ইসাইয়া - 60 “জেরুশালেম, আমার আলো উঠে পড়! তোমার আলো (ঈশ্বর) আসছেন। তোমার উপর প্রভুর মহিমা প্রতিভাত হবে।
Isaiah 60:1 Arise, shine; for thy light is come, and the glory of the LORD is risen upon thee.
Chapter 739, 22 verses
ইসাইয়া - 60 “জেরুশালেম, আমার আলো উঠে পড়! তোমার আলো (ঈশ্বর) আসছেন। তোমার উপর প্রভুর মহিমা প্রতিভাত হবে।
Isaiah 60:1 Arise, shine; for thy light is come, and the glory of the LORD is risen upon thee.
ইসাইয়া - 60 অন্ধকার পৃথিবীকে ঢেকে দিয়েছে। লোকরা অন্ধকারাচ্ছন্ন। কিন্তু প্রভু তোমার উপর তাঁর কিরণ বিকীরণ করবেন। তাঁর মহিমা তোমার উপর দেখা যাবে।
Isaiah 60:2 For, behold, the darkness shall cover the earth, and gross darkness the people: but the LORD shall arise upon thee, and his glory shall be seen upon thee.
ইসাইয়া - 60 সব জাতি তোমার আলোর কাছে আসবে। রাজারাও তোমার উজ্জ্বল আলোর (ঈশ্বর) কাছে আসবেন।
Isaiah 60:3 And the Gentiles shall come to thy light, and kings to the brightness of thy rising.
ইসাইয়া - 60 তোমার চার পাশে দেখো! দেখ, লোকরা তোমার চারপাশে জড়ো হচ্ছে এবং তোমার কাছে আসছে। তোমার পুত্রদের সঙ্গে দূর দূরান্ত থেকে কন্যারাও আসছে।
Isaiah 60:4 Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons shall come from far, and thy daughters shall be nursed at thy side.
ইসাইয়া - 60 ভবিষ্যতে এসব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে। তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে। প্রথম তুমি ভীত হলেও পরে উচ্ছসিত হয়ে উঠবে। সাগর পারের সমস্ত ধনসম্পদ তোমার সামনে রাখা হবে। জাতিসমূহের ধনসম্পদও তোমার কাছে পৌঁছবে।
Isaiah 60:5 Then thou shalt see, and flow together, and thine heart shall fear, and be enlarged; because the abundance of the sea shall be converted unto thee, the forces of the Gentiles shall come unto thee.
ইসাইয়া - 60 মিদিযন ও ঐফা থেকে উটের দল তোমার জমি পার হবে। শিবা থেকে দীর্ঘ উটের সারি আসবে তোমার কাছে। তারা বয়ে আনবে সোনা ও ধূপ। তারা প্রভুর প্রশংসা করে গান গাইবে।
Isaiah 60:6 The multitude of camels shall cover thee, the dromedaries of Midian and Ephah; all they from Sheba shall come: they shall bring gold and incense; and they shall shew forth the praises of the LORD.
ইসাইয়া - 60 লোকরা কেদরের সমস্ত মেষকে একত্রিত করে তোমাকে এনে দেবে। নবাযোত থেকে তারা মেষও আনবে। তুমি সেগুলি আমার বেদীতে নৈবেদ্য হিসাবে দেবে। এবং আমি তা গ্রহণ করব। আমি আমার মন্দির আরও সুন্দর করে বানিয়ে তুলবো।
Isaiah 60:7 All the flocks of Kedar shall be gathered together unto thee, the rams of Nebaioth shall minister unto thee: they shall come up with acceptance on mine altar, and I will glorify the house of my glory.
ইসাইয়া - 60 লোকের দিকে তাকাও। আকাশে দ্রুত পার হয়ে যাওয়া মেঘের মতো তারা তোমার দিকে অগ্রসর হচ্ছে। তারা হল খুব দ্রুত বাসায উড়ে যাওয়া ঘুঘু পাখীদের মত।
Isaiah 60:8 Who are these that fly as a cloud, and as the doves to their windows?
ইসাইয়া - 60 দূরবর্তী এলাকায লোকরা আমার জন্য অপেক্ষা করছে। বিশাল যাত্রীবাহী জাহাজগুলি জলযাত্রার জন্য প্রস্তুত। এই জাহাজগুলি তোমাদের ছেলেমেয়েদের দূরদেশ থেকে আনার প্রতিক্ষায রয়েছে। তারা তাদের ঈশ্বর ইস্রায়েলের পবিত্র একজনকে শ্রদ্ধা জানানোর জন্য সোনা এবং রূপো নিয়ে আসবে। প্রভু তোমাদের জন্য চমত্কার কাজ করবেন।
Isaiah 60:9 Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, unto the name of the LORD thy God, and to the Holy One of Israel, because he hath glorified thee.
ইসাইয়া - 60 অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে। তাদের রাজারা তোমাদের সেবা করবে। “আমি যখন তোমাদের উপর রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম। কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে, এবং আমি তোমাদের জন্য করুণাময় হব।
Isaiah 60:10 And the sons of strangers shall build up thy walls, and their kings shall minister unto thee: for in my wrath I smote thee, but in my favour have I had mercy on thee.
ইসাইয়া - 60 তোমার ফটক সব সময় খোলা থাকবে। সেগুলি দিনরাত কখনই বন্ধ হবে না। সব জাতি ও রাজারা তোমাকে তাদের সম্পদ দেবে।
Isaiah 60:11 Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the forces of the Gentiles, and that their kings may be brought.
ইসাইয়া - 60 কোন জাতি বা দেশ যদি তোমার সেবা না করে তবে তারা ধ্বংস হয়ে যাবে।
Isaiah 60:12 For the nation and kingdom that will not serve thee shall perish; yea, those nations shall be utterly wasted.
ইসাইয়া - 60 লিবানোনের সব মহত্ দ্রব্যই তুমি পাবে। লোকরা তোমাকে পাইন, ফার ও সাইপ্রাসের মতো মূল্যবান গাছ দেবে। এই গাছগুলি জেরুশালেমে আমার জেরুশালেমস্থিত উপাসনাগৃহকে আরও সুন্দর করে তৈরি করতে ব্যবহৃত হবে। এই জায়গাটা আমার সিংহাসনের সামনে চৌকির মতো হবে। এবং আমি এই জায়গাটিকে যথেষ্ট সম্মান দেব।
Isaiah 60:13 The glory of Lebanon shall come unto thee, the fir tree, the pine tree, and the box together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.
ইসাইয়া - 60 অতীতে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন তোমার সামনে মাথা নত করবে। অতীতে যারা তোমাকে ঘৃণা করত তারা এখন তোমার পায়ে মাথা নত করবে। তারা তোমাকে ডাকবে, ‘প্রভুর নগরী!’ ‘ইস্রায়েলের পবিত্র এক জনের সিয়োন।”‘
Isaiah 60:14 The sons also of them that afflicted thee shall come bending unto thee; and all they that despised thee shall bow themselves down at the soles of thy feet; and they shall call thee; The city of the LORD, The Zion of the Holy One of Israel.
ইসাইয়া - 60 “তুমি আর কখনও পরিত্যক্ত হবে না। তুমি পুনরায় ঘৃণার পাত্র হবে না। তুমি কখনও শূন্য হবে না। আমি তোমাকে চির কালের জন্য মহান করে দেব। তুমি চির কালের জন্য এখন থেকেই সুখী হবে।
Isaiah 60:15 Whereas thou has been forsaken and hated, so that no man went through thee, I will make thee an eternal excellency, a joy of many generations.
ইসাইয়া - 60 জাতিগুলি তোমার রয়োজনীয় সব কিছুই দেবে। তুমি হবে মাতৃদু3পাযী শিশুর মতো। কিন্তু তুমি রাজার ধন ‘পান’ করবে। তখন তুমি বুঝবে যে তিনি আমি, প্রভু, যিনি তোমাকে রক্ষা করেন। তুমি জানতে পারবে যাকোবের মহান ঈশ্বর তোমার পরিত্রাতা।
Isaiah 60:16 Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.
ইসাইয়া - 60 “এখন তোমার তামা রয়েছে। আমি তোমাকে সোনা এনে দেব। এখন তোমার লোহা রয়েছে। আমি তোমাকে দেব রূপা। আমি তোমার কাঠকে তামায পরিণত করব। আমি তোমার পাথরকে লোহাতে পরিণত করব। আমি তোমার শাস্তিকে শান্তিতে রূপান্তরিত করব। এখন তোমাকে লোকরা কষ্ট দিলেও পরে তারাই তোমার জন্য ভাল ভাল কাজ করবে।
Isaiah 60:17 For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron: I will also make thy officers peace, and thine exactors righteousness.
ইসাইয়া - 60 “তোমার দেশে আর কখনও হিংসাত্মক ঘটনার খবর থাকবে না। লোকে আর তোমাকে বা তোমার দেশকে আক্রমণ করবে না। তুমি তোমার প্রাচীর সমূহের নাম দেবে ‘পরিত্রাণ’ এবং তোমার ফটকগুলির নাম দেবে ‘প্রশংসা।’
Isaiah 60:18 Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.
ইসাইয়া - 60 “দিনের বেলায় সূর্য় আর কখনও তোমার আলো হবে না। রাত্রে আর কখনও চাঁদ তোমার আলো হবে না। কারণ প্রভুই তোমার চির কালের আলো। তোমার ঈশ্বরই তোমার জ্যোতি।
Isaiah 60:19 The sun shall be no more thy light by day; neither for brightness shall the moon give light unto thee: but the LORD shall be unto thee an everlasting light, and thy God thy glory.
ইসাইয়া - 60 তোমার ‘সূর্য়’ কখনও অস্তমিত হবে না। তোমার ‘চাঁদ’ আর কখনও অন্ধকার হবে না। কারণ প্রভু চির কালের জন্য তোমার আলো হবেন এবং শোকের সময় শেষ হবে।
Isaiah 60:20 Thy sun shall no more go down; neither shall thy moon withdraw itself: for the LORD shall be thine everlasting light, and the days of thy mourning shall be ended.
ইসাইয়া - 60 “তোমার সব লোক ভাল হবে। তারা পৃথিবীকে চির কালের জন্য পাবে। তাদের আমি সৃষ্টি করেছি। তারা আমার নিজের হাতে গড়ে তোলা চমত্কার বৃক্ষ।
Isaiah 60:21 Thy people also shall be all righteous: they shall inherit the land for ever, the branch of my planting, the work of my hands, that I may be glorified.
ইসাইয়া - 60 সব চাইতে ছোট্ট পরিবার হবে বড় পরিবারগোষ্ঠী। ক্ষুদ্রতম পরিবার হবে শক্তিশালী জাতি। সঠিক সময়ে, আমি প্রভু দ্রুত চলে আসব। আমি এই সব ঘটনাগুলো ঘটাব।”
Isaiah 60:22 A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.