Kitab

রাজাবলি ২ / Kings 2 (Prophetic Books) 24

Chapter 337, 20 verses

  • পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ২ - 24 যিহোয়াকীমের রাজত্বকালে বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর যিহূদায় আসেন। তিন বছর তাঁর বশ্যতা স্বীকার করার পর যিহোয়াকীম তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন।

রাজাবলি ২ - 24 প্রভু বাবিলীয, অরামীয়, মোয়াবীয়, অম্মোনীয়দের দলকে যিহোয়াকীমের বিরুদ্ধে যুদ্ধ করিযে তাঁকে ধ্বংস করতে পাঠিয়েছিলেন। প্রভু তাঁর সেবক ভাব্বাদীদের মুখ দিয়ে করা ভবিষ্যত্‌বাণী অনুযায়ীএই সমস্ত শএুদের যিহূদা ধ্বংস করার জন্য পাঠান।

রাজাবলি ২ - 24 এই ভাবেই প্রভু যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন। মনঃশির পাপাচরণের জন্যই প্রভু এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাজাবলি ২ - 24 মনঃশি বহু নিরীহ লোককে হত্যা করে জেরুশালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন যা প্রভু কখনও ক্ষমা করেন নি।

রাজাবলি ২ - 24 যিহোয়াকীম অন্যান্য য়ে সমস্ত কাজ করেছিলেন সে সবই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে।

রাজাবলি ২ - 24 যিহোয়াকীমের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়। তাঁর পরে, তাঁর পুত্র যিহোয়াখীন নতুন রাজা হলেন।

রাজাবলি ২ - 24 এদিকে বাবিল-রাজ মিশরের খাঁড়ি থেকে শুরু করে ফরাত্‌ নদী পর্য়ন্ত সমস্ত অঞ্চল দখল করায মিশর-রাজ তাঁর দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেন নি। এই সমস্ত অঞ্চলই আগে তাঁর শাসনাধীন ছিল।

রাজাবলি ২ - 24 যিহোয়াখীন 18 বছর বযসে রাজা হবার পর মাত্র তিন মাস জেরুশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মা ছিলেন জেরুশালেমের ইল্নাথনের কন্যা নহুষ্টা।

রাজাবলি ২ - 24 যিহোয়াখীন তাঁর পিতার মতই প্রভু য়ে সমস্ত কাজ করতে বারণ করেছিলেন, সেই সব কাজ করেছিলেন।

রাজাবলি ২ - 24 সেই সময়, নবূখদ্নিত্‌সরের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুশালেম ঘিরে ফেলেছিলেন।

রাজাবলি ২ - 24 তারপর নবূখদ্নিত্‌সর বয়ং শহরে আসেন।

রাজাবলি ২ - 24 যিহূদার রাজা যিহোয়াখীন তাঁর মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে বাবিলরাজ তাঁকে বন্দী করেন। নবূখদ্নিত্‌সরের শাসন কালের অষ্টম বছরে এই ঘটনা ঘটেছিল।

রাজাবলি ২ - 24 নবূখদ্নিত্‌সর জেরুশালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান। রাজা শলোমন প্রভুর মন্দিরে য়ে সমস্ত সোনার থালা বসিযেছিলেন, প্রভুর ভবিষ্যত্‌বাণী অনুযাযীই নবূখদ্নিত্‌সর মন্দির থেকে সে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন।

রাজাবলি ২ - 24 নবূখদ্নিত্‌সর নেতা ও ধনীলোক সহ জেরুশালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান। হতদরিদ্র লোক ছাড়া, কারিগর থেকে শ্রমিক সমস্ত লোককেই তিনি বন্দী করেন।

রাজাবলি ২ - 24 রাজা যিহোয়াখীন ও তাঁর মা, স্ত্রীদের, আধিকারিক ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন।

রাজাবলি ২ - 24 মোট 7,000 দক্ষ সৈনিক ও 1,000 কুশলী কারিগরকে বাবিলরাজ নবূখদ্নিত্‌সর বাবিলে বন্দী করে নিয়ে যান।

রাজাবলি ২ - 24 বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর, যিহোয়াখীনের কাকা মত্তনিয়ের নাম পালেট সিদিকিয় রেখে তাঁকে রাজা করেছিলেন।

রাজাবলি ২ - 24 সিদিকিয় 21 বছর বযসে রাজা হয়ে 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মা ছিলেন লিব্নার য়িরমিযের কন্যা হমূটল।

রাজাবলি ২ - 24 যিহোয়াখীনের মতই সিদিকিয়, প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন সে সমস্ত কাজই করেছিলেন।

রাজাবলি ২ - 24 জেরুশালেম ও যিহূদার ওপর প্রভু এত রুদ্ধ হয়েছিলেন য়ে প্রভু এই দুই দেশকে তাঁর চোখের সামনে থেকে মুছে ফেলেন।সিদিকিয় বাবিল-রাজের কর্ত্তত্ব অস্বীকার করেছিলেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme