গণনা পুস্তক - 26 সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন।
গণনা পুস্তক / Numbers (Taurah) 26
Chapter 143, 65 verses
গণনা পুস্তক - 26 তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর। 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ীতালিকাভুক্ত করো। এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার য়োগ্যতাসম্পন্ন।”
গণনা পুস্তক - 26 এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায শিবির স্থাপন করেছিল। এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে। সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন,
গণনা পুস্তক - 26 “তোমরা অবশ্যই 20 বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে। মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো।
গণনা পুস্তক - 26 এই সব লোকরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভূক্ত। (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র।) পরিবারগুলো ছিল:হনোক হতে হনোকীয পরিবার। পল্লু হতে পল্লুযীয পরিবার।
গণনা পুস্তক - 26 হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার। কর্ম্মি হতে র্কম্মীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল।
গণনা পুস্তক - 26 পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব।
গণনা পুস্তক - 26 ইলীয়াবের তিন পুত্র নমূযেল, দাথন এবং অবীরাম। দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন। কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন।
গণনা পুস্তক - 26 সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল। এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল। সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল।
গণনা পুস্তক - 26 কিন্তু কোরহের সন্তানরা মারা যান নি।
গণনা পুস্তক - 26 এই পরিবারগুলি হল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:নমূযেল হতে নমূযেলীয পরিবার।যামীন হতে যামীনীয পরিবার। যাখীন হতে যাখীনীয পরিবার।
গণনা পুস্তক - 26 সেরহ হতে সেরহীয পরিবার। শৌল হতে শৌলীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ছিল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন।
গণনা পুস্তক - 26 এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:সিফোন হতে সিফোনীয পরিবার। হগি হতে হগীয পরিবার। শূনি হতে শূনীয পরিবার।
গণনা পুস্তক - 26 ওষ্ণি হতে ওষ্ণীয পরিবার। এরি হতে এরীয পরিবার।
গণনা পুস্তক - 26 আরোদ হতে আরোদীয পরিবার। অরোলি হতে অরেলীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 40,500 জন পুরুষ ছিলেন।
গণনা পুস্তক - 26 এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:শেলা হতে শেলাযীয পরিবার। পেরস হতে পেরসীয পরিবার।সেরহ হতে সেরহীয পরিবার। যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন।
গণনা পুস্তক - 26
গণনা পুস্তক - 26 এই পরিবারগুলো হল পেরসের বংশধর:হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার। হামুল হতে হামুলীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 76,500 জন।
গণনা পুস্তক - 26 ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:তোলয হতে তোলযীয পরিবার। পূয হতে পূনীয পরিবার।
গণনা পুস্তক - 26 যাশূর হতে যাশূরীয পরিবার। শিম্রোণ হতে শিম্রোনীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,300 জন।
গণনা পুস্তক - 26 সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:সেরদ হতে সেরদীয পরিবার।এলোন হতে এলোনীয পরিবার।য়হলেল হতে য়হলেলীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 60,500 জন।
গণনা পুস্তক - 26 য়োষেফের দুই পুত্রছিল মনঃশি এবং ইফ্রয়িম। প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন।
গণনা পুস্তক - 26 মনঃশি পরিবারগুলি ছিল:মাখীর হতে মাখীরীয পরিবার। (মাখীর ছিলেন গিলিয়দের পিতা।)গিলিয়দ হতে গিলিয়দীয পরিবার।
গণনা পুস্তক - 26 গিলিয়দের পরিবারগুলো ছিল: ঈযেষর হতে ঈযেষরীয পরিবার। হেলক হতে হেলকীয পরিবার।
গণনা পুস্তক - 26 অস্রীযেল হতে অস্রীযেলীয পরিবার। শেখম হতে শেখমীয পরিবার।
গণনা পুস্তক - 26 শিমীদা হতে শিমীদায়ীয পরিবার। হেফর হতে হেফরীয পরিবার।
গণনা পুস্তক - 26 সলফাদ ছিলেন হেফরের পুত্র। কিন্তু তার কোনো পুত্র ছিল না। কেবল কন্যারা ছিল। তার কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন।
গণনা পুস্তক - 26 ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূথলহ হতে শূথলহীয় পরিবার। বেখর হতে বেখরীয় পরিবার। তহন হতে তহনীয় পরিবার।
গণনা পুস্তক - 26 শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল আর এরণ থেকে এসেছিল এরণীয পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন। ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
গণনা পুস্তক - 26 বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:বেলা হতে বেলাযীয় পরিবার।অস্বেল হতে অস্বেলীয় পরিবার।অহীরাম হতে অহীরামীয় পরিবার।
গণনা পুস্তক - 26 শূফম থেকে শূফমীয পরিবার। হূফম থেকে হূফমীয পরিবার।
গণনা পুস্তক - 26 বেলার পরিবারগুলি ছিল: অর্দ হতে অর্দীয় পরিবার। নামান থেকে নামানীয় পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,600 জন।
গণনা পুস্তক - 26 দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূহম হতে শূহমীয গোষ্ঠী।ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
গণনা পুস্তক - 26 শূহনীয পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,400 জন।
গণনা পুস্তক - 26 আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: য়িম্ন হতে য়িম্নীয পরিবার। য়িস্বি হতে য়িস্বীয পরিবার। বরিয হতে বরিযীয পরিবার।
গণনা পুস্তক - 26 বরিয়র পরিবারগুলি ছিল:হেবর হতে হেবরীয় পরিবার। মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার।
গণনা পুস্তক - 26 (আশেরের সারহ নামের এক কন্যাও ছিল।)
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 53,400 জন।
গণনা পুস্তক - 26 নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার। গুনি হতে গুনীয পরিবার।
গণনা পুস্তক - 26 যেত্সর হতে যেত্সরীয় পরিবার। শিল্লেম হতে শিল্লেমীয় পরিবার।
গণনা পুস্তক - 26 ঐ পরিবারগুলো নপ্তালির পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,500 জন।
গণনা পুস্তক - 26 সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল 6,01,730 জন।
গণনা পুস্তক - 26 প্রভু মোশিকে বললেন,
গণনা পুস্তক - 26 “দেশ ভাগ করা হবে এবং এই লোকদের সেগুলো দেওয়া হবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে।
গণনা পুস্তক - 26 বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে। যার যত লোক তাকে ততটা অধিকার দাও।
গণনা পুস্তক - 26 কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে।
গণনা পুস্তক - 26 জমি বড় বা ছোট যাম্প হোক না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে।”
গণনা পুস্তক - 26 তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল:গের্শোন হতে গের্শোনীয় পরিবার। কহাত্ হতে কহাতীয় পরিবার। মরারি হতে মরারীয় পরিবার।
গণনা পুস্তক - 26 এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত:লিব্নীয় পরিবার।হিব্রোনীয় পরিবার।মহলীয় পরিবার।মূশীয় পরিবার।কোরহীয় পরিবার।অম্রাম ছিলেন কহাত্ পরিবারের অন্তর্ভক্ত।
গণনা পুস্তক - 26 অম্রামের স্ত্রীর নাম ছিল য়োকেবদ। তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তার জন্ম হয়েছিল মিশরে। অম্রাম এবং য়োকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি। তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল।
গণনা পুস্তক - 26 হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামরের পিতা।
গণনা পুস্তক - 26 কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল।
গণনা পুস্তক - 26 লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন। কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি। প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি।
গণনা পুস্তক - 26 মোয়াবের যর্দন উপত্যকায থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন। এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে।
গণনা পুস্তক - 26 কিন্তু বহুবছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না। ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না।
গণনা পুস্তক - 26 কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে। কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন। তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়।