Kitab

আদিপুস্তক / Genesis (Taurah) 28

Chapter 28, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 28 ইসহাক যাকোবকে ডেকে পাঠালেন এবং তাকে আশীর্বাদ করলেন। তারপর ইসহাক যাকোবকে একটি আজ্ঞা করলেন। তিনি বললেন, “তুমি কখনও কনানের মেয়ে বিয়ে করবে না।

আদিপুস্তক - 28 তাই এই জায়গা ছেড়ে পদ্দন্-অরামে চলে যাও। তোমার দাদামশায বথূয়েলের কাছে যাও। তোমার মামা লাবনের কন্যাদের কোন একজনকে বিয়ে করো।

আদিপুস্তক - 28 প্রার্থনা করি য়ে সর্বশক্তিমান ঈশ্বর তোমায় আশীর্বাদ করবেন এবং তোমায় বহু সন্তানসন্ততি দেবেন। তুমি যাতে এক মহান জাতির জনক হও তার জন্যে আমি প্রার্থনা করি।

আদিপুস্তক - 28 য়েভাবে ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন সেভাবে তিনি য়েন তোমায় ও তোমার সন্তানসন্ততিকে আশীর্বাদ করেন-এই প্রার্থনা করি এবং আমি প্রার্থনা করি য়ে যে দেশে তুমি বাস করবে সেই দেশ তোমার হবে। ঈশ্বর এই দেশ অব্রাহামকে দিয়েছিলেন।”

আদিপুস্তক - 28 তখন ইসহাক যাকোবকে পদ্দন্-অরাম নামক স্থানে পাঠালেন। যাকোব গেলেন রিবিকার ভাই লাবনের কাছে। বথুযেল লাবন ও রিবিকার জনক এবং যাকোব ও এষৌর মা হলেন রিবিকা।

আদিপুস্তক - 28 এষৌ জানতে পারল য়ে তার পিতা ইসহাক যাকোবকে আশীর্বাদ করেছেন। এষৌ জানল য়ে ইসহাক যাকোবকে পদ্দন-অরামে পাঠিয়েছেন সেখানে বিয়ে করার জন্যে। ইসহাক য়ে যাকোবকে কনানের মেয়ে বিয়ে না করার আদেশ দিয়েছেন সে কথাও এষৌ জানল।

আদিপুস্তক - 28 এষৌ জানল য়ে যাকোব পিতামাতাকে মেনে চলেছে এবং পদ্দন্-অরামে গেছে।

আদিপুস্তক - 28 এসবের থেকে এষৌ বুঝল য়ে তাদের পিতা ইসহাক চাইতেন না য়ে পুত্ররা কেউ কনানের মেয়েদের বিয়ে করে।

আদিপুস্তক - 28 এষৌর তখনই দুজন স্ত্রী ছিল। কিন্তু সে ইশ্মায়েলের কাছে গিয়ে আরও একটি বিয়ে করল। এবার সে ইশ্মায়েলের কন্যা মহলত্‌কে বিয়ে করল। অব্রাহামের আর এক পুত্র ইশ্মায়েল। মহলত্‌ নবায়োতের বোন।

আদিপুস্তক - 28 যাকোব বের্-শেবা ছেড়ে হারণে গেল।

আদিপুস্তক - 28 হারণে যাওয়ার পথে সূর্য়াস্ত হল। তখন যাকোব রাত কাটাবার জন্যে একটা জায়গায় গেল। সেখানে একটা পাথর দেখতে পেয়ে সে তার ওপরে মাথা রেখে ঘুমিযে পড়ল।

আদিপুস্তক - 28 ঘুমের মধ্যে যাকোব একটা স্বপ্ন দেখল। সে দেখল, মাটি থেকে একটা সিঁড়ি গেছে স্বর্গে। যাকোব দেখল য়ে ঈশ্বরের দূতরা ঐ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। আর যাকোব দেখল য়ে প্রভু সিঁড়িতে দাঁড়িয়ে আছেন।

আদিপুস্তক - 28 প্রভু বললেন, “আমিই প্রভু, তোমার পিতামহ অব্রাহামের ঈশ্বর। আমি ইসহাকের ঈশ্বর। য়ে জমিতে তুমি এখন শুয়ে আছ তা আমি তোমাকে দেব। এই জমি আমি তোমাকে এবং তোমার বংশকে দেব।

আদিপুস্তক - 28 তোমার বহু সংখ্যক উত্তরপুরুষ হবে। তারা পৃথিবীর ধূলোর মতো অসংখ্য হবে। তারা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব জাতিরা তোমার এবং তোমার উত্তরপুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে।

আদিপুস্তক - 28 “আমি তোমার সঙ্গে আছি। তুমি য়ে কোন জায়গায় যাও না কেন আমি তোমাকে রক্ষা করব এবং এই দেশে আবার ফিরিযে আনব। আমি তোমার কাছে যা প্রতিজ্ঞা করেছি তা পূর্ণ না করা পর্য্ন্ত আমি তোমায় ত্যাগ করব না।”

আদিপুস্তক - 28 যাকোব ঘুম থেকে উঠে বলল, “আমি জানি প্রভু এই জায়গায় রয়েছেন। কিন্তু আমি না ঘুমানো পর্য্ন্ত জানতাম না য়ে তিনি এখানে রয়েছেন।”

আদিপুস্তক - 28 যাকোব ভয় পেল। সে বলল, “এ এক মহান জায়গা। এই হল ঈশ্বরের গৃহ। এই হল স্বর্গের দ্বার।”

আদিপুস্তক - 28 যাকোব খুব ভোরে উঠে পড়ল। য়ে পাথরে মাথা রেখে শুয়েছিল তা দাঁড় করিযে স্থাপন করল। তারপর সে সেই পাথরের উপর তেল ঢালল। এইভাবে সে সেই পাথরকে ঈশ্বরের স্মরনার্থে স্মৃতি চিহ্নস্বরূপ করল।

আদিপুস্তক - 28 সেই জায়গার নাম ছিল লুস কিন্তু যাকোব তার নাম বৈথেল রাখল।

আদিপুস্তক - 28 এরপর যাকোব এক প্রতিজ্ঞা করে বলল, “যদি ঈশ্বর আমার সহায় থাকেন, যদি তিনি আমাকে এ যাত্রায় রক্ষা করেন, যদি তিনি আমার খাদ্য ও পরণের কাপড় য়োগান,

আদিপুস্তক - 28 আর যদি আমি শান্তিতে আমার পিতার গৃহে ফিরতে পারি, যদি ঈশ্বর এই সমস্ত কিছুই সাধন করেন তাহলে প্রভুই আমার ঈশ্বর হবেন।

আদিপুস্তক - 28 এই পাথর আমি স্মৃতিস্তম্ভ রূপে স্থাপন করছি। এটা প্রমাণ করবে য়ে এ জায়গা ঈশ্বরের উদ্দেশ্যে এবং পবিত্র জায়গা। এবং ঈশ্বর আমাকে যা কিছু দেবেন তার দশ ভাগের এক ভাগ অংশ আমি ঈশ্বরকে দেব।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme