Kitab

এজেকিয়েল / Ezekiel 18

Chapter 820, 32 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন:

Old Testament

Ezekiel 18:1 The word of the LORD came unto me again, saying,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “তোমরা কেন ইস্রায়েল দেশটি সম্বন্ধে এই প্রবাদ বাক্য বল? তোমরা বলে থাক:পিতামাতারা টক দ্রাক্ষা ফল খেয়েছিল?কিন্তু তার ফলে সন্তানদের দাঁত টকেছে।

Old Testament

Ezekiel 18:2 What mean ye, that ye use this proverb concerning the land of Israel, saying, The fathers have eaten sour grapes, and the children's teeth are set on edge?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 কিন্তু প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য যে ইস্রায়েলের লোকরা আর এই প্রবাদ বাক্যকে সত্য বলে মানবে না।

Old Testament

Ezekiel 18:3 As I live, saith the Lord GOD, ye shall not have occasion any more to use this proverb in Israel.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 প্রত্যেক জনের সঙ্গে আমি একই রকম ব্যবহার করব। সে ব্যক্তি পিতা হোক অথবা পুত্রই হোক না কেন। যে ব্যক্তি পাপ করে সে মারা যাবে।

Old Testament

Ezekiel 18:4 Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine: the soul that sinneth, it shall die.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “যদি কেউ সত্‌ হয় তবে সে বাঁচবে। সেই ভাল লোক বলতে তাকেই বোঝাবে যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে ন্যায্য আচরণ করবে।

Old Testament

Ezekiel 18:5 But if a man be just, and do that which is lawful and right,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 প্রতিমাদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত খাদ্যের ভাগ পাবার জন্য সে পর্বতে যায় না। ইস্রায়েলের নোংরা মূর্ত্তিগুলোর কাছে সে প্রার্থনা করে না। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সে ব্যভিচার করে না। মাসিকের সময় সে তার স্ত্রীর সঙ্গে য়ৌন কাজে লিপ্ত হয় না।

Old Testament

Ezekiel 18:6 And hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, neither hath defiled his neighbour's wife, neither hath come near to a menstruous woman,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সেই লোক অপরের অবস্থার সুযোগ নেয না। কেউ ধার চাইলে সে বন্ধক নিয়ে তাকে ধার দেয়। আর ধার শোধ করলে তাকে সেই বন্ধক ফিরিয়ে দেয়। সে ক্ষুধার্তকে খাদ্য দেয়। বস্ত্রহীনকে বস্ত্র দেয়।

Old Testament

Ezekiel 18:7 And hath not oppressed any, but hath restored to the debtor his pledge, hath spoiled none by violence, hath given his bread to the hungry, and hath covered the naked with a garment;

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সে কাউকে টাকা ধার দিলে সুদ নেয না। সেই সত্‌ লোক খল হতে অস্বীকার করে। প্রতিটি ব্যক্তির সঙ্গে সে ন্যায্য আচরণ করে। ন্যায্যভাবে ঝগড়াঝাঁটি মিটিযে দেবার জন্য লোকে তার উপর নির্ভর করতে পারে।

Old Testament

Ezekiel 18:8 He that hath not given forth upon usury, neither hath taken any increase, that hath withdrawn his hand from iniquity, hath executed true judgment between man and man,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সে আমার বিধিগুলি পালন করে। আমার সিদ্ধান্তগুলি সে চিন্তা করবে এবং ন্যায্য ও নির্ভরয়োগ্য হতে শিক্ষা করবে। সে সত্‌ লোক, তাই সে বাঁচবে। প্রভু, আমার সদাপ্রভু এইগুলো বলেছেন।

Old Testament

Ezekiel 18:9 Hath walked in my statutes, and hath kept my judgments, to deal truly; he is just, he shall surely live, saith the Lord GOD.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “কিন্তু সেই সত্‌ লোকের কোন পুত্র থাকতে পারে যে ঐ সত্‌ কাজের কোনটিই করেনি। সে চোর বা নরঘাতক হতে পারে।

Old Testament

Ezekiel 18:10 If he beget a son that is a robber, a shedder of blood, and that doeth the like to any one of these things,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 অথবা সেই পুত্র এই মন্দ কাজগুলির কোন একটি করতে পারে যেমন মূর্ত্তিদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত খাদ্য খেতে পর্বতে যাওয়া, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া,

Old Testament

Ezekiel 18:11 And that doeth not any of those duties, but even hath eaten upon the mountains, and defiled his neighbour's wife,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 গরীব অসহায় লোকের সঙ্গে অন্যায় ব্যবহার, অপরের অবস্থার সুযোগ নেওয়া, কেউ ধার শোধ করলে তার বন্ধক ফিরিয়ে না দেওয়া। সে মন্দ সন্তান নোংরা মূর্ত্তির কাছে প্রার্থনা জানাতে ও জঘন্য কাজ করতে পারে।

Old Testament

Ezekiel 18:12 Hath oppressed the poor and needy, hath spoiled by violence, hath not restored the pledge, and hath lifted up his eyes to the idols, hath committed abomination,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সেই দুষ্ট সন্তান সুদের লোভে ঋণ দিয়ে সুদ দিতে বাধ্য করতে পারে। সে ক্ষেত্রে সেই দুষ্ট পুত্র বাঁচবে না। সে জঘন্য কাজ করেছে বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং তার মৃত্যুর জন্য সেই দায়ী হবে।

Old Testament

Ezekiel 18:13 Hath given forth upon usury, and hath taken increase: shall he then live? he shall not live: he hath done all these abominations; he shall surely die; his blood shall be upon him.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “এখন সেই দুষ্ট লোকের কোন সন্তান থাকতে পারে যে পিতার মন্দ কাজ দেখে সেইভাবে জীবনযাপন করতে অস্বীকার করছে। সেই ভাল সন্তান হয়তো ন্যায্য ব্যবহার করে।

Old Testament

Ezekiel 18:14 Now, lo, if he beget a son, that seeth all his father's sins which he hath done, and considereth, and doeth not such like,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সে হয়তো মূর্ত্তিদের উদ্দেশ্যে উত্সর্গীকৃত বলির অংশ খেতে পর্বতে যায় না। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় না।

Old Testament

Ezekiel 18:15 That hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, hath not defiled his neighbour's wife,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সেই ভাল সন্তান হয়তো অপরের অবস্থার সুযোগ নেয না। বন্ধক দিয়ে ধার দেয় আবার ধার শোধ করলে বন্ধক ফিরিয়ে দেয়। সে হয়তো ক্ষুধার্ত লোককে খাদ্য দেয় এবং বস্ত্রহীনদের বস্ত্র দেয়।

Old Testament

Ezekiel 18:16 Neither hath oppressed any, hath not withholden the pledge, neither hath spoiled by violence, but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সে হয়তো গরীবদের সাহায্য করে, কেউ ধার চাইলে তাকে ধার দেয় এবং সুদ চায় না, সে হয়তো আমার বিধিসকল পালন ও তার অনুধাবন করে, সেই উত্তম সস্তান তার পিতার পাপের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে না, সে বাঁচবে।

Old Testament

Ezekiel 18:17 That hath taken off his hand from the poor, that hath not received usury nor increase, hath executed my judgments, hath walked in my statutes; he shall not die for the iniquity of his father, he shall surely live.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 তার পিতা লোকদের আঘাত ও চুরি করে থাকতে পারে, আমাদের প্রজাদের প্রতি কোন মঙ্গলজনক কাজ না করে থাকতে পারে। সেই পিতা তার নিজের পাপের জন্যই মারা যাবে।

Old Testament

Ezekiel 18:18 As for his father, because he cruelly oppressed, spoiled his brother by violence, and did that which is not good among his people, lo, even he shall die in his iniquity.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “তোমরা প্রশ্ন করতে পার, ‘কেন পিতার পাপেরজন্য পুত্র মারা যাবে না?’ এর কারণ, সেই পুত্র সত্‌ জীবনযাপন ও ভাল কাজ করেছিল। খুব সাবধানতাসহ সে আমার বিধিগুলি পালন করেছে তাই সে বাঁচবে।

Old Testament

Ezekiel 18:19 Yet say ye, Why? doth not the son bear the iniquity of the father? When the son hath done that which is lawful and right, and hath kept all my statutes, and hath done them, he shall surely live.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 যে ব্যক্তি পাপ করে কেবল সেই মারা যাবে। পুত্রকে তার পিতার পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে না; আবার পিতাকেও তার পুত্রের পাপের শাস্তি ভোগ করতে হবে না। ভাল লোকের ধার্মিকতা তার নিজের হাতে; তেমনই মন্দ লোকের মন্দতাও কেবল তারই অধিকারগত।

Old Testament

Ezekiel 18:20 The soul that sinneth, it shall die. The son shall not bear the iniquity of the father, neither shall the father bear the iniquity of the son: the righteousness of the righteous shall be upon him, and the wickedness of the wicked shall be upon him.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “এখন যদি কোন মন্দ লোক তার জীবন পরিবর্তন করে, তবে সে মরবে না, বরং বাঁচবে। সেই ব্যক্তি মন্দ কাজ থেকে বিরত হয়ে যত্ন সহকারে আমার বিধি পালন করা শুরু করে ন্যায়বান ও ভাল হয়ে উঠতে পারে।

Old Testament

Ezekiel 18:21 But if the wicked will turn from all his sins that he hath committed, and keep all my statutes, and do that which is lawful and right, he shall surely live, he shall not die.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সে ক্ষেত্রে ঈশ্বর তার কৃত মন্দ কাজগুলি মনে রাখবেন না। কেবল তার উত্তমতা স্মরণে রাখবেন আর তাই সেই ব্যক্তি বাঁচবে!”

Old Testament

Ezekiel 18:22 All his transgressions that he hath committed, they shall not be mentioned unto him: in his righteousness that he hath done he shall live.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 প্রভু আমার সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকের মরণ হোক এ আমি চাই না। আমি চাই তারা যেন জীবন পরিবর্তন করে এবং বাঁচে।

Old Testament

Ezekiel 18:23 Have I any pleasure at all that the wicked should die? saith the Lord GOD: and not that he should return from his ways, and live?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 “কিন্তু যদি কোন ভাল লোক ভাল হওয়া থেকে বিরত হয়ে দুষ্টলোকের মত আচরণ করে, অন্যায় করে, নানা ঘৃণিত কাজ করে তাহলে সে কি বাঁচবে? সে ক্ষেত্রে ঈশ্বর তার পূর্বের সত্‌কাজগুলি স্মরণে আনবেন না। সে যে সত্য লঙঘন ও পাপ করেছে তার জন্যেই মারা যাবে।”

Old Testament

Ezekiel 18:24 But when the righteous turneth away from his righteousness, and committeth iniquity, and doeth according to all the abominations that the wicked man doeth, shall he live? All his righteousness that he hath done shall not be mentioned: in his trespass that he hath trespassed, and in his sin that he hath sinned, in them shall he die.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 ঈশ্বর বলেন, “তোমরা যে বলে থাক, ‘প্রভু আমার সদাপ্রভু ন্যায়বান নন!’ কিন্তু হে ইস্রায়েল পরিবার শোন: আমিই ন্যায়বান, তোমরাই তারা যারা ন্যায়বান নও।

Old Testament

Ezekiel 18:25 Yet ye say, The way of the LORD is not equal. Hear now, O house of Israel; Is not my way equal? are not your ways unequal?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 যদি কোন ভাল লোক পরিবর্তিত হয়ে দুষ্ট হয়ে ওঠে, তবে সে তার মন্দ কাজের জন্য অবশ্যই মারা যাবে।

Old Testament

Ezekiel 18:26 When a righteous man turneth away from his righteousness, and committeth iniquity, and dieth in them; for his iniquity that he hath done shall he die.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 আর যদি কোন দুষ্ট ব্যক্তি পরিবর্তিত হয়ে ভাল ও ন্যায়বান হয় তবে সে তার জীবন বাঁচাবে। সে বাঁচবে!

Old Testament

Ezekiel 18:27 Again, when the wicked man turneth away from his wickedness that he hath committed, and doeth that which is lawful and right, he shall save his soul alive.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 সেই ব্যক্তি নিজের মন্দতা দেখে বুঝে আমার কাছে ফিরে এসেছিল। সে অতীতে যে সব মন্দ কাজ করত তা আর করে না, তাই সে বাঁচবে, মরবে না।”

Old Testament

Ezekiel 18:28 Because he considereth, and turneth away from all his transgressions that he hath committed, he shall surely live, he shall not die.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 ইস্রায়েলের লোকরা বলে, “এটা ঠিক নয়! প্রভু আমাদের সদাপ্রভু ন্যায়বিচার করছেন না।”ঈশ্বর বলেন, “আমিই ন্যায়বান! তোমরাই ন্যায়বিচার করছ না!”

Old Testament

Ezekiel 18:29 Yet saith the house of Israel, The way of the LORD is not equal. O house of Israel, are not my ways equal? are not your ways unequal?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 কারণ ইস্রায়েল পরিবার, আমি প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুসারে বিচার করব। প্রভু আমার সদাপ্রভু বলেন, “তাই আমার কাছে ফিরে এস, মন্দ কাজ আর কর না! ঐসব ভয়ঙ্কর মূর্ত্তি যেন তোমাদের পাপে না ফেলে।

Old Testament

Ezekiel 18:30 Therefore I will judge you, O house of Israel, every one according to his ways, saith the Lord GOD. Repent, and turn yourselves from all your transgressions; so iniquity shall not be your ruin.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 তোমরা যে সব মন্দ জিনিষ করেছ তা ছুঁড়ে ফেলে দাও। তোমাদের হৃদয় ও আত্মার পরিবর্তন কর। হে ইস্রায়েলবাসীরা, কেন তোমরা নিজেদের মৃত্যু ডেকে আনবে?

Old Testament

Ezekiel 18:31 Cast away from you all your transgressions, whereby ye have transgressed; and make you a new heart and a new spirit: for why will ye die, O house of Israel?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 18 আমি তোমাদের হত্যা করতে চাইনা। তোমরা ফিরে এসো, বাঁচো। প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন।

Old Testament

Ezekiel 18:32 For I have no pleasure in the death of him that dieth, saith the Lord GOD: wherefore turn yourselves, and live ye.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme