Kitab

দানিয়েল / Daniel 1

Chapter 851, 21 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরে বাবিলের রাজা নবূখদ্নিত্‌সর জেরুশালেমে এসেছিলেন এবং তাঁর সৈন্যসমূহ দিয়ে শহরটি ঘিরে ফেলেছিলেন।

Old Testament

Daniel 1:1 In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 প্রভু নবূখদ্নিত্‌সরকে যিহূদার রাজা যিহোয়াকীমকে পরাস্ত করতে দিয়েছিলেন। নবূখদ্নিত্‌সর মন্দির থেকে কয়েকটি বাসন-কোষন ও অন্যান্য জিনিস বাবিলে নিয়ে গিয়েছিলেন। তিনি সেইগুলি তাঁর আরাধ্য দেবতার মন্দিরে রাখলেন।

Old Testament

Daniel 1:2 And the Lord gave Jehoiakim king of Judah into his hand, with part of the vessels of the house of God: which he carried into the land of Shinar to the house of his god; and he brought the vessels into the treasure house of his god.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তারপর রাজা নবূখদ্নিত্‌সর তাঁর নপুংসকদের প্রধান অস্পনসকে ইস্রায়েলের রাজবংশীয় কয়েকজনকে এবং ইস্রায়েলের গুরুত্বপূর্ণ পরিবারসমূহের কয়েক জনকে আনতে আদেশ জারি করলেন।

Old Testament

Daniel 1:3 And the king spake unto Ashpenaz the master of his eunuchs, that he should bring certain of the children of Israel, and of the king's seed, and of the princes;

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তিনি এমন কয়েক জন যুবককে চেয়েছিলেন, যারা নিষ্কলঙ্ক সুপুরুষ, বুদ্ধিমান, শিক্ষিত, উপলব্ধি করতে সক্ষম এবং যারা তাঁর কাজ করতে পারবে। রাজা অস্পনসকে বললেন ওই যুবকদের কল্দীয় লোকদের ভাষা ও রচনা শিখিয়ে দিতে।

Old Testament

Daniel 1:4 Children in whom was no blemish, but well favoured, and skilful in all wisdom, and cunning in knowledge, and understanding science, and such as had ability in them to stand in the king's palace, and whom they might teach the learning and the tongue of the Chaldeans.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 রাজার বিশেষ সুখাদ্য থেকে নবূখদ্নিত্‌সর একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পানীয় ঐ যুবকদের দিয়েছিলেন। তিন বছরের শিক্ষানবিশীর শেষে তারা যাতে রাজাকে সেবা করতে পারে তিনি সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন।

Old Testament

Daniel 1:5 And the king appointed them a daily provision of the king's meat, and of the wine which he drank: so nourishing them three years, that at the end thereof they might stand before the king.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 যিহূদার পরিবারবর্গের এই যুবকদের মধ্যে ছিলেন দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়।

Old Testament

Daniel 1:6 Now among these were of the children of Judah, Daniel, Hananiah, Mishael, and Azariah:

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 অস্পনস এদের প্রত্যেকের বাবিলের ভাষায় নামকরণ করলেন। দানিয়েল হল বেলটশত্‌সর, হনানিয় হল শদ্রক, মীশাযেল হল মৈশক ও অসরিয় হল অবেদ্-নগো।

Old Testament

Daniel 1:7 Unto whom the prince of the eunuchs gave names: for he gave unto Daniel the name of Belteshazzar; and to Hananiah, of Shadrach; and to Mishael, of Meshach; and to Azariah, of Abednego.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 কিন্তু দানিয়েল স্থির করলেন য়ে রাজার শৌখীন খাদ্য ও পানীয় গ্রহণ করে নিজেকে অশুচি করবেন না এবং এ ব্যাপারে তিনি অস্পনসের অনুমতি চাইলেন।

Old Testament

Daniel 1:8 But Daniel purposed in his heart that he would not defile himself with the portion of the king's meat, nor with the wine which he drank: therefore he requested of the prince of the eunuchs that he might not defile himself.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 ঈশ্বর দানিয়েলকে অস্পনসের কৃপা ও করুণার পাত্র করলেন।

Old Testament

Daniel 1:9 Now God had brought Daniel into favour and tender love with the prince of the eunuchs.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 কিন্তু অস্পনস বললেন, “আমি আমার মনিব, রাজাকে ভয় করি। রাজার আদেশ অনুসারে আমি যদি তোমাকে খাদ্য ও পানীয় না দিই তাহলে তোমাকে হয়ত অন্যান্য যুবকদের তুলনায় দুর্বল দেখাবে। এতে তিনি আমার ওপর রুদ্ধ হতে পারেন এবং আমার মাথা কেটে ফেলতে পারেন। এবং এটা হবে তোমার এবং তোমার বন্ধুদের দোষে।”

Old Testament

Daniel 1:10 And the prince of the eunuchs said unto Daniel, I fear my lord the king, who hath appointed your meat and your drink: for why should he see your faces worse liking than the children which are of your sort? then shall ye make me endanger my head to the king.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 এরপর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের ওপর লক্ষ্য রাখার জন্য অস্পনস রক্ষী নিয়োগ করলেন।

Old Testament

Daniel 1:11 Then said Daniel to Melzar, whom the prince of the eunuchs had set over Daniel, Hananiah, Mishael, and Azariah,

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 দানিয়েল রক্ষীকে বললেন, “দয়া করে আমাদের শুধু শস্য ও জল দাও।

Old Testament

Daniel 1:12 Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 দশ দিন পর য়ে সব যুবকরা রাজকীয় খাবার খাচ্ছে তাদের সঙ্গে আমাদের তুলনা করো। দেখ কাদের বেশী স্বাস্থ্যবান দেখায় এবং তারপর য়েমন দেখবে তেমন ভাবে তোমার এই ভৃত্যদের সঙ্গে ব্যবহার করবে।”

Old Testament

Daniel 1:13 Then let our countenances be looked upon before thee, and the countenance of the children that eat of the portion of the king's meat: and as thou seest, deal with thy servants.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তাই দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়র ওপর রক্ষী দশ দিন ধরে এটি পরীক্ষা করতে রাজী হল।

Old Testament

Daniel 1:14 So he consented to them in this matter, and proved them ten days.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 দশ দিন পর, য়ে সমস্ত যুবক রাজার বিশেষ সুখাদ্য খাচ্ছিল তাদের থেকে দানিয়েল ও তাঁর বন্ধুদের বেশী স্বাস্থ্যবান দেখাচ্ছিল।

Old Testament

Daniel 1:15 And at the end of ten days their countenances appeared fairer and fatter in flesh than all the children which did eat the portion of the king's meat.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তাই রক্ষী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কে রাজার দেওয়া খাবার না দিয়ে শস্য খাদ্য দিতে লাগলে।

Old Testament

Daniel 1:16 Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 ঈশ্বর দানিয়েল ও তাঁর তিন বন্ধুদের জ্ঞান এবং সমস্ত রকমের সাহিত্য ও শিক্ষিত লোকেদের লেখা বোঝবার মত ক্ষমতা দিলেন। দানিয়েল সমস্ত রকমের স্বপ্ন ও দর্শন বুঝতে সমর্থ হয়েছিলো।

Old Testament

Daniel 1:17 As for these four children, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তিন বছর শিক্ষানবিশীর শেষে অস্পনস সমস্ত যুবককে নবূখদ্নিত্‌সরের সামনে উপস্থিত করলেন।

Old Testament

Daniel 1:18 Now at the end of the days that the king had said he should bring them in, then the prince of the eunuchs brought them in before Nebuchadnezzar.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 রাজা তাদের সবার সাথে কথা বলার পর দেখলেন য়ে সমস্ত যুবকদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় সবচেয়ে ভাল। তাই এই চার জন যুবককে রাজার বিশেষ ভৃত্য করা হল।

Old Testament

Daniel 1:19 And the king communed with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 যখনই রাজার বুদ্ধিমান উপদেশের প্রয়োজন হত, তখনই উনি দেখতেন তারা তাঁর রাজ্যের যাদুকরগণ এবং ব্যক্তি সমূহের চেয়ে দশগুন ভাল।

Old Testament

Daniel 1:20 And in all matters of wisdom and understanding, that the king enquired of them, he found them ten times better than all the magicians and astrologers that were in all his realm.

পুরানো ইচ্ছাপত্র

দানিয়েল - 1 তাই দানিয়েল কোরস রাজার রাজত্বের প্রথম বছর পর্য়ন্ত রাজভৃত্য হয়ে রইলেন।

Old Testament

Daniel 1:21 And Daniel continued even unto the first year of king Cyrus.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme