আদিপুস্তক - 10 শেম, হাম ও য়েফত্ এই তিনজন ছিল নোহর পুত্র। বন্যার পরে এই তিনজনের আরও বহু সন্তান সন্ততির জন্ম হল। শেম, হাম ও য়েফতের উত্তরপুরুষরা:
আদিপুস্তক / Genesis (Taurah) 10
Chapter 10, 32 verses
আদিপুস্তক - 10 য়েফতের পুত্রগণ হল: গোমর, মাগোগ, মাদয়, য়বন, তূবল, মেশক এবং তীরস।
আদিপুস্তক - 10 গোমরের পুত্রগণ হল: অস্কিনস, রীফত্ এবং তোগর্ম।
আদিপুস্তক - 10 যবনের পুত্রগণ হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং দোদানীম।
আদিপুস্তক - 10 ভূমধ্যসাগর অঞ্চলে য়ে সকল মানুষের বাস তারা সকলেই য়েফতের সন্তানসন্ততি। প্রত্যেক পুত্রের নিজস্ব ভূমি ছিল। সমস্ত পরিবারই বৃদ্ধি পেতে পেতে একটি জাতিতে পরিণত হয়। প্রত্যেক জাতির নিজস্ব ভাষা ছিল।
আদিপুস্তক - 10 হামের পুত্রগণ হল: কূশ, মিশর, পূট এবং কনান।
আদিপুস্তক - 10 কূশের পুত্রগণ হল: সবা, হবীলা, সপ্তা, রযমা এবং সপ্তক।রযমার পুত্রগণ হল: শিবা এবং দদান।
আদিপুস্তক - 10 নিম্রোদ নামেও কুশের এক পুত্র ছিল। কালক্রমে নিম্রোদ দারুন শক্তিমান পুরুষে পরিণত হয়।
আদিপুস্তক - 10 প্রভুর সম্মুখে নিম্রোদ একজন বড় শিকারী হয়ে উঠল। সেজন্য তার সঙ্গে অন্যান্য লোকদের তুলনা করে সকলে বলতো, “ঐ মানুষটি নিম্রোদের মত, এমন কি প্রভুর সামনেও দারুণ শিকারী।”
আদিপুস্তক - 10 নিম্রোদের রাজত্ব বাবিল থেকে শিনিযর দেশে এরক অক্কদ এবং কল্নী পর্য্ন্ত বিস্তৃত হয়েছিল।
আদিপুস্তক - 10 নিম্রোদ অশূরেও গিয়েছিল। নিম্রোদ অশূর দেশে নীনবী, রহোবোত্-পুরী, কেলহ এবং
আদিপুস্তক - 10 রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়।)
আদিপুস্তক - 10 মিশর ছিল লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
আদিপুস্তক - 10 পথ্রোষীয়, কস্লূহীয় আর কপ্তোরীয় অঞ্চলগুলির অধিবাসীদের জনক। (পলেষ্টীয়রা কস্লূহীয় দেশ থেকে এসেছিল।)
আদিপুস্তক - 10 কনান ছিল সীদোনের পিতা। সীদোন কনানের প্রথম সন্তান। কনান হিত্তীয়দের পূর্বপুরুষ ‘হেতেরও’ পিতা ছিলেন। হেত্ থেকে হিত্তীয়দের উদ্ভব।
আদিপুস্তক - 10 কনান ছিলেন যিবুষীয়, ইমোরীয় জনগোষ্ঠী, গির্গাশীয়দের পিতা।
আদিপুস্তক - 10 হিব্বীয় জনগোষ্ঠী, অর্কীয় জনগোষ্ঠী, সীনীয় জনগোষ্ঠী,
আদিপুস্তক - 10 অর্বদীয় জনগোষ্ঠী, সমারীয় জনগোষ্ঠী এবং হমাতীয় জনগোষ্ঠী কনান থেকে উদ্ভুত হয়। পরে কনানীয় গোষ্ঠীগুলি পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল।
আদিপুস্তক - 10 কনানীয়দের দেশ উত্তরে সীদোন থেকে দক্ষিণে গরার পর্য্ন্ত, পশ্চিমে ঘসা থেকে পূর্বে সদোম ও ঘমোরা পর্য্ন্ত এবং অদ্মা ও সবোযীর থেকে লাশা পর্য্ন্ত বিস্তৃত ছিল।
আদিপুস্তক - 10 এই সমস্ত মানুষই ছিল হামের উত্তরপুরুষ। এইসব পরিবারগুলির নিজস্ব ভাষা ও নিজস্ব দেশ ছিল। তারা ক্রমে ক্রমে পৃথক পৃথক জাতি হয়ে উঠল।
আদিপুস্তক - 10 য়েফতের বড় ভাই ছিল শেম। শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত।
আদিপুস্তক - 10 শেমের পুত্ররা হল: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম।
আদিপুস্তক - 10 অরামের পুত্রেরা হল: উষ, হূল, গোখর এবং মশ।
আদিপুস্তক - 10 অর্ফক্ষদের পুত্র শেলহ, শেলহের পুত্র এবর।
আদিপুস্তক - 10 এবরের দুই পুত্র। এক পুত্রের নাম পেলগ। তার আমলে পৃথিবী বিভক্ত হয় বলে তার ঐ নাম হয়। অন্য পুত্রের নাম য়ক্তন।
আদিপুস্তক - 10 য়ক্তনের পুত্রেরা হল: অল্মোদদ, শেলফ, হত্সমবিত্, য়েরহ,
আদিপুস্তক - 10 হদোরাম, উবল, দিক্ল,
আদিপুস্তক - 10 ওবল, অবীমায়েল, শিবা,
আদিপুস্তক - 10 ওফীর, হবীলা এবং য়োবব। এরা সবাই ছিল যক্তনের পুত্র।
আদিপুস্তক - 10 পূর্ব দিকেমেষা এবং পার্বত্য দেশের মধ্যবর্তী ভুভাগে তারা বাস করত। মেষা ছিল সফার দেশের দিকে।
আদিপুস্তক - 10 এরা সবাই ছিল শেমের পরিবারের অন্তর্গত। পরিবার, ভাষা, দেশ ও জাতি অনুসারেই তাদের সাজানো হয়েছে।
আদিপুস্তক - 10 এই সবগুলোই নোহের পুত্রদের পরিবার। পরিবারগুলি তালিকা তাদের জাতি অনুসারে প্রস্তুত করা হয়েছে। প্লাবনের পরে এই পরিবারগুলি থেকেই সারা পৃথিবীতে মনুষ্য সমাজের বিস্তার হয়েছে।