Kitab

রুথ / Ruth (Prophetic Books) 3

Chapter 235, 18 verses

  • পুরানো ইচ্ছাপত্র

রুথ - 3 এক দিন নয়মী রূতকে বলল, “ওগো মেয়ে, হয়তো তোমার জন্য আমার একটি বর এবং একটি সুন্দর বাড়ী খোঁজা উচিত্‌। তোমার ভালই হবে।”

রুথ - 3 হয়তো বোয়সই উপযুক্ত পাত্র। সে আমাদের খুব কাছের লোক। তুমি তার দাসীদের সঙ্গে কাজ করো। আজ রাত্রে বোয়স শস্য মাড়াই করার জায়গায য়ব মাড়াই করবে।

রুথ - 3 যাও গা ধুয়ে সাজগোজ করো। বেশ ভাল জামাকাপড় পরো। তারপর তুমি যেখানে শস্য ঝাড়াই হয় সেখানে অবশ্যই যাবে। কিন্তু বোযসের রাতের খাওয়া না হওয়া পর্য়ন্ত সে য়েন তোমায় দেখতে না পায়।

রুথ - 3 খাওয়ার পর সে বিশ্রাম করবে। দেখবে কোথায় সে শোয়। তারপর সেখানে গিয়ে তার পা থেকে ঢাকাটা তুলে সেখানে শুয়ে পড়বে। সে তোমাকে বলে দেবে বিয়ের ব্যাপারে তুমি কি করবে।”

রুথ - 3 রূত্‌ বলল, “তাই করব।”

রুথ - 3 শস্য মাড়াইয়ের জায়গায় রূত্‌ চলে গেল। শাশুড়ী যা বলেছে সেই মতো সবই করল।

রুথ - 3 খাওয়া-দাওয়ার পর বোয়স বেশ খুশি হয়ে শস্যের গাদার পাশে শুতে গেল। তারপর রূত্‌ চুপিচুপি তার কাছে গিয়ে পায়ের চাদরটা তুলে সেখানে শুয়ে পড়লো।

রুথ - 3 পরে, মধ্যরাত্রে ঘুমের মধ্যে বোয়স পাশ ফিরতে গেল আর তার ঘুম ভেঙ্গে গেল। এবং তার পায়ের কাছে শুয়ে থাকা এং জন নারীকে দেখে খুব আশ্চর্য় হয়ে গেল।

রুথ - 3 বোয়স জিজ্ঞাসা করল, “কে তুমি?”নারী বলল, “আমি রূত্‌, আপনার দাসী। আপনার চাদর আমার গায়ে বিছিয়ে দিন। আপনি আমার রক্ষাকর্তা।”

রুথ - 3 বোয়স বলল, “প্রভু তোমার মঙ্গল করুন। আমার ওপর তুমি যথেষ্ট দয়া করেছ। আগে নয়মীকে তুমি যা দয়া করতে আমাকে তার চেয়ে বেশি দয়া করছ। তুমি এক জন গরীব কিংবা ধনী যুবককে বিয়ে করতে পারতে। কিন্তু তুমি তা কর নি।

রুথ - 3 শোনো যুবতী, ভয় পেও না। তুমি যা চাইছ সে রকমই আমি করব। আমার শহরের সকলেই জানে তুমি খুব ভাল মেয়ে।

রুথ - 3 এটাও সত্যি য়ে, আমি তোমার এক জন ঘনিষ্ঠ আত্মীয়। কিন্তু আমার চেয়েও ঘনিষ্ঠ লোক তোমার আছে।

রুথ - 3 আজ রাতটা এখানে থাকো। সকাল হলে দেখব সেই লোকটি তোমাকে সাহায্য করতে পারে কি না। যদি করে, খুবই ভাল। আর যদি না করে তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি, আমিই তোমাকে বিয়ে করবো। ইলীমেলকের জমি-জায়গা ছাড়িয়ে নিয়ে তোমার হাতে তুলে দেব। সকাল অবধি তুমি এঃানে থেকে যাও।”

রুথ - 3 সুতরাং সকাল হওয়া পর্য়ন্ত বোযসের পায়ের কাছে রূত্‌ শুয়ে থাকল। অন্ধকার থাকতে থাকতেই সে যাবার জন্য উঠে পড়লো যাতে লোকে তাকে চিনতে না পারে।বোয়স তাকে বলল, “কাল রাত্রে য়ে তুমি আমার কাছে এসেছিলে সে কথা আমরা গোপন রাখবো।”

রুথ - 3 তারপর বোয়স বলল, “তোমার শালটা আমায় দাও তো। ওষ্টাকে খুলে ধরো।”রূত্‌ তাই করলো। বোয়স নয়মীকে দেবে বলে আন্দাজে এং বুশেল বার্লি ওজন করল। তারপর রূতের শালে বার্লি মুড়ে তার পিঠে চাপিয়ে দিলো। বোয়স শহরে বেরিয়ে গেল।

রুথ - 3 রূত্‌ তার শাশুড়ী নয়মীর বাড়ী চলে গেল। নয়মী দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, “কে ওখানে?”রূত্‌ ভেতরে গিয়ে বোয়স কি কি করেছে সব নয়মীকে বলল।

রুথ - 3 সে বলল, “বোয়স তোমার জন্যে এই বার্লি উপহার দিয়েছে। সে বলেছে উপহার না নিয়ে য়েন তোমার কাছে না আসি।”

রুথ - 3 নয়মী বলল, “বাছা, ধৈর্য়্য় ধরো। বোয়স যা করবে বলে মনে করে তা না করা পর্য়ন্ত ওর মনে শান্তি নেই। দিন ফুরোবার আগে কি ঘটে আমরা জানতে পারব।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme