Kitab

যোশুয়া / Joshua (Prophetic Books) 16

Chapter 203, 10 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোশুয়া - 16 য়োষেফ পরিবার য়ে দেশ পেয়েছিল তা শুরু হয়েছে য়িরীহোর কাছে যর্দন নদী থেকে আর য়িরীহোর পূর্ব দিকের নদী পর্য়ন্ত চলে গেছে। য়িরীহো থেকে বৈথেলের পাহাড়ী দেশ পর্য়ন্ত এদেশের সীমানা প্রসারিত।

যোশুয়া - 16 তারপর সীমানা গেছে বৈথেল (লূস) থেকে অটারোতে অর্কীযদের সীমা পর্য়ন্ত।

যোশুয়া - 16 তারপর সীমানা গেছে পশ্চিমে য়ফ্লেট বংশীয লোকদের সীমা পর্য়ন্ত। তারপর নিম্ন বৈত্‌-হোরোণ, গেষর হয়ে ভূমধ্যসাগর পর্য়ন্ত।

যোশুয়া - 16 মনঃশি এবং ইফ্রয়িমের লোকরা জমি-জায়গা পেয়েছিল। (মনঃশি আর ইফ্রয়িম হল য়োষেফের পুত্র।)

যোশুয়া - 16 সেই দেশের পূর্ব সীমা য়েটা ইফ্রয়িমের উত্তরপুরুষদের দেওয়া হয়েছিল সেটির শুরু অটারোত্‌-অদ্দর থেকে য়েটি ছিল উচ্চ বৈত্‌-হোরোণের কাছে পশ্চিম সীমানার শুরু মিক্মথাথ থেকে।

যোশুয়া - 16 এই সীমানা পূর্বদিকে বাঁক নিয়েছে তানোত্‌-শীলোর দিকে এবং আরো পূর্ব দিকে এগিয়ে গেছে যানোহ পর্য়ন্ত।

যোশুয়া - 16 তারপর নেমে গিয়ে যানোহ থেকে অটারোত্‌ এবং নারঃ পর্য়ন্ত। এই ভাবেই য়িরীহো পর্য়ন্ত সীমানা প্রসারিত হয়ে যর্দন নদীতে এসে থেমেছে।

যোশুয়া - 16 সীমানাটি তপূহ থেকে পশ্চিমদিকে কানা নদীর দিকে গেছে এবং শেষ হয়েছে ভূমধ্যসাগরে। এই সমস্ত জায়গা ইফ্রয়িমের বংশধরদের দেওয়া হয়েছিল। সেই পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবার একটা করে অংশ পেয়েছিল।

যোশুয়া - 16 ইফ্রয়িমের অধিকাংশ সীমান্ত শহরই আসতে মনঃশির সীমানায, কিন্তু ইফ্রয়িমের বংশধররা এই সব শহর এবং মাঠঘাট পেয়েছিল।

যোশুয়া - 16 ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকরা গেষর শহর থেকে কনান বংশীয লোকদের তাড়িয়ে দিতে পারে নি। তাই ইফ্রয়িম বংশীয লোকদের সঙ্গেই তারা আজও বসবাস করছে। কিন্তু কনান বংশীযরা ইফ্রয়িমের ক্রীতদাস হয়েই থেকে গিয়েছিল।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme