Kitab

সামুয়েল ২ / Samuel 2 (Prophetic Books) 9

Chapter 276, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 9 দায়ূদ জিজ্ঞাসা করলেন, “শৌলের পরিবারের কোন লোক কি এখনও রযে গেছে? আমি তার প্রতি দয়া দেখাতে চাই। এটা আমি য়োনাথনের জন্য করব।”

সামুয়েল ২ - 9 সীবঃ নামে শৌলের পরিবারের এক দাস ছিল। দায়ূদের দাস সীবঃকে দায়ূদের কাছে নিয়ে এল। রাজা দায়ূদ জিজ্ঞাসা করল, “তুমি কি সীবঃ?”সীবঃ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস সীবঃ।”

সামুয়েল ২ - 9 রাজা বললেন, “শৌলের পরিবারের কোন লোক কি বেঁচে আছে? আমি তার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে চাই।”সীবঃ রাজা দায়ূদকে বললেন, “য়োনাথনের একজন পুত্র এখনও বেঁচে আছে। তার দু পা-ই পঙ্গু।”

সামুয়েল ২ - 9 রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “সেই ছেলেটি কোথায আছে?”সীবঃ উত্তর দিল, “সে লো-দবারে, অম্মীযেলের পুত্র মাখীরের বাড়ীতে আছে।

সামুয়েল ২ - 9 তখন রাজা দায়ূদ তাঁর কযেকজন আধিকারিককে লো-দবারে অম্মীযেলের পুত্র মাখীরের বাড়ীতে পাঠালেন, য়োনাথনের পুত্রকে নিয়ে আসার জন্য।

সামুয়েল ২ - 9 য়োনাথনের পুত্র মফীবোশত্‌ দায়ূদের কাছে এলো এবং মাটিতে মাথা নত করে প্রণাম করল।দায়ূদ জিজ্ঞাসা করল, “তুমি কি মফীবোশত্‌?”মফীবোশত্‌ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস মফীবোশত্‌।”

সামুয়েল ২ - 9 দায়ূদ মফীবোশতকে বলল, “ভয় পেও না। আমি তোমার প্রতি সদয হব। আমি তোমার পিতা য়োনাথনের জন্যই এটা করব। আমি তোমার পিতামহ শৌলের সব জমি তোমাকে ফিরিযে দেব। তুমি সবসমযই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে।”

সামুয়েল ২ - 9 মফীবোশত্‌ পুনরায দায়ূদকে প্রণাম করল। মফীবোশত্‌ বলল, “একটা মরা কুকুরের থেকে আমি কোন অংশে ভাল নই, কিন্তু আপনি আমার প্রতি অত্যন্ত সদয হয়েছেন।”

সামুয়েল ২ - 9 তখন রাজা দায়ূদ শৌলের দাস সীবঃকে ডাকলেন। দায়ূদ সীবঃকে বললেন, “আমি তোমার মনিবের নাতি মফীবোশতকে শৌলের পরিবারের যা কিছু আমার কাছে ছিল সব ফিরিযে দিয়েছি।

সামুয়েল ২ - 9 মফীবোশতের জন্য তুমি সেই জমি চাষ করবে। মফীবোশতের জন্য তুমি এবং তোমার পুত্ররা এটা করবে। তোমরা ফসল ফলাবে। তাহলে তোমার মনিবের নাতি মফীবোশতের অন্নের জন্য প্রচুর খাদ্যশস্য হবে। কিন্তু তোমার মনিবের নাতি মফীবোশত্‌ সবসমযেই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে।”সীবঃ এর 15 জন ছেলে এবং 20 জন দাস ছিল।

সামুয়েল ২ - 9 সীবঃ উত্তর দিল, “আমি আপনার দাস। আমার মনিব যা যা আদেশ করেন আমি তাই তাই করব।”মফীবোশত্‌ দায়ূদের সঙ্গে একাসনে বসে, রাজার একজন ছেলের মতই আহার করল।

সামুয়েল ২ - 9 মীখা নামে মফীবোশতের একটা কিশোর ছেলে ছিল। সীবঃর পরিবারের প্রত্যেকে মফীবোশতের দাস হয়ে গেল।

সামুয়েল ২ - 9 মফীবোশতের দু পা-ই পঙ্গু ছিল। মফীবোশত্‌ জেরুশালেমে থাকত। প্রত্যেকদিন মফীবোশত্‌ রাজার সঙ্গে একাসনে আহার করত।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme