Kitab

গণনা পুস্তক / Numbers (Taurah) 1

Chapter 118, 54 verses

  • পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 1 প্রভু সমাগম তাঁবুতে মোশির সঙ্গে কথা বলেছিলেন। সেটা সীনয় মরুভূমিতে অবস্থিত ছিল। ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনটিতে এই সাক্ষাত্‌ হয়েছিল। প্রভু মোশিকে বললেন:

গণনা পুস্তক - 1 ইস্রায়েলের সমস্ত লোকসংখ্যা গণনা করো। প্রত্যেক ব্যক্তির নামের সাথে তার পরিবার এবং তার পরিবারগোষ্ঠী তালিকা তৈরী করো।

গণনা পুস্তক - 1 তুমি এবং হারোণ ইস্রায়েলের পুরুষদের মধ্যে যাদের বয়স 20 বছর অথবা তার বেশী তাদের সকলকেই গণনা করবে। (এরাই সেইসব মানুষ যারা ইস্রায়েলের সেনাবাহিনীতে কাজ করতে পারে।) তাদের গোষ্ঠী অনুযায়ীতালিকাভুক্ত করো।

গণনা পুস্তক - 1 প্রত্যেকটি পরিবারগোষ্ঠী থেকে একজন ব্যক্তি তোমাকে সাহায্য করবে। এই ব্যক্তিটিই হবে তার পরিবারগোষ্ঠীর সর্বময কর্তা।

গণনা পুস্তক - 1 এই নামগুলি হচ্ছে সেইসব লোকর যারা তোমার পাশে থাকবে এবং তোমাকে সাহায্য করবে:রূবেণের পরিবারগোষ্ঠী থেকে শদেযূরের পুত্র ইলীষূর;

গণনা পুস্তক - 1 শিমিয়োনের পরিবারগোষ্ঠী থেকে সূরীশদ্দযের পুত্র শলুমীয়েল।

গণনা পুস্তক - 1 যিহূদার পরিবারগোষ্ঠী থেকে অম্মীনাদবের পুত্র নহশোন;

গণনা পুস্তক - 1 ইষাখরের পরিবারগোষ্ঠী থেকে সূযারের পুত্র নথনেল।

গণনা পুস্তক - 1 সবূলূনের পরিবারগোষ্ঠী থেকে হেলোনের পুত্র ইলীয়াব;

গণনা পুস্তক - 1 য়োষেফের উত্তরপুরুষ ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র ইলীশামা;মনঃশির পরিবারগোষ্ঠী থেকে পদাহসূরের পুত্র গমলীযেল;

গণনা পুস্তক - 1 বিন্যামীনের পরিবারগোষ্ঠী থেকে গিদিযোনির পুত্র অবীদান;

গণনা পুস্তক - 1 দানের পরিবারগোষ্ঠী থেকে অম্মীশদ্দযের পুত্র অহীযেষর;

গণনা পুস্তক - 1 আশেরের পরিবারগোষ্ঠী থেকে অক্রণের পুত্র পগীযেল;

গণনা পুস্তক - 1 গাদের পরিবারগোষ্ঠী থেকে দ্য়ুযেলের পুত্র ইলীয়াসফ;

গণনা পুস্তক - 1 নপ্তালীর পরিবারগোষ্ঠী থেকে ঐননের পুত্র অহীরঃ।”

গণনা পুস্তক - 1 ওপরে উল্লিখিত ব্যক্তিরা তাদের গোষ্ঠীর নেতা। তাদের পরিবারগোষ্ঠীর সর্বময কর্তা হিসেবে লোকরা তাদেরই মনোনীত করেছিল।

গণনা পুস্তক - 1 যারা সর্বময কর্তা হিসেবে মনোনীত হয়েছিল, মোশি এবং হারোণ তাদেরই বেছে নিল।

গণনা পুস্তক - 1 এবং মোশি ও হারোণ ইস্রায়েলের সমস্ত লোকদের একসঙ্গে জড়ো করল। তখন লোকদের তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তালিকাভুক্ত করা হল। 20 বছর অথবা তার বেশী বয়সের প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত হয়েছিল।

গণনা পুস্তক - 1 প্রভু যা আদেশ করেছিলেন মোশি ঠিক তাই করেছিল। লোকরা যখন সীনয় মরুভূমিতে ছিল মোশি তখনই তাদের গণনা করেছিল।

গণনা পুস্তক - 1 তারা রূবেণের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। (রূবেণ ছিলেন ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র।) 20 বছর বয়স্ক অথবা তার বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 রূবেণের পরিবারগোষ্ঠীতে মোট পুরুষের সংখ্যা ছিল 46,500 জন।

গণনা পুস্তক - 1 তারা শিমিযোনের পরিবারগোষ্ঠী গণনা করেছিল: 20 বছর বয়স্ক অথবা তার উর্দ্ধে সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 শিমিযোনের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 59,300 জন।

গণনা পুস্তক - 1 তারা যাদের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল 20 বছর বয়স্ক অথবা তার উর্দ্ধে সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 যাদের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 45,650 জন।

গণনা পুস্তক - 1 তারা যিহূদা পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 যিহূদার পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 74,600 জন।

গণনা পুস্তক - 1 তারা ইষাখরের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 ইষাখরের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 54,400 জন।

গণনা পুস্তক - 1 তারা সবুলূনের পরিবারগোষ্ঠী গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 সবূলূনের পরিবারগোষ্ঠী মোট পুরুষের সংখ্যা ছিল 57,400 জন।

গণনা পুস্তক - 1 তারা ইফ্রয়িমের গোষ্ঠীর গণনা করেছিল। (ইফ্রয়িম ছিলেন য়োষেফের পুত্র।) 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 40,500 জন।

গণনা পুস্তক - 1 তারা মনঃশি পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। (মনঃশি ছিলেন য়োষেফের অপর এক পুত্র।) 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 মনঃশি পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 32,200 জন।

গণনা পুস্তক - 1 তারা বিন্যামীন পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 বিন্যামীনের পরিবারগোষ্ঠীর মোট সংখ্যা ছিল 35,400 জন।

গণনা পুস্তক - 1 তারা দানের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 দানের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 62,700 জন।

গণনা পুস্তক - 1 তারা আশের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 আশের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 41,500 জন।

গণনা পুস্তক - 1 তারা নপ্তালির পরিবারগোষ্ঠীর গণনা করেছিল। 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 নপ্তালির পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 53,400 জন।

গণনা পুস্তক - 1 মোশি, হারোণ এবং ইস্রায়েলের বারোজন সর্বময কর্তা এই লোকসংখ্যা গণনা করেছিল। (প্রত্যেকটি পরিবারগোষ্ঠীর থেকে একজন করে সর্বময কর্তা ছিলেন।)

গণনা পুস্তক - 1 তারা 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের প্রত্যেক পুরুষের গণনা করেছিল, যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম। প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল।

গণনা পুস্তক - 1 তালিকায সর্বসাকুল্যে মোট পুরুষের সংখ্যা ছিল 6,03,550 জন।

গণনা পুস্তক - 1 ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় পরিবারগোষ্ঠীভুক্ত পরিবারদের গণনা করা হয় নি।

গণনা পুস্তক - 1 প্রভু মোশিকে বললেন:

গণনা পুস্তক - 1 “লেবির পরিবারগোষ্ঠীর লোকদের গণনা করবে না অথবা ইস্রায়েলের অন্যান্য লোকদের তালিকার অন্তর্ভুক্ত করবে না।

গণনা পুস্তক - 1 লেবীয়দের চুক্তির পবিত্র তাঁবুর এবং তার সমস্ত জিনিসের দায়িত্ব রাখ। তারা অবশ্যই পবিত্র তাঁবুর সাথে তার সব জিনিসপত্র বহন করবে ও তার যত্ন নেবে এবং পবিত্র তাঁবুর চারপাশেই শিবির স্থাপন করবে।

গণনা পুস্তক - 1 যখনই পবিত্র তাঁবু স্থানান্তরিত হবে, লেবীয়রাই এটাকে স্থানান্তরিত করবে। যখনই বিরতির সময় পবিত্র তাঁবুর প্রতিষ্ঠা করা হবে তখন অবশ্যই লেবীয়রা এটিকে প্রতিষ্ঠা করবে। একমাত্র তারাই পবিত্র তাঁবুর রক্ষণাবেক্ষণ করবে। লেবীয় পরিবারগোষ্ঠী বহির্ভুত কোনো ব্যক্তি যদি তাঁবুর যত্নের ব্যাপারে সচেষ্ট হয়, তাহলে তার মৃত্যু অনিবার্য়।

গণনা পুস্তক - 1 ইস্রায়েলের লোকরা তাদের আলাদা গোষ্ঠীতে শিবির স্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছাকাছি থাকবে।

গণনা পুস্তক - 1 লেবীয়রা চুক্তির পবিত্র তাঁবুর চারপাশে তাদের শিবির স্থাপন করবে। তাহলে ইস্রায়েলের জনগোষ্ঠীর প্রতি ঈশ্বর তাঁর ক্রোধ প্রকাশ করবেন না। তারা পবিত্র তাঁবুর দায়িত্বে থাকবে এবং তা পাহারা দেবে।”

গণনা পুস্তক - 1 সুতরাং প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন, ইস্রায়েলের লোকরা সেই অনুসারে সব কিছু করেছিল।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme