Kitab

লেবীয় পুস্তক / Leviticus (Taurah) 24

Chapter 114, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

লেবীয় পুস্তক - 24 প্রভু মোশিকে বললেন,

লেবীয় পুস্তক - 24 “ইস্রায়েলের লোকদের আজ্ঞা দাও নিঙড়ানো অলিভ থেকে খাঁটি তেল তোমার কাছে আনতে। সেই তেল লাগবে বাতিগুলির জন্য। যেন সবসময় সেগুলি জ্বলে।

লেবীয় পুস্তক - 24 হারোণ প্রভুর সামনে সন্ধ্যা থেকে সকাল পর্য়ন্ত সমাগম তাঁবুর মধ্যে বাতি বালিয়ে রাখবে। পর্দার বাইরে সাক্ষ্য সিন্দুকের সামনে সেই বাতিটি থাকবে। এই বিধি চিরকাল ধরে চলবে।

লেবীয় পুস্তক - 24 প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত বালিয়ে রাখবে।

লেবীয় পুস্তক - 24 “মিহি ময়দা নাও এবং তা দিয়ে বারোটি রুটি সেঁকে নাও। প্রতি রুটির জন্য 16 কাপ করে ময়দা ব্যবহার কর।

লেবীয় পুস্তক - 24 প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো। প্রতি সারিতে থাকবে দুটি করে রুটি।

লেবীয় পুস্তক - 24 প্রতি সারিতে কুন্দুরু ঢালবে। এটা প্রভুর কাছে দেওয়া দগ্ধ নৈবেদ্য দানের স্মৃতি রক্ষায প্রভুকে সাহায়্য় করবে।

লেবীয় পুস্তক - 24 প্রতিটি শনিবারে নিয়মিতভাবে হারোণ প্রভুর সামনে রুটি সাজিযে রাখবে। ইস্রায়েলের লোকদের সঙ্গে এই চুক্তি চিরকাল চলবে।

লেবীয় পুস্তক - 24 ঐ রুটি হারোণ এবং তার ছেলেদের অধিকারে থাকবে। তারা কোন পবিত্র জায়গায় ঐ রুটি খাবে, কারণ সেই রুটি প্রভুর প্রতি অগ্নিকৃত নৈবেদ্যসমুহের একটি। সেই রুটি চিরকালের জন্য হারোণের অংশ।”

লেবীয় পুস্তক - 24 একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একদন মিশরীয। সেই ছেলে ইস্রায়েলের লোকদের মধ্যে ঘুরে বেড়াতে গেল। এমন সময় তাঁবুর মধ্যে তার সাথে এক ইস্রায়েলের পুরুষের লড়াই শুরু হল।

লেবীয় পুস্তক - 24 ইস্রায়েলীয় স্ত্রীলোকের সন্তানটি প্রভুর নামে নিন্দা করে অভিশাপ দিতে শুরু করলে লোকরা তাকে মোশির কাছে নিয়ে এল। (ছেলেটির মাযের নাম ছিল শালোমীত্‌, দিব্রির মেয়ে, দান এর পরিবারগোষ্ঠী থেকে আগত।)

লেবীয় পুস্তক - 24 লোকরা ছেলেটিকে গ্রেফতার করে প্রভুর স্পষ্ট আদেশের জন্য অপেক্ষা করল।

লেবীয় পুস্তক - 24 “তখন প্রভু মোশিকে বললেন,

লেবীয় পুস্তক - 24 “যে অভিশাপ দিয়েছিল তাকে তাঁবুর বাইরে নিয়ে এসো। ইস্রায়েলেরা তাকে অভিশাপ দিতে শুনেছিল, তারা তাদের হাত ছেলেটির মাথায় রাখবে, এবং তখন সমস্ত মানুষ তার দিকে পাথর ছুঁড়বে এবং তাকে হত্যা করবে।

লেবীয় পুস্তক - 24 ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন ব্যক্তি তার ঈশ্বরকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে।

লেবীয় পুস্তক - 24 যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে। সমস্ত মানুষ তাকে পাথর মারবে। ইস্রায়েলে জন্মগ্রহণ করা মানুষের মত বিদেশীরাও যদি ঈশ্বরের নামকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে।

লেবীয় পুস্তক - 24 “যদি কোন ব্যক্তি অপর এক ব্যক্তিকে হত্যা করে তবে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।

লেবীয় পুস্তক - 24 কোন ব্যক্তি যদি কারো পশু হত্যা করে তবে সে তার জায়গায় আর একটি পশু দেবে।

লেবীয় পুস্তক - 24 “কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আঘাত করলে ঠিক সেই ধরণের আঘাত দিয়ে লোকটিকে শাস্তি দিতে হবে।

লেবীয় পুস্তক - 24 ভাঙ্গা হাড়ের বদলে ভাঙ্গা হাড়; চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। লোকে অন্যকে যে ধরণের আঘাত দেয়, ঠিক সেই ধরণের আঘাত দিয়ে তাকে শাস্তি দিতে হবে।

লেবীয় পুস্তক - 24 সুতরাং যদি কোন ব্যক্তি এক প্রাণী হত্যা করে তাহলে ব্যক্তিকে অবশ্যই প্রাণীর জন্য ক্ষতিপূরণ দিতে হবে; কিন্তু যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।

লেবীয় পুস্তক - 24 “বিদেশীদের জন্য এবং তোমাদের নিজের দেশের লোকদের জন্য একইরকম অনুশাসন হবে। কেন? কারণ আমিই প্রভু, তোমাদের ঈশ্বর!”

লেবীয় পুস্তক - 24 তখন মোশি ইস্রায়েলের লোকদের বলল, যে লোকটা তাঁবুর বাইরের জায়গায় অভিশাপ দিচ্ছিল তাকে নিয়ে এসো। তারপর তারা লোকটাকে পাথর মেরে হত্যা করল। এইভাবে প্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলের লোকরা সেই অনুসারেই কাজ করল।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme