Kitab

যোশুয়া / Joshua (Prophetic Books) 12

Chapter 199, 24 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোশুয়া - 12 ইস্রায়েলবাসীরা যর্দন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল। অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্য়ন্ত সমস্ত ভূখণ্ড এবং যর্দন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল। ইস্রায়েলবাসীরা য়ে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছে:

যোশুয়া - 12 তারা ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিল য়ে হিষ্বোন শহরে থাকত। সীহোনের রাজ্য় ছিল অর্ণোন উপত্যকার অরোযের থেকে য়ব্বোক নদী পর্য়ন্ত বিস্তৃত। ঐ উপত্যকার মাঝখান থেকে তার রাজ্য়ের শুরু। সেটা ছিল অম্মোনীয় লোকেদের এলাকার সীমান্ত। গিলিয়দ দেশের অর্ধেকেরও বেশী অংশে সীহোন রাজত্ব করেছিল।

যোশুয়া - 12 যর্দন উপত্যকার পূর্বতীরে গালীলী হ্রদ থেকে মৃত সাগর (লবণসাগর) পর্য়ন্ত বিস্তৃত রাজ্য় সে শাসন করত। এই রাজ্য়টি বাদে সে বৈত্‌-য়িশীমোত থেকে দক্ষিণ পিস্গা পাহাড় পর্য়ন্ত দেশগুলিও শাসন করত।

যোশুয়া - 12 তারা বাশনের রাজা ওগকে পরাজিত করেছিল। ওগ ছিল রফায বংশের রাজা। সে রাজত্ব করত অষ্টারোত্‌ এবং ইদ্রিযী দেশে।

যোশুয়া - 12 হর্মোণ পর্বতশৃঙ্গ, সল্খা এবং বাশনের সমস্ত অঞ্চল ওগ শাসন করত। যেখানে গশূর এবং মাখাত জাতির লোকরা বসবাস করত। সেটাই ছিল তার রাজ্য়ের সীমা। ওগ গিলিয়দ দেশের অর্ধেক অংশেও রাজত্ব করত। এই জায়গাটা শেষ হয়েছে হিষ্বোনের রাজা সীহোনের দেশে।

যোশুয়া - 12 প্রভু ভৃত্য মোশি এবং ইস্রায়েলের এই সব রাজাকে পরাজিত করেছিলেন। মোশি রূবেণ পরিবারগোষ্ঠী, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে এই ভূখণ্ড দান করেছিলেন। মোশি এই দেশ তাদের স্বদেশ হিসাবেই দান করেছিলেন।

যোশুয়া - 12 ইস্রায়েলের লোকরা যর্দন নদীর পশ্চিম কূলের দেশের রাজাদেরও জয় করেছিল। যিহোশূয় এই দেশের লোকদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এটি জয় করেছিলেন এবং পরে এই ভুখণ্ডটি বারোটি পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। ঈশ্বর তাদের এই দেশ দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দেশ ছিল লিবানোনের বাল্গাদ উপত্যকা এবং সেযীরের কাছে হালক পর্বতশৃঙ্গের মাঝখানে।

যোশুয়া - 12 পাহাড়ি অঞ্চল, পশ্চিমের পাহাড়তলি অঞ্চল, যর্দন উপত্যকা, পূর্বদিকের পাহাড়গুলি, মরুভূমি এবং নেগেভ অঞ্চলগুলি এর অন্তর্ভুক্ত। এখানে হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয, হিব্বীয় এবং য়িবুষ বংশীয লোকরা বাস করত। ইস্রায়েলীয়দের দ্বারা পরাজিত রাজাদের তালিকাটি এইরকম:

যোশুয়া - 12 য়িরীহোর রাজা 1বৈথেলের কাছে অযের রাজা 1

যোশুয়া - 12 জেরুশালেমের রাজা 1হিব্রোণের রাজা 1

যোশুয়া - 12 য়র্মুতের রাজা 1লাখীশের রাজা 1

যোশুয়া - 12 ইগ্লোনের রাজা 1গেসরের রাজা 1

যোশুয়া - 12 দবীরের রাজা 1গেদরের রাজা 1

যোশুয়া - 12 হর্মার রাজা 1অরাদের রাজা 1

যোশুয়া - 12 হর্মার রাজা 1অরাদের রাজা 1

যোশুয়া - 12 মক্কেদার রাজা 1বৈথেলের রাজা 1

যোশুয়া - 12 তপূহের রাজা 1হেফরের রাজা 1

যোশুয়া - 12 অফেকের রাজা 1লশারোণের রাজা 1

যোশুয়া - 12 মাদোনের রাজা 1হাত্‌সোরের রাজা 1

যোশুয়া - 12 শিম্রোণ-মরোণের রাজা 1অক্ষফের রাজা 1

যোশুয়া - 12 তানকের রাজা 1মগিদ্দোর রাজা 1

যোশুয়া - 12 কেদশের রাজা 1কর্ম্মিলস্থ য়ক্লিযামের রাজা 1

যোশুয়া - 12 দোর পর্বতশৃঙ্গের দোরের রাজা 1গিল্গলের গোযীমের রাজা 1

যোশুয়া - 12 তির্সার রাজা 1মোট রাজার সংখ্যা 31

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme