Kitab

ইসাইয়া / Isaiah 5

Chapter 684, 30 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এখন আমি আমার ঈশ্বরের উদ্দেশ্যে গান করব। দ্রাক্ষা ক্ষেতের (ইস্রায়েলের) প্রতি ঈশ্বরের যে ভালোবাসা আছে এই গান সে সম্পর্কেই।আমার ঈশ্বরের একটি দ্রাক্ষা ক্ষেত ছিল অতি উর্বর মাটিতে।

Old Testament

Isaiah 5:1 Now will I sing to my wellbeloved a song of my beloved touching his vineyard. My wellbeloved hath a vineyard in a very fruitful hill:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তিনি তার চারদিক খুঁড়ে মাঠটিকে ভালো ভাবে পরিষ্কার করলেন। তারপর সেখানে ভালো জাতের দ্রাক্ষা গাছ লাগালেন। তিনি মাঠের মাঝখানে দেখাশোনার জন্য একটি উঁচু বাড়ি তৈরি করলেন। সেখানে তিনি ভাল দ্রাক্ষা ফলবার আশায় বসে রইলেন। কিন্তু জন্মালো বুনো দ্রাক্ষা।

Old Testament

Isaiah 5:2 And he fenced it, and gathered out the stones thereof, and planted it with the choicest vine, and built a tower in the midst of it, and also made a winepress therein: and he looked that it should bring forth grapes, and it brought forth wild grapes.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তাই ঈশ্বর বললেন, “যিহূদা ও জেরুশালেমের লোকরা, তোমরা আমার এবং আমার দ্রাক্ষাক্ষেতের কথা চিন্তা কর।

Old Testament

Isaiah 5:3 And now, O inhabitants of Jerusalem, and men of Judah, judge, I pray you, betwixt me and my vineyard.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 আমি আমার দ্রাক্ষা ক্ষেতের জন্য সাধ্যমত সবকিছুই করেছি। আমি তার জন্য আর কিই বা করতে পারতাম? আমি ভালো দ্রাক্ষার আশা করেছিলাম। কিন্তু শুধু বাজে দ্রাক্ষা ফলেছিল। কেন এমনটা ঘটল?

Old Testament

Isaiah 5:4 What could have been done more to my vineyard, that I have not done in it? wherefore, when I looked that it should bring forth grapes, brought it forth wild grapes?

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 আমি আমার দ্রাক্ষা ক্ষেতের জন্য কি কি করব এখন আমি তোমাদের সে কথাই শোনাব।দ্রাক্ষা ক্ষেতের সুরক্ষার জন্য চারদিকে যে কাঁটার ঝোপগুলি আছে তা আমি তুলে ফেলে পুড়িয়ে দেব। আমি পাথরের প্রাচীর ভেঙে ফেলব এবং পাথরগুলি ক্ষেতের ওপর ফেলে দেওয়া হবে।

Old Testament

Isaiah 5:5 And now go to; I will tell you what I will do to my vineyard: I will take away the hedge thereof, and it shall be eaten up; and break down the wall thereof, and it shall be trodden down:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 আমি আমার দ্রাক্ষা ক্ষেতকে খোলা মাঠে পরিণত করব। ঐ ক্ষেতের গাছগুলির কেউ যত্ন নেবে না। কেউ পরিচর্য়া করবে না। সেখানে আগাছা আর কাঁটা জন্মাবে। আমি মেঘকে হুকুম দেব যাতে ক্ষেতে একফোঁটা বৃষ্টি বর্ষিত না হয়।”

Old Testament

Isaiah 5:6 And I will lay it waste: it shall not be pruned, nor digged; but there shall come up briers and thorns: I will also command the clouds that they rain no rain upon it.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 ইস্রায়েল জাতি হল প্রভু সর্বশক্তিমানের এই দ্রাক্ষা ক্ষেত। আর যিহূদার লোকরা হল তাঁর এক কালের আদরের দ্রাক্ষার চারা।প্রভু আশা করেছিলেন ন্যায়, কিন্তু সেখানে ছিল শুধুই হত্যাকাণ্ড। প্রভু আশা করছিলেন সুন্দর জীবন, কিন্তু সেখানে শোনা যাচ্ছে অত্যাচারীদের এন্দন রোল।

Old Testament

Isaiah 5:7 For the vineyard of the LORD of hosts is the house of Israel, and the men of Judah his pleasant plant: and he looked for judgment, but behold oppression; for righteousness, but behold a cry.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তোমরা পাশাপাশি বাস করছ। ঘেঁসাঘেঁসি করে বাড়ি বানিয়েছ। তোমরা ক্ষেতের সঙ্গে ক্ষেতের সংযোগ এমন ভাবে করেছ যে আর এতটুকু জায়গা অবশিষ্ট নেই। কিন্তু প্রভু তোমাদের এমন শাস্তি দেবেন যে তোমাদের একাকী থাকতে হবে। সমস্ত ভূখণ্ডটিতে শুধু তোমরাই বাস করবে।

Old Testament

Isaiah 5:8 Woe unto them that join house to house, that lay field to field, till there be no place, that they may be placed alone in the midst of the earth!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 প্রভু সর্বশক্তিমান আমাকে এই কথাগুলি বললেন এবং আমি তাঁর কথা শুনলাম: “এখানে অনেক বাড়ি আছে, কিন্তু আমি অঙ্গীকার করছি যে, সমস্ত ঘর-বাড়ি ধ্বংস করা হবে। এখানে এখন অনেক সুন্দর মনোরম বাড়ি আছে। কিন্তু এই সব বাড়িগুলি খালি হয়ে যাবে।

Old Testament

Isaiah 5:9 In mine ears said the LORD of hosts, Of a truth many houses shall be desolate, even great and fair, without inhabitant.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 সেই সময় দশ একর মাঠে যে দ্রাক্ষা হবে তা থেকে খুব সামান্য দ্রাক্ষারস তৈরি করা যাবে। বহু বস্তা বীজ থেকে খুবই অল্প শস্য উত্পন্ন হবে।”

Old Testament

Isaiah 5:10 Yea, ten acres of vineyard shall yield one bath, and the seed of an homer shall yield an ephah.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তোমরা সকালে উঠেই পানীয় হিসাবে দ্রাক্ষারসের খোঁজ কর। তোমরা দ্রাক্ষারস পান করার জন্য গভীর রাত পর্য়ন্ত জেগে থাক।

Old Testament

Isaiah 5:11 Woe unto them that rise up early in the morning, that they may follow strong drink; that continue until night, till wine inflame them!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তোমরা দ্রাক্ষারস, বাঁশি, ঢোলক এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ফূর্তি-আমোদ কর। কিন্তু তোমরা প্রভুর কর্মকাণ্ড দেখতে পাও না। প্রভু নিজ হাতে অনেক জিনিস তৈরি করেছেন। কিন্তু তোমরা ঐসব জিনিস দেখতে পাও না।

Old Testament

Isaiah 5:12 And the harp, and the viol, the tabret, and pipe, and wine, are in their feasts: but they regard not the work of the LORD, neither consider the operation of his hands.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 প্রভু বললেন, “আমার লোকদের বন্দী করে অন্যত্র নির্বাসনে দেওয়া হবে। কিন্তু কেন? কারণ তারা আমাকে প্রকৃতপক্ষে জানে না। ইস্রায়েলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। তাঁরা তাঁদের অনায়াস জীবনযাপন নিয়ে সন্তুষ্ট। কিন্তু তারা খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হবে।

Old Testament

Isaiah 5:13 Therefore my people are gone into captivity, because they have no knowledge: and their honourable men are famished, and their multitude dried up with thirst.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তারপর তারা মারা যাবে। এবং পাতাল মৃতদেহে ভরে যাবে। পাতালের সীমাহীন খিদে ও চাহিদা মেটাতে নামী, সাধারণ সব মানুষ মৃত্যুমুখে পতিত হবে এবং এই সব মানুষ কবরে যাবে।”

Old Testament

Isaiah 5:14 Therefore hell hath enlarged herself, and opened her mouth without measure: and their glory, and their multitude, and their pomp, and he that rejoiceth, shall descend into it.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 ঐসব লোকদের অবদমিত করা হবে। প্রত্যেককে বিনম্র করা হবে এবং তাদের গর্ব কমিযে আনা হবে।

Old Testament

Isaiah 5:15 And the mean man shall be brought down, and the mighty man shall be humbled, and the eyes of the lofty shall be humbled:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 প্রভু সর্বশক্তিমান, ন্যায়বিচার করবেন এবং লোকরা জানবে যে তিনি মহান। পবিত্রতম ঈশ্বর যেগুলি সঠিক ও ন্যায্য সেই সব কাজই করবেন এবং লোকরা তাঁকে শ্রদ্ধা জানাবে।

Old Testament

Isaiah 5:16 But the LORD of hosts shall be exalted in judgment, and God that is holy shall be sanctified in righteousness.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 ঈশ্বর ইস্রায়েলের অধিবাসীদের দেশছাড়া করবেন। দেশ খালি হয়ে যাবে। মেষরা ইচ্ছামতো যেখানে খুশী ঘুরে বেড়াতে পারবে। একদা ধনী লোকের মালিকানাধীন জমি-জায়গাতে মেষ চরে বেড়াবে।

Old Testament

Isaiah 5:17 Then shall the lambs feed after their manner, and the waste places of the fat ones shall strangers eat.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 ঐ লোকগুলিকে দেখ! অপ্রয়োজনীয় দড়ি নিয়ে লোকরা যেমন ওযাগন টানে তেমনি এই ধরণের লোকরা নিজেদের পাপ, কুকর্ম এবং দোষকে পেছনে টেনে নিয়ে বেড়ায।

Old Testament

Isaiah 5:18 Woe unto them that draw iniquity with cords of vanity, and sin as it were with a cart rope:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই লোকরা বলে, “আমাদের কামনা, ঈশ্বর যা যা করার পরিকল্পনা করেছেন তা তাড়াতাড়ি করবেন। তারপর আমরা জানব কি ঘটবে। আমাদের আশা প্রভুর পরিকল্পনা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। তারপরই আমরা জানতে পারব তাঁর পরিকল্পনা কি।”

Old Testament

Isaiah 5:19 That say, Let him make speed, and hasten his work, that we may see it: and let the counsel of the Holy One of Israel draw nigh and come, that we may know it!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই ধরণের লোকরা ভালো জিনিসকে খারাপ বলে আর খারাপ জিনিসকে ভালো বলে মনে করে। এরা আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো বলে মনে করে। এরা টককে মিষ্টি এবং মিষ্টিকে টক ভাবে।

Old Testament

Isaiah 5:20 Woe unto them that call evil good, and good evil; that put darkness for light, and light for darkness; that put bitter for sweet, and sweet for bitter!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 ঐসব লোকরা নিজেদের খুব জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে।

Old Testament

Isaiah 5:21 Woe unto them that are wise in their own eyes, and prudent in their own sight!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই ধরণের লোকরা দ্রাক্ষারস পান করার জন্য বিখ্যাত। এরা দ্রাক্ষারসের মিশ্রণ তৈরীতে একেবারে সিদ্ধহস্ত।

Old Testament

Isaiah 5:22 Woe unto them that are mighty to drink wine, and men of strength to mingle strong drink:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তারা ঘুষ নিয়ে অপরাধীদের নিরাপরাধ বলে ঘোষনা করে। কিন্তু তারা ভালো লোককে ন্যায্য বিচার পেতে দেবে না।

Old Testament

Isaiah 5:23 Which justify the wicked for reward, and take away the righteousness of the righteous from him!

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই সব লোকের কপালে খুবই দুর্ভোগ অপেক্ষা করছে। খড়কুটো এবং গাছের পাতাকে আগুন যেমন অনায়াসে পুড়িয়ে ছারখার করে দেয় তেমনি এদের উত্তরপুরুষদেরও পুরোপুরি ধ্বংস করা হবে। মৃত শিকড় যেমন গুঁড়োতে পরিণত হয়, আগুন যেমন ফুলকে পুড়িয়ে তার ছাই বাতাসে উড়িযে দেয়, এদের উত্তরপুরুষরা সে ভাবেই ধ্বংস হবে।ঐসব লোকরা প্রভু সর্বশক্তিমানের শিক্ষামালা মেনে চলেনি। তারা ইস্রায়েলের পবিত্রজনটির (ঈশ্বর) বার্তা ঘৃণা করত।

Old Testament

Isaiah 5:24 Therefore as the fire devoureth the stubble, and the flame consumeth the chaff, so their root shall be as rottenness, and their blossom shall go up as dust: because they have cast away the law of the LORD of hosts, and despised the word of the Holy One of Israel.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তাই প্রভু তাঁর লোকদের ওপর খুব রুদ্ধ হয়েছেন। প্রভু তাঁর হাত উত্তোলন করবেন এবং তাদের এমন কঠিন ভাবে শাস্তি দেবেন যে পর্বত পর্য়ন্ত ভয়ে কাঁপবে। তাদের মৃতদেহগুলি জঞ্জালের মতো রাস্তায় পড়ে থাকবে। কিন্তু তবুও ঈশ্বরের রোধ পড়বে না। তাঁর হাত তাদের শাস্তি দেবার জন্য উত্তোলিত থেকে যাবে।

Old Testament

Isaiah 5:25 Therefore is the anger of the LORD kindled against his people, and he hath stretched forth his hand against them, and hath smitten them: and the hills did tremble, and their carcases were torn in the midst of the streets. For all this his anger is not turned away, but his hand is stretched out still.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 দেখ! ঈশ্বর দূরবর্তী জাতিগণের প্রতি সঙ্কেত দিচ্ছেন। তিনি তাদের ডাকার জন্য পতাকা তুলছেন এবং শিস দিচ্ছেন। দেখ, শএুরা দূরদেশ থেকে আসছে। তারা অচিরে দেশে ঢুকে পড়বে। তারা খুব দ্রুত আসছে।

Old Testament

Isaiah 5:26 And he will lift up an ensign to the nations from far, and will hiss unto them from the end of the earth: and, behold, they shall come with speed swiftly:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই শএুরা কখনও ক্লান্ত হবে না, হোঁচট খাবে না এবং ঘুমিযে পড়বে না। তাদের অস্ত্রের কটিবন্ধন খুলে যাবে না। তাদের জুতোর ফিতে কখনই ছিঁড়ে যাবে না।

Old Testament

Isaiah 5:27 None shall be weary nor stumble among them; none shall slumber nor sleep; neither shall the girdle of their loins be loosed, nor the latchet of their shoes be broken:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 এই শএুদের তীর ধারালো হবে। তাদের সব ধনুকগুলি তীর ছোঁড়ার জন্য প্রস্তুত থাকবে। তাদের ঘোড়ার পায়ের পাতা হবে চক্মকি পাথরের মতো শক্ত। তাদের রথের চাকায় ধূলিঝড় উঠবে।

Old Testament

Isaiah 5:28 Whose arrows are sharp, and all their bows bent, their horses' hoofs shall be counted like flint, and their wheels like a whirlwind:

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 শএুরা সিংহের গর্জনের মতো চিত্কার করবে। তারা সিংহ শাবকের মতো গর্জন করবে। শএুরা সরোধ গর্জন করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধরতদের ধরে ফেলবে। লোকরা লড়াই করে মুক্তি পেতে চেষ্টা করবে। কিন্তু তাদের রক্ষা করার কেউ থাকবে না।

Old Testament

Isaiah 5:29 Their roaring shall be like a lion, they shall roar like young lions: yea, they shall roar, and lay hold of the prey, and shall carry it away safe, and none shall deliver it.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 5 তাই “সিংহ” গর্জন হবে সমুদ্রের ঢেউযের গর্জনের মতো। এবং বন্দী অবরুদ্ধ লোকরা মাটির দিকে তাকাবে। কিন্তু দেখবে শুধুই অন্ধকার। ঘন মেঘে সমস্ত আলো অন্ধকারে ঢেকে যাবে।

Old Testament

Isaiah 5:30 And in that day they shall roar against them like the roaring of the sea: and if one look unto the land, behold darkness and sorrow, and the light is darkened in the heavens thereof.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme