল্কী-শূযকে পলেষ্টীয়রা হত্যা করল।

Old Testament

1 Samuel 31:2 And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines slew Jonathan, and Abinadab, and Melchishua, Saul's sons.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 যুদ্ধের অবস্থা শৌলের পক্ষে খারাপ থেকে আরও খারাপ হতে লাগল। তীরন্দাজরা তীর ছুঁড়ে শৌলকে গুরুতরভাবে আহত করল।

Old Testament

1 Samuel 31:3 And the battle went sore against Saul, and the archers hit him; and he was sore wounded of the archers.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 শৌল তাঁর বর্মবহনকারী ভৃত্যকে বললেন, “আমায় তোমার তরবারি দিয়ে মেরে ফেল। তাহলে বিদেশীরা আর আমায় মেরে মজা করতে পারবে না।” কিন্তু ভৃত্য সে কথা শুনলো না। সে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তাই শৌল নিজের তরবারি দিয়ে নিজেকে হত্যা করলেন।

Old Testament

1 Samuel 31:4 Then said Saul unto his armourbearer, Draw thy sword, and thrust me through therewith; lest these uncircumcised come and thrust me through, and abuse me. But his armourbearer would not; for he was sore afraid. Therefore Saul took a sword, and fell upon it.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 ভৃত্যটি যখন দেখল শৌল মারা গেছে, তখন সেও নিজের তরবারি দিয়ে আত্মহত্যা করল। শৌলের সঙ্গে সেও সেখানে পড়ে রইল।

Old Testament

1 Samuel 31:5 And when his armourbearer saw that Saul was dead, he fell likewise upon his sword, and died with him.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 এই ভাবে একই দিনে শৌল ও তাঁর তিন পুত্র আর বর্মধারী ভৃত্য একই সঙ্গে মারা গেল।

Old Testament

1 Samuel 31:6 So Saul died, and his three sons, and his armourbearer, and all his men, that same day together.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 উপত্যকার অন্যদিকে বসবাসকারী ইস্রায়েলীয়রা দেখলো ইস্রায়েলীয় সৈন্যরা দৌড়ে পালাচ্ছে। তারা দেখল শৌল আর তার তিন পুত্র মারা গেছে। এবার তারাও শহর ছেড়ে পালাল। তারপর পলেষ্টীয়রা এলো এবং ঐ শহরগুলিতে বসবাস করল।

Old Testament

1 Samuel 31:7 And when the men of Israel that were on the other side of the valley, and they that were on the other side Jordan, saw that the men of Israel fled, and that Saul and his sons were dead, they forsook the cities, and fled; and the Philistines came and dwelt in them.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 পরদিন পলেষ্টীয়রা মৃতদের দেহ থেকে জিনিস লুঠ করতে চলে গেল। গিল্বোয পর্বত চূড়ায় সে তারা শৌল আর তাঁর তিন পুত্রের মৃতদেহ দেখতে পেল।

Old Testament

1 Samuel 31:8 And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen in mount Gilboa.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 তারা শৌলের মাথাটা কেটে নিল। শৌলের বর্ম নিয়ে নিল। তারা পলেষ্টীয়দের কাছে খবর দিয়ে দিল। তাদের মূর্ত্তিসমূহের মন্দিরেও তারা এই খবর নিয়ে গেল।

Old Testament

1 Samuel 31:9 And they cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to publish it in the house of their idols, and among the people.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 অষ্টারোত্‌ মূর্ত্তির মন্দিরে তারা শৌলের বর্ম রেখে দিল। শৌলের দেহ তারা ঝুলিয়ে রাখল বেথ শানের দেওয়ালে।

Old Testament

1 Samuel 31:10 And they put his armor in the house of Ashtaroth: and they fastened his body to the wall of Bethshan.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 পলেষ্টীয়দের শৌলের প্রতি কৃতকর্মের কথা যাবেশ গিলিয়দের লোকরা জানতে পারলো।

Old Testament

1 Samuel 31:11 And when the inhabitants of Jabeshgilead heard of that which the Philistines had done to Saul;

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 সেখানকার সৈন্যরা বৈত্‌-শানে গেল। তারা সারা রাত ধরে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হল। সেখানকার দেওয়াল থেকে তারা শৌলের দেহ তুলে নিল। শৌলের পুত্রদের দেহও তারা নামিযে আনল। তারপর তারা দেহগুলো নিয়ে যাবেশে গেল। যাবেশের লোকরা এইসব দেহ দাহ করলো।

Old Testament

1 Samuel 31:12 All the valiant men arose, and went all night, and took the body of Saul and the bodies of his sons from the wall of Bethshan, and came to Jabesh, and burnt them there.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ১ - 31 এদের অস্থিগুলো যাবেশে একটা বিশাল গাছের তলায় তারা কবর দিল। যাবেশের মানুষ সাতদিন উপবাস করে শোক পালন করল।

Old Testament

1 Samuel 31:13 And they took their bones, and buried them under a tree at Jabesh, and fasted seven days.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme