Kitab

বংশাবলি ১ / Chronicles 1 (Prophetic Books) 26

Chapter 364, 32 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 26 দ্বাররক্ষীদের গোষ্ঠীর মধ্যে:আসফের পরিবারগোষ্ঠীর কোরহ পরিবার থেকে ছিলেন কোরহের পুত্র মশেলিমিয় আর তাঁর পুত্ররা।

বংশাবলি ১ - 26 মশেলিমিয়র পুত্রদের নাম যথাএমে সখরিয়, যিদীয়েল, সবদিয়, যত্‌নীয়েল,

বংশাবলি ১ - 26 এলম, যিহোহানন আর ইলিহৈনয়।

বংশাবলি ১ - 26 ওবেদ-ইদোমের পরিবার থেকে ছিলেন তাঁর পুত্ররা, যথাএমে- শময়িয়, যিহোষাবদ, য়োযাহ, সাখর, নথনেল,

বংশাবলি ১ - 26 অম্মীয়েল, ইষাখর আর পিযূল্লতয়। ওবেদ-ইদোম ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়েছিলেন।

বংশাবলি ১ - 26 তাঁর পুত্র শময়িয়র পুত্ররাও ছিলেন বীরযোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা।

বংশাবলি ১ - 26 শময়িয়র পুত্রদের নাম অত্‌নি, রফায়েল, ওবেদ, ইল্সাবদ, ইলীহূ ও সমথিয়। ইল্সাবদের আত্মীয়রা ছিলেন দক্ষ ও কুশলী কর্মী।

বংশাবলি ১ - 26 ওবেদ-ইদোমের 62 জন উত্তরপুরুষের সকলেই ছিলেন প্রতিপত্তিশালী ব্যক্তি এবং সুদক্ষ দ্বাররক্ষক।

বংশাবলি ১ - 26 মশেলিমিযর পরিবার থেকেও ছিলেন শক্তিশালী ও সুদক্ষ 18 জন।

বংশাবলি ১ - 26 মরারি পরিবার থেকে ছিলেন হোষার পুত্র শিম্রি। শিম্রি আসলে বড় ছেলে না হলেও তাঁর পিতা তাঁকেই প্রথম জাত সন্তান বলে মনোনীত করেছিলেন।

বংশাবলি ১ - 26 এছাড়া ছিলেন যথাএমে হিল্কিয়, টবলিয, সখরিয়- সব মিলিয়ে মোট 13 জন।

বংশাবলি ১ - 26 এরা হলেন দ্বাররক্ষীদের দলের নেতারা এবং তাঁদের আত্মীয়দের মতোই তাঁরাও প্রভুর মন্দিরে সেবা করতেন।

বংশাবলি ১ - 26 দ্বাররক্ষীদের প্রত্যেক গোষ্ঠীকে একটি নির্দিষ্ট দরজা পাহারা দিতে হত। অক্ষ নিক্ষেপ করে এই দরজা বেছে নেওয়া হত এবং একাজে বড় ও ছোট পরিবারদের সমান গুরুত্ব দেওয়া হত।

বংশাবলি ১ - 26 মশেলিমিযকে বাছা হয়েছিল পূর্ব দিকের দরজা পাহারা দেবার জন্য। এরপর অক্ষ নিক্ষেপ করে উত্তর দিকের দরজার ভার দেওয়া হয় তাঁর পুত্র সখরিয়কে।

বংশাবলি ১ - 26 ওবেদ-ইদোম পান দক্ষিণ দিকের দরজার দায়িত্ব। ওবেদ-ইদোমের পুত্রদের মন্দিরের ধনাগার রক্ষার দায়িত্ব দেওয়া হয়।

বংশাবলি ১ - 26 শুপপীম আর হোষা পশ্চিম দিকের দরজা এবং উত্তরাপথের শল্লেখত্‌ ফটক রক্ষার দায়িত্ব পান।এই সমস্ত রক্ষীরা সকলে মুখোমুখি দাঁড়িয়ে থাকতেন।

বংশাবলি ১ - 26 প্রত্যেক দিন সকালে 6 জন লেবীয় দাঁড়াতেন পূর্বদিকের ফটকে, চার জন দক্ষিণ দিকের ফটকে, চার জন উত্তরের ফটকে, দুজন ধনাগারের সামনে,

বংশাবলি ১ - 26 চার জন পশ্চিমদিকের উঠোনে আর দুজন উঠোনের রাস্তার মুখে।

বংশাবলি ১ - 26 মরারি ও কোরহ গোষ্ঠীর দ্বাররক্ষীরা এইভাবে মন্দিরে পাহারা দিতেন।

বংশাবলি ১ - 26 লেবীয় পরিবারগোষ্ঠীর অহিযর দায়িত্ব ছিল ঈশ্বরের মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র ও কোষাগার আগলে রাখা।

বংশাবলি ১ - 26 গের্শোন বংশের লাদন পরিবারগোষ্ঠীর নেতাদের এক জন ছিলেন য়িহীযেলি।

বংশাবলি ১ - 26 য়িহীযেলির পুত্র সেথম আর তাঁর ভাই য়োয়েলেরও কাজ ছিল প্রভুর মন্দিরের মূল্যবান জিনিসপত্রের ওপর নজর রাখা।

বংশাবলি ১ - 26 এছাড়া অম্রাম, যিষহর, হিব্রোণ আর উষীয়েলের পরিবারগোষ্ঠী থেকে অন্যান্য দলপতিদের বেছে নেওয়া হয়েছিল।

বংশাবলি ১ - 26 প্রভুর মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র যাঁরা দেখাশোনা করত, গের্শোনের পুত্র মোশির পৌত্র শবূযেল তাঁদের নেতা ছিল।

বংশাবলি ১ - 26 এঁরা ছিলেন শূবয়েলের আত্মীয়রা: ইলিযষেরের থেকে তাঁর আত্মীয়রা ছিলেন: ইলীযষেরের পুত্র রহবিয, রহবিযর পুত্র য়িশাযাহ, য়িশাযাহর পুত্র য়োরাম, য়োরামের পুত্র সিখ্রি আর সিখ্রির পুত্র শলোমোত্‌।

বংশাবলি ১ - 26 শলোমোত্‌ আর তাঁর আত্মীয়দের কাজ ছিল দায়ূদ মন্দিরের জন্য য়ে সব জিনিসপত্র সংগ্রহ করেছেন তার দেখাশোনা করা।সেনাবাহিনীর অধ্যক্ষরাও মন্দিরের জন্য অনেক কিছু দান করেছিলেন।

বংশাবলি ১ - 26 তাঁরা যুদ্ধের সময় য়ে সব জিনিস আহরণ করেছিলেন তাঁর অনেক কিছুই প্রভুর মন্দির বানানোর কাজে দান করেন।

বংশাবলি ১ - 26 শলোমোত্‌ আর তাঁর আত্মীয়রা ভাব্বাদী শমূযেল, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের, সরূযার পুত্র য়োয়াবের দেওয়া পবিত্র ও দুর্মূল্য সম্পদ এবং লোকেরা প্রভুর মন্দিরে য়ে সব জিনিসপত্র দান করতেন এবং তার দেখাশোনা করতেন।

বংশাবলি ১ - 26 য়িষ্হর বংশের কনানিয ও তাঁর পুত্রদের মন্দিরের বাইরে ইস্রায়েলে বিভিন্ন জায়গায় আধিকারিক ও বিচারকের কাজ দেওয়া হয়েছিল।

বংশাবলি ১ - 26 হিব্রোণ বংশের হশবিয আর তাঁর আত্মীয়রা 1,700 জন সৈন্যসহ ইস্রায়েলে যর্দন নদীর ওপারে পশ্চিমদিক পর্য়ন্ত প্রভুর যাবতীয় কাজ এবং রাজার কাজের দায়িত্বে ছিলেন।

বংশাবলি ১ - 26 হিব্রোণ বংশের পারিবারিক ইতিহাস থেকে যায় য়ে য়িরিয ছিলেন এই বংশের নেতা। দায়ূদের রাজত্বের 40 তম বছরে, তিনি লোকদের পারিবারিক ইতিহাস ঘেঁটে শক্তিশালী ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। গিলিয়দের যাসেরে বসবাসকারী হিব্রোণ পরিবারের অনেককে এই ভাবে খুঁজে বার করা হয়েছিল।

বংশাবলি ১ - 26 য়িরিযর মোট 2,700 জন শক্তিশালী ও কর্মপটু আত্মীয় ছিলেন, যাঁরা তাঁদের পরিবারের নেতা। রাজা দায়ূদ এই 2,700 জনকে রূবেণ, গাদ ও মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে নেতৃত্ব দেবার দায়িত্ব দিলেন, যারা প্রভু ও রাজার কাজে নিযুক্ত ছিলেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme