Kitab

ইসাইয়া / Isaiah 49

Chapter 728, 26 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 রবর্তী স্থানের সব লোকরা আমার কথা শোন। পৃথিবীবাসী সবাই আমার কথা শোন! আমি জন্মাবার আগেই প্রভু আমাকে তাঁর সেবা করতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি মাতৃজঠরে থাকার সময়েই প্রভু আমার নাম ধরে ডাক দেন।

Old Testament

Isaiah 49:1 Listen, O isles, unto me; and hearken, ye people, from far; The LORD hath called me from the womb; from the bowels of my mother hath he made mention of my name.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 প্রভু আমাকে তাঁর কথা বলতে ব্যবহার করেন! তিনি আমার মুখকে ধারালো তরবারির মতো তৈরী করেছেন। তিনি আমাকে নিজের হাতে লুকিয়ে রেখে আমাকে রক্ষাও করেছেন। প্রভু আমাকে একটি ধারালো তীরের মতো ব্যবহার করলেও, তিনি আমাকে তাঁর তীরের থলিতে লুকিয়ে রাখেন।

Old Testament

Isaiah 49:2 And he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me, and made me a polished shaft; in his quiver hath he hid me;

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 প্রভু আমাকে বললেন, “ইস্রায়েল তুমি আমার ভৃত্য! তোমার জন্য আমি যা করি তার জন্য আমি সম্মানিত হব।”

Old Testament

Isaiah 49:3 And said unto me, Thou art my servant, O Israel, in whom I will be glorified.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 আমি বললাম, “আমি কঠোর পরিশ্রম করেছি। আমি নিজেকে ক্ষয় করেছি, কিন্তু কোন প্রযো-জনীয কাজ করি নি। আমি আমার সমস্ত শক্তি ব্যয করেছি। কিন্তু আমি সত্যিকারের কিছুই করতে পারিনি। তাই প্রভুকেই ঠিক করতে হবে। তিনি আমাকে নিয়ে কি করবেন। ঈশ্বরই আমার পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Old Testament

Isaiah 49:4 Then I said, I have laboured in vain, I have spent my strength for nought, and in vain: yet surely my judgment is with the LORD, and my work with my God.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 প্রভু আমাকে আমার মাতৃগর্ভে সৃষ্টি করেছেন, যাতে আমি তাঁর দাস হতে পারি এবং যাকোব ও ইস্রায়েলকে পথ প্রদর্শন করে তাঁর কাছে ফিরিয়ে আনতে পারি। প্রভু আমাকে সম্মান দেবেন। ঈশ্বরের কাছ থেকে আমি আমার শক্তি পাব।”প্রভু আমাকে বলেন,

Old Testament

Isaiah 49:5 And now, saith the LORD that formed me from the womb to be his servant, to bring Jacob again to him, Though Israel be not gathered, yet shall I be glorious in the eyes of the LORD, and my God shall be my strength.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 “তুমি আমার খুবই গুরুত্বপূর্ণ দাস। ইস্রায়েলের লোকরা এখন বন্দী। কিন্তু তাদের আমার কাছে আনা হবে। যাকোবের পরিবারগোষ্ঠী আমার কাছেই ফিরে আসবে। কিন্তু তোমার অন্য কাজ আছে, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজ! আমি তোমাকে সমস্ত জাতির আলো হিসেবে তৈরি করব। বিশ্ববাসীকে রক্ষা করতে তুমিই হবে আমার পথ।”

Old Testament

Isaiah 49:6 And he said, It is a light thing that thou shouldest be my servant to raise up the tribes of Jacob, and to restore the preserved of Israel: I will also give thee for a light to the Gentiles, that thou mayest be my salvation unto the end of the earth.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 প্রভু, ইস্রায়েলের পবিত্র একজন, ইস্রায়েলের পরিত্রাতা বলেন, “আমার দাস ঘৃণিত। সে শাসকদের সেবা করে। লোকে তাকে ঘৃণা করে। কিন্তু রাজারা তাকে দেখবে এবং তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াবে। মহান নেতারা তার সামনে মাথা নত করবে।” এই সব ঘটবে কারণ প্রভু, ইস্রায়েলের পবিত্রতম এই সব চান। এবং প্রভুকে বিশ্বাস করা যেতে পারে। তিনিই সে জন যিনি তোমাকে বেছে নিয়েছিলেন।

Old Testament

Isaiah 49:7 Thus saith the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose thee.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 প্রভু বলেন, “একটা বিশেষ সময় আসবে, যখন আমি আমার দয়া দেখাব। তখন আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। বিশেষ দিন আসবে যখন আমি তোমাদের রক্ষা করব। আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের নিরাপত্তা দেব। লোকের সঙ্গে আমার যে চুক্তি আছে তার প্রমাণ হবে তোমরা। যে দেশ এখন ধ্বংসপ্রাপ্ত, সেই দেশকে তোমরা তার নিজের জমি ফিরিয়ে দেবে।

Old Testament

Isaiah 49:8 Thus saith the LORD, In an acceptable time have I heard thee, and in a day of salvation have I helped thee: and I will preserve thee, and give thee for a covenant of the people, to establish the earth, to cause to inherit the desolate heritages;

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তোমরা কয়েদীদের বলবে: ‘কারাগার থেকে বেরিয়ে এসো।’ অন্ধকারে থাকা লোকদের তোমরা বলবে, ‘বেরিয়ে এসো অন্ধকার জগত থেকে!’ ভ্রমণ করতে করতে লোকে খাবে। নিস্ফলা পাহাড়েও তারা খাবার পাবে।

Old Testament

Isaiah 49:9 That thou mayest say to the prisoners, Go forth; to them that are in darkness, Shew yourselves. They shall feed in the ways, and their pastures shall be in all high places.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 লোকে ক্ষুধার্ত হবে না, লোকরা তৃষ্ণার্ত হবে না। তাদের তপ্ত সূর্য় ও বাতাস কষ্ট দেবে না। কেন? কারণ ঈশ্বর তাদের আরাম দেবেন। ঈশ্বর তাদের নেতৃত্ব দেবেন। জলপ্রবাহগুলির কাছে তিনি তাদের নেতৃত্ব দেবেন।

Old Testament

Isaiah 49:10 They shall not hunger nor thirst; neither shall the heat nor sun smite them: for he that hath mercy on them shall lead them, even by the springs of water shall he guide them.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 “আমি আমার লোকদের জন্য সড়ক বানাব। পাহাড়গুলিকে করা হবে সমতল এবং নীচু রাস্তাগুলিকে করা হবে উঁচু।

Old Testament

Isaiah 49:11 And I will make all my mountains a way, and my highways shall be exalted.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 “দেখ! দূর দূর স্থান থেকে আমার কাছে লোকে চলে আসছে। উত্তর ও পশ্চিম থেকে লোকরা আসছে। মিশরের সীনীম দেশ থেকে লোক আসছে।”

Old Testament

Isaiah 49:12 Behold, these shall come from far: and, lo, these from the north and from the west; and these from the land of Sinim.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 স্বর্গ ও পৃথিবী সুখী হও! পাহাড় চেঁচিয়ে ওঠ আনন্দে! কেন? কারণ প্রভু তাঁর লোকদের আরাম দেবেন। প্রভু গরীব লোকদের প্রতি সদয হবেন।

Old Testament

Isaiah 49:13 Sing, O heavens; and be joyful, O earth; and break forth into singing, O mountains: for the LORD hath comforted his people, and will have mercy upon his afflicted.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 কিন্তু সিয়োন এখন বলে, “প্রভু আমাকে ত্যাগ করেছেন। আমার প্রভু আমাকে ভুলে গিয়েছেন।”

Old Testament

Isaiah 49:14 But Zion said, The LORD hath forsaken me, and my Lord hath forgotten me.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 কিন্তু আমি বলি, “কোন মহিলা কি নিজের শিশুকে ভুলতে পারে? না! তার শরীর থেকে ভূমিষ্ট হওয়া শিশুকে ভুলতে পারে কোন নারী? না! কোন নারী তার শিশুকে ভুলতে পারে না। আমিও তোমাদের ভুলে যেতে পারি না।

Old Testament

Isaiah 49:15 Can a woman forget her sucking child, that she should not have compassion on the son of her womb? yea, they may forget, yet will I not forget thee.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 এই দেখো, আমি নিজ হাতে তোমাদের নাম খোদাই করে রেখেছি! তোমাদের কথা সব সময়ই ভাবি।

Old Testament

Isaiah 49:16 Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তোমাদের শিশুরা ফিরে আসবে, লোকরা তোমাদের পরাজিত করবে কিন্তু তারা তোমাদের একাকী ফেলে যাবে।”

Old Testament

Isaiah 49:17 Thy children shall make haste; thy destroyers and they that made thee waste shall go forth of thee.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তাকাও! নিজেদের চারিদিকে তাকাও! তোমাদের সব ছেলেমেয়েরা একত্রিত হয়ে তোমাদের কাছে আসবে। প্রভু বলেন, “নিজের জীবনে তোমাদের কাছে এই প্রতিশ্রুতি করছি: তোমাদের ছেলেমেয়েরা হবে রত্নের মতো। যেটা তোমরা গলায় বেঁধে রাখবে। তোমাদের ছেলেমেয়েরা এক জন বধূর গলার মূল্যবান হারের মতো হবে।

Old Testament

Isaiah 49:18 Lift up thine eyes round about, and behold: all these gather themselves together, and come to thee. As I live, saith the LORD, thou shalt surely clothe thee with them all, as with an ornament, and bind them on thee, as a bride doeth.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 এখন তোমরা পরাজিত ও তোমরা ধ্বংস হয়েছো। তোমাদের দেশ ধ্বংস হয়েছে। কিন্তু কিছু কাল পরে, তোমাদের দেশে তোমরা অনেক বেশী লোক পাবে এবং যে সমস্ত লোক তোমাদের ধ্বংস করেছিল তারা অনেক দূরে সরে যাবে।

Old Testament

Isaiah 49:19 For thy waste and thy desolate places, and the land of thy destruction, shall even now be too narrow by reason of the inhabitants, and they that swallowed thee up shall be far away.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তোমরা হারিযে যাওয়া শিশুর শোকে দুঃখিত ছিলে। সেই শিশুরাই কিন্তু তোমাদের বলবে, ‘এই জায়গা বড্ড ছোট! আমাদের বসবাসের জন্য বড় জায়গা দাও!’

Old Testament

Isaiah 49:20 The children which thou shalt have, after thou hast lost the other, shall say again in thine ears, The place is too strait for me: give place to me that I may dwell.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তারপর তোমরা নিজেরাই বলবে, “কে আমাদের এইসব শিশুদের দিয়েছে? এটা খুব ভালো! আমি বিচ্ছিন্ন ছিলাম, নির্জনে ছিলাম। পরাস্ত হয়ে নিজেদের লোক থেকে দূরে ছিলাম। তাই এই শিশুদের কে দিলেন? দেখো, আমি একা পড়েছিলাম। কোথা থেকে এই শিশুরা এসেছিল?”‘

Old Testament

Isaiah 49:21 Then shalt thou say in thine heart, Who hath begotten me these, seeing I have lost my children, and am desolate, a captive, and removing to and fro? and who hath brought up these? Behold, I was left alone; these, where had they been?

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 আমার প্রভু, সদাপ্রভু বলেন, “দেখ, আমার হাত জাতিদের ওপর ঢেউ তুলবে। আমি সব মানুষকে দেখাতে পতাকা তুলব। তখন তারা তোমাদের শিশুদের নিয়ে আসবে! তারা তোমাদের শিশুদের কাঁধে করে আনবে, বাহু দিয়ে শিশুদের ধরে রাখবে।

Old Testament

Isaiah 49:22 Thus saith the Lord GOD, Behold, I will lift up mine hand to the Gentiles, and set up my standard to the people: and they shall bring thy sons in their arms, and thy daughters shall be carried upon their shoulders.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 তাদের সম্রাটরা শিক্ষক হবেন। রাজকুমারীরা তাদের যত্ন করবে। সেই সব রাজা ও রাজকুমারীরা তোমাদের সামনে শ্রদ্ধায মাথা নত করবে । তারা তোমাদের পায়ের পাতার ধূলিতে চুম্বন করবে। তখন তোমরা বুঝবে যে আমিই প্রভু। তারপর তোমরা জানবে, আমার ওপর আস্থাশীল হওয়া কোন লোকই হতাশ হবে না।”

Old Testament

Isaiah 49:23 And kings shall be thy nursing fathers, and their queens thy nursing mothers: they shall bow down to thee with their face toward the earth, and lick up the dust of thy feet; and thou shalt know that I am the LORD: for they shall not be ashamed that wait for me.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 যখন কোন বলবান সেনা যুদ্ধ জয় করে প্রচুর সম্পদ নিয়ে আসে, তখন তোমরা তা ছিনিয়ে নিতে পারো না। যখন কোন শক্তিশালী সেনা কোন বন্দীকে পাহারা দেয়, তখন বন্দীটি পালিয়ে যেতে পারে না।

Old Testament

Isaiah 49:24 Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 কিন্তু প্রভু বলেন, “বন্দী পালিয়ে যাবে। কেউ এক জন বন্দীদের শক্তিশালী সেনার কাছ থেকে দূরে নিয়ে যাবে। কি করে ঘটবে এইসব? আমি তোমাদের হয়ে যুদ্ধ করে দেবো। আমিই তোমাদের শিশুদের বাঁচাবো।

Old Testament

Isaiah 49:25 But thus saith the LORD, Even the captives of the mighty shall be taken away, and the prey of the terrible shall be delivered: for I will contend with him that contendeth with thee, and I will save thy children.

পুরানো ইচ্ছাপত্র

ইসাইয়া - 49 “তোমাদের যারা দাবিয়ে রেখেছিল আমি তাদের নিজেদের মাংস খেতে বাধ্য করব। দ্রাক্ষারস পান করে মাতাল হবার মত তারা তাদের নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে। তখন সবাই জেনে যাবে যে প্রভু তোমাদের পরিত্রাতা। প্রত্যেকটি লোক জেনে যাবে যে যাকোবের শক্তিশালী ‘একজন’ তোমাদের রক্ষা করেছিলেন।”

Old Testament

Isaiah 49:26 And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme