Kitab

লেবীয় পুস্তক / Leviticus (Taurah) 10

Chapter 100, 20 verses

  • পুরানো ইচ্ছাপত্র

লেবীয় পুস্তক - 10 তারপর হারোণের পুত্ররা, নাদব ও অবীহূ ধূপ জ্বালাবার ধূপদানী নিলো। এবং ভিন্ন আগুন ব্যবহার করে সেই সুগন্ধী করলো। মোশি তাদের যে আগুন ব্যবহার করতে নির্দেশ দিয়েছিল সেই আগুন তারা ব্যবহার করেনি।

লেবীয় পুস্তক - 10 তাই প্রভুর কাছ থেকে আগুন নেমে এসে নাদব ও অবীহূকে ধ্বংস করল। প্রভুর সামনেই তারা মৃত্যু বরণ করলো।

লেবীয় পুস্তক - 10 তখন মোশি হারোণকে বলল, “প্রভু বলেন, ‘যে সমস্ত যাজক আমার নিকটে আসে, তারা অবশ্যই আমাকে শ্রদ্ধা করবে। আমি অবশ্যই তাদের কাছে পবিত্র হিসেবে মান্য হবো এবং সমস্ত মানুষের কাছে অবশ্যই মহিমান্বিত হবো।”‘ তাই তার পুত্রদের মৃত্যু নিয়ে হারোণ নীরব রইল।

লেবীয় পুস্তক - 10 হারোণের কাকা উষীযেলের দুটি পুত্র ছিল। তারা হল মীশাযেল ও ইলীষাফণ। মোশি সেই দুই পুত্রকে বলল, “পবিত্র স্থানটির সামনে গিযে তোমাদের জ্য়াঠতুতো ভাইদের দেহ শিবিরের বাইরে নিয়ে ইস্রায়েলেও।”

লেবীয় পুস্তক - 10 তখন মীশাযেল ও ইলীষাফণ মোশিকে মান্য করলো। তারা নাদব ও অবীহূর দেহ শিবিরের বাইরে বয়ে নিয়ে গেলো। নাদব ও অবীহূ তখনও বিশেষ ধরণের সুতোর জামা পরে ছিল।

লেবীয় পুস্তক - 10 তখন মোশি হারোণের অন্য পুত্র ইলীয়াসর ও ঈথামরকে বলল, “কোনো বিষন্নতা দেখিও না! তোমাদের পোশাক ছিঁড়ো না অথবা মাথার চুল এলোমেলো করো না। বিষন্নতা না দেখালে তোমরা নিহত হবে না। এবং প্রভু বাকী সকলের ওপর ক্রুদ্ধ হবেন না। ইস্রায়েলের সমস্ত মানুষ তোমাদের আত্মীয়। প্রভু নাদব ও অবীহূকে দগ্ধ করেছেন - এ নিয়ে তারা শোক করতে পারে।

লেবীয় পুস্তক - 10 কিন্তু তোমরা অবশ্যই সমাগম তাঁবু, এমনকি, তার প্রবেশ পথ ত্যাগ করবে না। ত্যাগ করলে তোমরা মারা ইস্রায়েলেবে। কারণ প্রভুর অভিষেকের তেল তোমাদের ওপর ঢালা হয়েছে।” তখন হারোণ, ইলীয়াসর এবং ঈথামর মোশিকে মান্য করল।

লেবীয় পুস্তক - 10 তারপর প্রভু হারোণকে বললেন,

লেবীয় পুস্তক - 10 “যখন তোমরা সমাগম তাঁবুর মধ্যে আসবে তখন তুমি আর তোমার পুত্ররা অবশ্যই দ্রাক্ষারস পান করবে না। যদি তোমরা ঐসব জিনিস পান কর, তাহলে তোমরা মারা ইস্রায়েলেবে। এই বিধি তোমাদের বংশপরম্পরায চিরকালের জন্য চলতে থাকবে।

লেবীয় পুস্তক - 10 তোমাদের অবশ্যই পবিত্র ও অপবিত্র এবং শুচি ও অশুচি বিষয়ের মধ্যে পরিষ্কারভাবে পার্থক্য় করে নিতে হবে।

লেবীয় পুস্তক - 10 প্রভু মোশির মাধ্য়মে লোকদের সেইসব বিধি জানিয়ে দিলেন, তুমি লোকদের ঐসব বিধি সম্পর্কে অবশ্যই অবহিত করবে।”

লেবীয় পুস্তক - 10 হারোণের দুই পুত্র ইলীয়াসর ও ঈথামর তখনও জীবিত ছিল। মোশি হারোণ ও তার দুই পুত্রকে বলল, “আগুনে পোড়ানো উপহারগুলির মধ্যে কিছু শস্য নৈবেদ্য পড়ে আছে। তোমরা শস্য নৈবেদ্য়র সেই অংশ আহার করবে, কিন্তু অবশ্যই তাতে খামির য়োগ করবে না। বেদীর কাছেই সেটা খাও, কারণ সেই নৈবেদ্য অত্যন্ত পবিত্র।

লেবীয় পুস্তক - 10 নৈবেদ্যর এই অংশ প্রভুর উদ্দেশ্যে আগুনে পোড়ানো হয়েছিল, এবং যে বিধি আমি তোমাদের জানিয়েছি তা শেখায় যে এই অংশ তোমার ও তোমার পুত্রদের জন্যই; কিন্তু অবশ্যই তোমরা একটা পবিত্র স্থানে তা আহার করবে।

লেবীয় পুস্তক - 10 “তাছাড়া তুমি, তোমার ছেলেরা এবং মেযেরা দোলনীয় নৈবেদ্যসমূহের বক্ষদেশ এবং উরুর অংশ আহার করতে পারবে। এসব তোমাদের পবিত্র জায়গায় খেতে হবে না। কিন্তু তা অবশ্যই পরিচ্ছন্ন জায়গায় খেতে হবে। কারণ সেগুলি আসে মঙ্গল নৈবেদ্যসমূহ থেকে। ইস্রায়েলের লোকরা ঈশ্বরকে যে উপহার দেয় তা থেকে এই অংশ তোমার ও তোমার সন্তানদের প্রাপ্য বলে ধরা হয়েছে।

লেবীয় পুস্তক - 10 লোকরা অবশ্যই আগুনে পোড়ানো বলির অংশ হিসেবে জন্তুদের চর্বি, মঙ্গল নৈবেদ্যর উরু এবং দোলনীয় নৈবেদ্যর বক্ষদেশ নিয়ে আসবে। প্রভুর সামনে দোলানো হলে নৈবেদ্যর সেই অংশ প্রভুর আজ্ঞা অনুসারে চিরকাল তোমার ও তোমার সন্তানসন্ততিদের অধিকারে ইস্রায়েলেবে।”

লেবীয় পুস্তক - 10 মোশি পাপার্থক নৈবেদ্য ছাগলের খোঁজ করল, কিন্তু তা ইতিমধ্যে পোড়ানো হয়ে গিযেছিল। এতে মোশি হারোণের পুত্র ইলীয়াসর ও ঈথামরের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হল। মোশি বলল,

লেবীয় পুস্তক - 10 “সেই ছাগটিকে পবিত্র স্থানে খাওয়া তোমাদের উচিত্‌ ছিল। এটা অত্যন্ত পবিত্র। কেন তোমরা প্রভুর সামনে তা খেলে না? প্রভু তোমাদের তা দিয়েছিলেন লোকদের দোষের প্রাযশ্চিত্ত করার জন্যে, লোকদের পবিত্র করার জন্য।

লেবীয় পুস্তক - 10 সেই ছাগলের রক্ত পবিত্র জায়গায় (তাঁবুর মধ্যেকার পবিত্র ঘরে) আনা হয় নি। তাই তোমাদের উচিত্‌ ছিল আমি যেমন আদেশ দিয়েছিলাম, সেইভাবে পবিত্র জায়গায় মাংস আহার করা।”

লেবীয় পুস্তক - 10 কিন্তু হারোণ মোশিকে বলল, “দেখুন আজ তারা পাপ মোচনের নৈবেদ্য ও হোমবলির নৈবেদ্য প্রভুর কাছে এনেছিল। আর আপনি জানেন আজ আমার ভাগ্যে কি ঘটেছে। আপনি কি মনে করেন আমি আজ পাপ মোচনের নৈবেদ্য খেলে তা প্রভুকে খুশী করতো? না!”

লেবীয় পুস্তক - 10 মোশি তা শুনল এবং মেনে নিল।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme