Kitab

এজেকিয়েল / Ezekiel 38

Chapter 840, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 প্রভুর এই বাক্য আমার কাছে এল,

Old Testament

Ezekiel 38:1 And the word of the LORD came unto me, saying,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 “হে মনুষ্যসন্তান, মাগোগ দেশে গোগের দিকে দেখ। সে মেশক ও তূবল জাতির বিখ্যাত নেতা। আমার হয়ে গোগের বিরুদ্ধে কথা বল।

Old Testament

Ezekiel 38:2 Son of man, set thy face against Gog, the land of Magog, the chief prince of Meshech and Tubal, and prophesy against him,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তাকে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘গোগ তুমি মেশক ও তূবলের বিশেষ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু আমি তোমার বিরুদ্ধে।

Old Testament

Ezekiel 38:3 And say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal:

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 আমি তোমায় বন্দী করে ফিরিয়ে আনব। তোমার সেনাদলের সমস্ত লোক জনকেও ফিরিয়ে আনব। আমি তোমার অশ্ব ও অশ্ব সৈন্য ফিরিয়ে আনব। আমি তোমার মুখে বঁড়শি বিঁধে তোমায় ফিরিয়ে আনব। সমস্ত সেনারা সাজ পোশাক পরা অবস্থায় তাদের ঢাল, তরবারি সমেত ফিরে আসবে।

Old Testament

Ezekiel 38:4 And I will turn thee back, and put hooks into thy jaws, and I will bring thee forth, and all thine army, horses and horsemen, all of them clothed with all sorts of armour, even a great company with bucklers and shields, all of them handling swords:

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 পারস্য, কূশ এবং পূটের সৈন্যরা বর্ম ও শিরস্ত্রাণ পরে তাদের সঙ্গে থাকবে।

Old Testament

Ezekiel 38:5 Persia, Ethiopia, and Libya with them; all of them with shield and helmet:

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 সেখানে গোমর তার সেনাদলের সাথে থাকবে। সুদূর উত্তরের তোগর্ম্মের কুল ও তার সেনাদলও থাকবে। সেই বন্দীদলের কুচকাওযাজ করা লোকরা সংখ্যায় বহু।

Old Testament

Ezekiel 38:6 Gomer, and all his bands; the house of Togarmah of the north quarters, and all his bands: and many people with thee.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 “‘তৈরী থাক, হ্যাঁ নিজেকে এবং তোমার সাথে যে সেনাদল যোগ দিয়েছে তাদের তৈরী রাখ। তোমার অবশ্যই নজর রাখা ও প্রস্তুত থাকা প্রয়োজন।

Old Testament

Ezekiel 38:7 Be thou prepared, and prepare for thyself, thou, and all thy company that are assembled unto thee, and be thou a guard unto them.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 বহু দিন পরে তোমাকে কাজে ডাকা হবে। পরের বছরগুলিতে তুমি সেই দেশে ফিরে আসবে, যে দেশ যুদ্ধের ক্ষত থেকে অসুস্থ হয়েছে। সেই দেশের লোকদের বহু জাতি থেকে জড়ো করে ইস্রায়েল পর্বতে আনা হয়েছিল। অতীতে ইস্রায়েলের পর্বত বারে বারে ধ্বংস করা হলেও অন্য জাতির মধ্য থেকে ফিরে আসা ঐ লোকরা সবাই নির্ভয়ে বাস করবে।

Old Testament

Ezekiel 38:8 After many days thou shalt be visited: in the latter years thou shalt come into the land that is brought back from the sword, and is gathered out of many people, against the mountains of Israel, which have been always waste: but it is brought forth out of the nations, and they shall dwell safely all of them.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 কিন্তু তুমি তাকে আক্রমণ করতে আসবে। সমস্ত দেশকে মেঘের ঘন কালো আকাশে ঢেকে ফেলার মত ঢেকে ফেলে, তুমি ঝড়ের মত আসবে। তুমি এবং তোমার সৈন্যরা যারা বিভিন্ন দেশ থেকে একত্র হয়েছিল তাদের আক্রমণ করবে।”‘

Old Testament

Ezekiel 38:9 Thou shalt ascend and come like a storm, thou shalt be like a cloud to cover the land, thou, and all thy bands, and many people with thee.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 প্রভু আমার সদাপ্রভু বলেন: “সেই সময় তোমার মনে এক চিন্তা আসবে, তুমি দুষ্ট পরিকল্পনা করতে শুরু করবে।”

Old Testament

Ezekiel 38:10 Thus saith the Lord GOD; It shall also come to pass, that at the same time shall things come into thy mind, and thou shalt think an evil thought:

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তুমি বলবে, ‘আমরা গিয়ে সেই প্রাচীরহীন শহর আক্রমণ করব। ঐ লোকেরা শান্তিতে বাস করে, নিজেদের নিরাপদ মনে করে। তাদের রক্ষার জন্য শহর প্রাচীরে ঘেরা নয়। তাদের দরজায তালার ব্যবস্থা নেই, এমনকি, কপাট বলতেও কিছু নেই।

Old Testament

Ezekiel 38:11 And thou shalt say, I will go up to the land of unwalled villages; I will go to them that are at rest, that dwell safely, all of them dwelling without walls, and having neither bars nor gates,

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তোমার অভিপ্রায় এই। আমি ঐ লোকদের পরাজিত করব ও তাদের মূল্যবান জিনিস কেড়ে নেব। ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় লোক জন দ্বারা অধিকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমি ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করব যারা বিভিন্ন জাতি থেকে এসে একত্র হয়েছিল। ঐ লোকদের গোপাল ও অন্যান্য ধনসম্পদ রয়েছে। তারা পৃথিবীর কেন্দ্র বাস করে। বলবান জাতিদের অন্য শক্তিশালী দেশে যাবার জন্য ঐ স্থান দিয়ে ভ্রমণ করতে হয়।’

Old Testament

Ezekiel 38:12 To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places that are now inhabited, and upon the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 “শিবা, দদান, তর্শীশের সমস্ত ব্যবসাযীরা এবং আর যে নগরের সাথেই তারা ব্যবসা করে তারা এসে জিজ্ঞেস করবে, ‘তোমরা কি মূল্যবান দ্রব্য সামগ্রী লুঠ করতে এসেছ? তোমরা কি তোমাদের সেনাদল নিয়ে ঐসব উত্তম জিনিস ছিনিয়ে নেবার জন্য ও সোনা, রূপা, গরু, মোষ ও সম্পত্তি লুঠ করতে এসেছ? তোমরা কি সমস্ত মূল্যবান জিনিস নিয়ে নিতে এসেছ?”‘

Old Testament

Ezekiel 38:13 Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take a spoil? hast thou gathered thy company to take a prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take a great spoil?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 ঈশ্বর বললেন, “মনুষ্যসন্তান, আমার হয়ে গোগের সাথে কথা বল। তাকে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: ‘আমার প্রজারা যে সময় শান্তিতে ও নিরাপদে রয়েছে সে সময় তোমরা আমার প্রজাদের আক্রমণ করতে আসবে।”

Old Testament

Ezekiel 38:14 Therefore, son of man, prophesy and say unto Gog, Thus saith the Lord GOD; In that day when my people of Israel dwelleth safely, shalt thou not know it?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তুমি তোমার সুদূর উত্তরের নিবাস থেকে বহুজনকে সাথে করে আনবে। তারা সবাই ঘোড়ায় চড়ে আসবে। তুমি এক বিশাল ও বলবান সেনাদল হবে।

Old Testament

Ezekiel 38:15 And thou shalt come from thy place out of the north parts, thou, and many people with thee, all of them riding upon horses, a great company, and a mighty army:

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তোমরা ইস্রায়েল, আমার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তোমরা ঝঞ্ঝার মেঘের মত সেই দেশ ঢেকে ফেলার জন্য আসবে। যখন সময় হবে, আমি তোমাদের আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আনব। তখন সমস্ত জাতি জানবে যে আমি কত শক্তিশালী! তারা আমাকে সম্মান করতে শিখবে এবং জানবে যে আমি কত পবিত্র। তোমার প্রতি আমি যা করব তা তারা দেখবে!”‘

Old Testament

Ezekiel 38:16 And thou shalt come up against my people of Israel, as a cloud to cover the land; it shall be in the latter days, and I will bring thee against my land, that the heathen may know me, when I shall be sanctified in thee, O Gog, before their eyes.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 প্রভু আমার সদাপ্রভু বলেন, “সেই সময়, লোকে স্মরণ করবে যে আমি অতীতে তোমার সম্বন্ধে বলেছিলাম। তারা এও স্মরণ করবে যে আমি আমার দাসসমূহ, ভাব্বাদীদের ব্যবহার করেছিলাম। তারা স্মরণ করবে যে অতীতে ইস্রায়েলের ভাব্বাদীরা বলেছিল যে আমি তোমাদের বিরুদ্ধে তোমাকে নিয়ে আসব।”

Old Testament

Ezekiel 38:17 Thus saith the Lord GOD; Art thou he of whom I have spoken in old time by my servants the prophets of Israel, which prophesied in those days many years that I would bring thee against them?

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 প্রভু আমার সদাপ্রভু বলেন, “সেই সময়ে গোগ ইস্রায়েল দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে আর তখন আমি আমার রোধ প্রকাশ করব।

Old Testament

Ezekiel 38:18 And it shall come to pass at the same time when Gog shall come against the land of Israel, saith the Lord GOD, that my fury shall come up in my face.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 আমার রোধ ও অন্তর্জালায আমি এই প্রতিশ্রুতি করছি: ইস্রায়েলে এক প্রচণ্ড ভূমিকম্প হবে।

Old Testament

Ezekiel 38:19 For in my jealousy and in the fire of my wrath have I spoken, Surely in that day there shall be a great shaking in the land of Israel;

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 সেই সময়, সমস্ত জীবজন্তু ভয়ে কাঁপবে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, মাঠের পশুরা এবং সমস্ত সরীসৃপ ভয়ে কাঁপবে। পর্বতগুলি পড়ে যাবে, চূড়োগুলো ধ্বংস হবে আর প্রাচীরগুলো মাটিতে ভেঙ্গে পড়বে!”

Old Testament

Ezekiel 38:20 So that the fishes of the sea, and the fowls of the heaven, and the beasts of the field, and all creeping things that creep upon the earth, and all the men that are upon the face of the earth, shall shake at my presence, and the mountains shall be thrown down, and the steep places shall fall, and every wall shall fall to the ground.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 প্রভু আমার সদাপ্রভু বলেন, “আর ইস্রায়েলের পর্বতে আমি গোগের বিরুদ্ধে সব রকমের আতঙ্ক আনব। তার সৈন্যরা এত ভীত হবে যে একে অপরকে আক্রমণ করে হত্যা করবে।”

Old Testament

Ezekiel 38:21 And I will call for a sword against him throughout all my mountains, saith the Lord GOD: every man's sword shall be against his brother.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 আমি রোগ ও মৃত্যু দ্বারা গোগকে শাস্তি দেব। আমি শিলাবৃষ্টি, অগ্নি এবং গন্ধক গোগের প্রতি ও বহুজাতি থেকে সংগৃহীত তার সেনাদলের প্রতি বর্ষাব।

Old Testament

Ezekiel 38:22 And I will plead against him with pestilence and with blood; and I will rain upon him, and upon his bands, and upon the many people that are with him, an overflowing rain, and great hailstones, fire, and brimstone.

পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 38 তখন আমি আমার মহত্ব ও পবিত্রতার প্রমাণ দেব। তখন অনেক জাতি আমার পরিচয পেয়ে আমাকেই প্রভু বলে জানবে।”

Old Testament

Ezekiel 38:23 Thus will I magnify myself, and sanctify myself; and I will be known in the eyes of many nations, and they shall know that I am the LORD.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme