Kitab

বংশাবলি ১ / Chronicles 1 (Prophetic Books) 24

Chapter 362, 31 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 24 হারোণের পুত্রদের নাম নাদব, অবীহূ, ইলিয়াসর আর ঈথামর।

বংশাবলি ১ - 24 হারোণের আগেই নাদব আর অবীহূর অপুত্রক অবস্থায় মৃত্যু হয়। তাই ইলিয়াসর এবং ঈথামর যাজকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বংশাবলি ১ - 24 ইলিয়াসর এবং ঈথামরের পরিবারগোষ্ঠীকে দায়ূদ দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ করেছিলেন যাতে তাঁরা তাঁদের দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন। দুই পরিবারকে পৃথক করার সময় দায়ূদ ইলিয়াসরের উত্তরপুরুষ সাদোক এবং ঈথামরের উত্তরপুরুষ অহীমেলকের সাহায্য নিয়েছিলেন।

বংশাবলি ১ - 24 ঈথামরের পরিবারের তুলনায় ইলিয়াসরের পরিবার থেকে হওয়া নেতার সংখ্যা বেশি ছিল। ইলিয়াসরের পরিবারের মোট নেতার সংখ্যা ছিল 16 আর ঈথামরের পরিবারের নেতার সংখ্যা ছিল 8।

বংশাবলি ১ - 24 ঘুঁটি চেলে প্রত্যেক পরিবার থেকে নেতা নির্বাচিত করা হত। কিছু লোককে পবিত্র স্থানের দায়িত্বে বেছে নেওয়া হয়েছিল এবং ইলিয়াসর ও ঈথামরের পরিবারগোষ্ঠী থেকে অন্যদের যাজক হিসাবে বাছা হয়েছিল।

বংশাবলি ১ - 24 লেবি পরিবারগোষ্ঠীর নথনেলের পুত্র শময়িয় ছিলেন সচিব। রাজা দায়ূদের সামনে তিনি যাজক সাদোক, অবিযাথরের পুত্র অহীমেলক ও যাজকগণ এবং লেবি পরিবারগোষ্ঠীর নেতাদের নাম লিপিবদ্ধ করেছিলেন। একেকবার অক্ষ নিক্ষেপ করে একেকজনের নাম উঠতো আর শময়িয় তা লিখে নিতেন। এই ভাবে ইলিয়াসর এবং ঈথামর পরিবারের মধ্যে কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছিল।

বংশাবলি ১ - 24 এই ভাবে প্রথম বার উঠেছিল য়িহোযারীব গোষ্ঠীর নাম। দ্বিতীয় বার য়িদযিয গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 তৃতীয় বার হারীম গোষ্ঠীর নাম। চতুর্থ বার সিযোরীম গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 পঞ্চম বার মল্কিয় গোষ্ঠীর নাম। ষষ্ঠ বার মিয়ামীন গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 সপ্তম বার হক্কোষ গোষ্ঠীর নাম। অষ্টম বার অবিয় গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 নবম বার য়েশূয় গোষ্ঠীর নাম। দশম বার শখনিয় গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 একাদশ বার ইলীয়াশীব গোষ্ঠীর নাম। দ্বাদশ বার যাকীম গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 ত্রয়োদশ বার হুপেপর গোষ্ঠীর নাম। চতুর্দশ বার য়েশবাব গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 পঞ্চদশ বার বিল্গা গোষ্ঠীর নাম। ষষ্ঠদশ বার ইম্মের গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 সপ্তদশ বার হেষীরে গোষ্ঠীর নাম। অষ্টাদশ বার হপিপসেস গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 উনবিংশতি বার পথাহিয় গোষ্ঠীর নাম। বিংশতি বার যিহিষ্কেল গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 একবিংশতি বার যাখীন গোষ্ঠীর নাম। দ্বাবিংশতি বার গামূল গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 ত্রয়োবিংশতি বার দলায় গোষ্ঠীর নাম। আর চতুর্বিংশতি বার উঠল মাসিয় গোষ্ঠীর নাম।

বংশাবলি ১ - 24 এই ভাবে যাদের নাম উঠল তাদের প্রভুর মন্দিরের কাজের জন্য নিয়োগ করা হয়েছিল। হারোণকে প্রভু ইস্রায়েলের ঈশ্বর প্রদত্ত নিয়ম অনুযায়ীএঁদের মন্দিরের কাজ করতে হত।

বংশাবলি ১ - 24 অন্যান্য লেবিদের উত্তরপুরুষদের মধ্যে যাঁরা ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল:অম্রামের উত্তরপুরুষদের মধ্যে ছিলেন শবূযেল আর শবূযেলের উত্তরপুরুষদের মধ্যে থেকে য়েহদিয়।

বংশাবলি ১ - 24 রহবিয়র বংশধরদের মধ্যে ছিলেন বড় ছেলে যিশিয়।

বংশাবলি ১ - 24 য়িষহরীয় পরিবারগোষ্ঠী থেকে ছিলেন শলোমোত্‌। আর শলোমোতের পরিবার থেকে যহত্‌।

বংশাবলি ১ - 24 হিব্রোণের পুত্রদের মধ্যে যথাএমে যিরিয়, অমরিয়, যহসীয়েল এবং যিকমিয়াম।

বংশাবলি ১ - 24 উষীয়েলের পুত্রদের মধ্যে মীখা আর তার পুত্র শামীর।

বংশাবলি ১ - 24 মীখার ভাই যিশিয়র পুত্রদের মধ্যে সখরিয়।

বংশাবলি ১ - 24 মরারির উত্তরপুরুষদের মধ্যে মহলি, মূশি আর যাসিয়।

বংশাবলি ১ - 24 এবং যাসিয়ের পুত্ররা ছিল শোহম, সক্কুর ও ইব্রি।

বংশাবলি ১ - 24 মহলির পুত্র ইলিয়াসরের কোনো পুত্র ছিল না।

বংশাবলি ১ - 24 কীশের পুত্রদের মধ্যে ছিলেন যিরহমেল।

বংশাবলি ১ - 24 আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোত্‌।পরিবার অনুযায়ীএই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে।

বংশাবলি ১ - 24 তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল। তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো। তারা লেবীয়র রাজা দায়ূদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন য়ে কে কি কাজ করবে। কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme