গণনা পুস্তক - 8 প্রভু মোশিকে বললেন,
গণনা পুস্তক / Numbers (Taurah) 8
Chapter 125, 26 verses
গণনা পুস্তক - 8 “হারোণকে বলো, সে বাতিগুলো জ্বালালে বাতিগুলোর আলোয যেন বাতিস্তম্ভের সামনের জায়গাটা আলোকিত হয়।”
গণনা পুস্তক - 8 হারোণ তাই করেছিল। সঠিক জায়গাতেই সে বাতিগুলো রেখেছিল এবং এমনভাবে রেখেছিল যে, বাতিস্তম্ভের সামনের জায়গাটা আলোকিত হয়েছিল। প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন তা মোশি পালন করেছিল।
গণনা পুস্তক - 8 এই ভাবে বাতিস্তম্ভটি তৈরী করা হয়েছিল। এটি পিটানো সোনা দিয়ে তৈরী করা হয়েছিল, বাতিস্তম্ভের গোড়ার সোনার ভিত থেকে উপরের সোনার ফুল পর্য়ন্ত পুরোটাই। প্রভু মোশিকে ঠিক যেরকম দেখিয়েছিলেন এটি সেরকমই দেখতে হয়েছিলো।
গণনা পুস্তক - 8 প্রভু মোশিকে বললেন,
গণনা পুস্তক - 8 “ইস্রায়েলের অন্যান্য লোকদের থেকে লেবীয়দের পৃথক করো। সেই লেবীয়দের শুচি করো।
গণনা পুস্তক - 8 তাদের শুচি করার জন্য তোমার যা যা করা উচিত্ তা এই রকম: পাপার্থক বলির জন্য যে বিশেষ জল আছে সেটা তাদের ওপর ছিটিয়ে দাও। এই জল তাদের শুচি করবে। এরপর তারা তাদের শরীর কামিযে পরিষ্কার করবে, বস্ত্রাদি ধোবে এবং শরীরকে পরিষ্কার করবে।
গণনা পুস্তক - 8 “তারপর লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা পালের মধ্যে থেকে একটি অল্পবয়স্ক ষাঁড় নেবে যার সঙ্গেই শস্য নৈবেদ্য উত্সর্গ করা হবে। নৈবেদ্যর উদ্দেশ্যে এই শস্য হবে তেল মেশানো মযদা। এরপর পাপার্থক বলি উত্সর্গের প্রযোজনে তুমি আরও একটি অল্পবয়স্ক ষাঁড় নেবে।
গণনা পুস্তক - 8 সমাগম তাঁবুর সামনের এলাকায লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের একসঙ্গে ঐ জায়গায় নিয়ে এসো।
গণনা পুস্তক - 8 প্রভুর সামনে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিয়ে এলে ইস্রায়েলের লোকরা তাদের হাত লেবীয়দের ওপরে রাখবে।
গণনা পুস্তক - 8 এরপর হারোণ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের ইস্রাযেল সন্তানদের কাছ থেকে প্রভুর কাছে আনা বিশেষ উপহার হিসাবে দিয়ে দেবে। এই ভাবে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা প্রভুর উদ্দেশ্যে তাদের বিশেষ কাজ করার জন্য প্রস্তুত হবে।
গণনা পুস্তক - 8 “এরপর লেবীয়রা ষাঁড়ের মাথায় হাত রাখবে, তার মধ্যে একটি ষাঁড় পাপার্থক বলি হিসাবে এবং অন্যটি হোমবলি হিসাবে প্রভুর কাছে উত্সর্গ করার জন্য ব্যবহার করা হবে। এইসব উত্সর্গ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের পবিত্র করবে।
গণনা পুস্তক - 8 লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের হারোণ এবং তার পুত্রদের সামনে দাঁড়াতে বলো। এরপর প্রভুর কাছে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের দিয়ে দাও। তারা দোলনীয় নৈবেদ্যর মতো হবে।
গণনা পুস্তক - 8 তুমি লেবীয়দের ইস্রায়েলের অন্যান্য লোকদের থেকে পৃথক করবে। লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা আমার হবে।
গণনা পুস্তক - 8 “সুতরাং লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের শুচি করো এবং তাদেরকে প্রভুর কাছে দিয়ে দাও। তারা দোলনীয় নৈবেদ্যর মতো হবে। তুমি এটা করার পরে তারা সমাগম তাঁবুতে তাদের নির্ধারিত কাজ করতে পারবে।
গণনা পুস্তক - 8 ইস্রায়েলীয় লোকরা লেবীয়র গোষ্ঠীভুক্ত লোকদের আমার কাছে দিয়ে দেবে। তারা আমার হবে। অতীতে আমি প্রত্যেক ইস্রায়েলীয় পরিবারকে তাদের প্রথমজাত পুত্র আমাকে দিয়ে দিতে বলেছিলাম। কিন্তু এখন আমি ইস্রায়েলের অন্যান্য পরিবারের প্রথমজাত পুত্রদের পরিবর্তে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিচ্ছি।
গণনা পুস্তক - 8 ইস্রায়েলের প্রত্যেক পুংলিঙ্গধারী প্রথমজাত আমার। সেটি মানুষ হোক্ অথবা পশু, তাতে কিছু যায় আসে না, সেটি আমারই। কারণ যেদিন আমি মিশরের সমস্ত প্রথমজাত পুত্র এবং পশুদের হত্যা করেছিলাম, আমি আমার জন্য প্রথমজাত পুত্রদের বাছাই করেছিলাম।
গণনা পুস্তক - 8 কিন্তু এখন আমি তাদের পরিবর্তে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদেরই নেব।
গণনা পুস্তক - 8 ইস্রায়েলের সকল লোকদের থেকে আমি লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বেছে নিয়েছিলাম। এবং আমি তাদের হারোণ এবং তার পুত্রদের কাছে উপহার হিসেবে দেব। আমি চাই সমাগম তাঁবুতে তারা কাজ করুক। তারা ইস্রায়েলের সমস্ত লোকর জন্যে সেবাকার্য় করবে। তারা তাদের শুদ্ধিকরণের বলি উত্সর্গ করতে সাহায্য করবে যা ইস্রায়েলের লোকদের শুচি করবে। তাহলে ইস্রায়েলের লোকরা পবিত্র স্থানের কাছাকাছি এলেও তারা কোনো বড় রকমের অসুস্থতা বা সমস্যার সম্মুখীন হবে না।”
গণনা পুস্তক - 8 সুতরাং মোশি, হারোণ এবং ইস্রায়েলের সমস্ত লোক প্রভুর আদেশ পালন করল। প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন, ইস্রায়েলীয়রা লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের প্রতি তা সম্পন্ন করল।
গণনা পুস্তক - 8 লেবীয়রা তাদের নিজেদের এবং তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করলে হারোণ তাদের প্রভুর কাছে দোলনীয় নৈবেদ্যর মতো অর্পণ করল। হারোণ যে নৈবেদ্য নিবেদন করল তা তাদের পাপমুক্ত এবং শুচি করল।
গণনা পুস্তক - 8 এরপর লেবীয়রা তাদের নির্ধারিত কাজ করার জন্য সমাগম তাঁবুতে এল। তারা হারোণ এবং তার পুত্রদের অধীনে ছিল। প্রভু মোশিকে যা বলেছিলেন লেবীয়দের প্রতি তাই করা হয়েছিল।
গণনা পুস্তক - 8 এরপর প্রভু মোশিকে বললেন,
গণনা পুস্তক - 8 “এটি লেবীয়দের জন্য এক বিশেষ আদেশ: 25 বছর অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক লেবীয় পুরুষ সমাগম তাঁবুতে অবশ্যই আসবে এবং সমাগম তাঁবুর কাজকর্মে অংশ নেবে।
গণনা পুস্তক - 8 কিন্তু যখন কারোও বয়স 50 বছর তখন সে অবশ্যই ভারী কাজকর্ম থেকে অবসর নেবে।
গণনা পুস্তক - 8 পঞ্চাশ বছর অথবা তার বেশী বয়স্ক সেই সকল ব্যক্তিরা সমাগম তাঁবুতে পাহারা দিয়ে তাদের ভাইদের কাজে সাহায্য করতে পারে। কিন্তু তারা যেন কোন ভারী কাজ না করে। যখন তুমি লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের তাদের কাজের জন্য মনোনীত করেছো তখন তুমি এই কাজগুলি অবশ্যই করবে।”