Kitab

যোব / Job 5

Chapter 441, 27 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 5 “ইয়োব, তুমি যদি চাও তো চিত্কার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন পবিত্র সত্তার দিকে ফিরবে?

যোব / Job - 5 এক জন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে। এক জন বোকা লোকের প্রচণ্ড আবেগই তাকে হত্যা করবে।

যোব / Job - 5 আমি এক জন বোকা লোককে দেখেছিলাম য়ে ভেবেছিল সে নিরাপদে আছে। কিন্তু সে হঠাত্‌ মারা গেল।

যোব / Job - 5 তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না। নগরদ্বারেকেউ তাদের লাঞ্ছনা থেকে রক্ষা করে নি।

যোব / Job - 5 ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল। কাঁটাঝোপের মধ্যে য়ে শস্য গজিযে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল। তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল।

যোব / Job - 5 শুধুমাত্র ধূলো থেকে খারাপ সময় উঠে আসে না। সমস্যা হঠাত্‌ করে ভূমি ফুঁড়ে জন্মায় না।

যোব / Job - 5 কিন্তু মানুষ সমস্যার সম্মুখিন হতে বাধ্য।ঠিক য়েমন আগুন থেকে স্ফুলিঙ্গ ওড়ে।

যোব / Job - 5 “কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম এবং ঈশ্বরকে সম্বোধন করে আমার কথা বলতাম।

যোব / Job - 5 ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না। তিনি এত বিস্মযকর কাজ করেন য়ে তাদের গোনা যায় না।

যোব / Job - 5 ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান। তিনি জমির জন্য জল পাঠান।

যোব / Job - 5 ঈশ্বর এক জন বিনযী লোককে উন্নীত করেন। অতএব যারা বিলাপরত তারা বিজয়প্রাপ্তহয়।

যোব / Job - 5 ঈশ্বর চালাক ও মন্দ লোকদের ফন্দি বানচাল করে দেন যাতে তাদের পরিকল্পনা সফল না হয়।

যোব / Job - 5 ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন। তাই, সেই সব চালাকিও সফল হয় না।

যোব / Job - 5 ওরা দিনের বেলায রাতের সম্মুখীন হয় এবং দিনের বেলাতেই এমন করে হাতড়ে বেড়ায়, য়েন রাত হয়ে গেছে।

যোব / Job - 5 ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন। দুর্জন লোকদের শক্তি থেকে তিনি দরিদ্র লোকদের রক্ষা করেন।

যোব / Job - 5 তাই দরিদ্র লোকদের আশা আছে। অধর্ম তার মুখ বন্ধ করে।

যোব / Job - 5 “যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত! তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোন অভিয়োগ করো না।

যোব / Job - 5 ঈশ্বর য়ে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন। হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তাঁর হাত আরোগ্যও দান করে।

যোব / Job - 5 ঈশ্বর তোমাকে সব সময়ই উদ্ধার করবেন, যতবারই সংকট আসুক না কেন, সেটা তোমাকে আঘাত করবে না।

যোব / Job - 5 যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন। যখন যুদ্ধ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন।

যোব / Job - 5 ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন। বিপর্য়য এলে তুমি ভয় পাবে না। যখন মন্দ কিছু ঘটবে তখন তোমার ভয়ের কোন কারণ নেই।

যোব / Job - 5 দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে। তুমি বন্য জন্তুদের ভয় পাবে না।

যোব / Job - 5 মনে হচ্ছে য়েন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রযেছে। এমনকি বন্য পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।

যোব / Job - 5 তুমি জানবে য়ে তোমার বাড়ি শান্তিতে আছে। তোমার সম্পত্তির হিসাব করে দেখবে কোন কিছুই খোযা যায় নি।

যোব / Job - 5 তুমি জানবে য়ে তোমার প্রচুর সন্তানাদি হবে। পৃথিবীতে যত ঘাস আছে তোমার উত্তরপুরুষদের সংখ্যাও ততগুলোই হবে।

যোব / Job - 5 তুমি সেই গমের মত হবে য়ে গম ফসল কাটা পর্য়ন্ত বাড়তে থাকে। হ্যাঁ, বৃদ্ধ বয়স পর্য়ন্ত তুমি পূর্ণ শক্তিতে বেঁচে থাকবে।

যোব / Job - 5 “ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি। তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme