Kitab

যোব / Job 15

Chapter 451, 35 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 15 তখন তেমনের ইলীফস ইয়োবকে উত্তর দিলেন:

যোব / Job - 15 “ইয়োব, যদি তুমি সত্যই জ্ঞানী হতে তুমি তোমার অর্থহীন ব্যক্তিগত মতামত দিয়ে উত্তর দিতে না! এক জন জ্ঞানী ব্যক্তি পূর্বের গরম বাতাসে নিজেকে পূর্ণ করে না।

যোব / Job - 15 তুমি কি মনে কর একজন জ্ঞানী মানুষ অর্থহীন কথা দিয়ে তর্ক করবে এবং এমন কথা বলবে যাতে কোন লাভ নেই?

যোব / Job - 15 ইয়োব, যদি তোমার নিজেরই পথ থাকতো তাহলে কেউ আর ঈশ্বরকে শ্রদ্ধা করে তাঁর কাছে প্রার্থনা করতো না।

যোব / Job - 15 য়ে সব বিষয় তুমি বলেছো তাতে তোমার পাপ স্পষ্টই বোঝা যাচ্ছে। ইয়োব, বাক্চাতুরীর সাহায্যে তুমি তোমার পাপকে ঢাকতে চাইছো।

যোব / Job - 15 তুমি য়ে ভুল করেছো, এ কথা আমার প্রমাণ করার দরকার নেই। কেন? নিজের মুখে তুমি যা যা বললে তাই প্রমাণ করে য়ে তুমি ভুল করেছো। তোমার নিজের ওষ্ঠ দ্বয তোমার বিরুদ্ধে বলছে।

যোব / Job - 15 “ইয়োব, তুমি কি মনে কর য়ে তুমিই প্রথম জন্মেছো? তুমি কি এই পাহাড়গুলির জন্মের আগে জন্মেছ?

যোব / Job - 15 তুমি কি ঈশ্বরের গোপন পরিকল্পনা শুনেছিলে? তুমি কি নিজেকেই এক মাত্র জ্ঞানী ভাবো?

যোব / Job - 15 ইয়োব, তুমি যা জান আমরা ঠিক ততটাই জানি! তুমি যতটা বোঝ আমরাও ঠিক ততটাই বুঝি।

যোব / Job - 15 যাদের মাথায় পাকা চুল তারা এবং বয়স্ক লোকে আমাদের সঙ্গে একমত হয়। হ্যাঁ, এমন কি তোমার পিতার চেয়েও যারা বয়স্ক তারাও আমাদেরই পক্ষে।

যোব / Job - 15 ঈশ্বর তোমাকে স্বস্তি দিতে চেষ্টা করেন এবং আমরা খুব শান্ত ভাবে তোমার সঙ্গে কথা বলি। কিন্তু তোমার পক্ষে তা য়থেষ্ট নয়।

যোব / Job - 15 ইয়োব, তুমি কেন এত আবেগপ্রবণ? কেন তোমার চোখ লাল হয়ে যায়?

যোব / Job - 15 যখন তুমি এই সব ক্রোধর কথা বল তখন তুমি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাও।

যোব / Job - 15 “এক জন মানুষ প্রকৃতই শুদ্ধ হতে পারে না। এক জন মানুষ কখনও ঈশ্বরের চেয়ে বেশী সঠিক হতে পারে না!

যোব / Job - 15 ঈশ্বর তাঁর বার্তাবাহকদেরওবিশ্বাস করেন না। এমনকি ঈশ্বরের তুলনায় স্বর্গও শুদ্ধ নয়।

যোব / Job - 15 মানুষও অপদার্থ। মানুষ নোংরা এবং নষ্ট। সে জলের মতই পাপ গলাধঃকরণ করে।

যোব / Job - 15 “আমার কথা শোন ইয়োব, আমি তোমাকে তা বুঝিযে বলবো। আমি যা জানি, তোমায় তা বলবো।

যোব / Job - 15 জ্ঞানী লোকরা আমাকে যা বলেছেন সেই সব কথা আমি তোমায় বলবো। জ্ঞানী লোকের পূর্বপুরুষরা এই কথাগুলো তাদের বলে গিয়েছিলেন। তাঁরা আমার কাছে কোন গোপন কথা লুকিয়ে রাখেননি।

যোব / Job - 15 তাঁরা একাই তাদের দেশে বাস করেছেন। সেখান থেকে কোন বিদেশীই যায় নি। তাই কোন লোকই তাদের কোন অদ্ভ্ুত আদর্শের কথা বলে নি।

যোব / Job - 15 এই সব জ্ঞানী লোক বলেছেন, এক জন দুষ্ট লোক সারা জীবন কষ্ট পায়। এক জন নিষ্ঠুর লোক জীবনের সারা বছর কষ্ট পায়।

যোব / Job - 15 প্রত্যেকটি শব্দ তাকে ভীত করে। সে যখন মনে করে য়ে সে নিরাপদে আছে, তখন শএু তাকে আক্রমণ করবে।

যোব / Job - 15 এক জন দুষ্ট লোক প্রচণ্ড হতাশাগ্রস্ত এবং অন্ধকারকে এড়াবার তার কোন পথই নেই। কোন একটা জায়গায় একটা তরবারী আছে যা তাকে হত্যা করার জন্য অপেক্ষা করছে।

যোব / Job - 15 সে এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। সে জানে য়ে কঠিন সময় আসন্ন।

যোব / Job - 15 দুঃখ এবং যন্ত্রণা তাকে ভীত করে। এগুলো তাকে রাজার মতো আক্রমণ করে য়েন তাকে ধ্বংসের জন্য প্রস্তুত।

যোব / Job - 15 কেন? কারণ দুষ্ট লোকরা ঈশ্বরের বাধ্য হতে চায় না- তারা ঈশ্বরকে ঘুষি দেখায়, এবং সর্বশক্তিমান ঈশ্বরকে পরাজিত করতে চায়।

যোব / Job - 15 দুষ্ট লোকরা ভীষণ একগুঁযে। তারা একটা মোটা শক্ত ঢাল নিয়ে ঈশ্বরকে আক্রমণ করে।

যোব / Job - 15 “এক জন লোক ধনী এবং মোটা হতে পারে,

যোব / Job - 15 কিন্তু সে ধ্বংস হয়ে যাওয়া শহরে, যেখানে কেউ থাকে না অথবা য়ে সমস্ত বাড়ীগুলো ধ্বংস হবার জন্য ঠিক হয়েছে সেগুলোতে বাস করবে।

যোব / Job - 15 দুষ্ট লোকরা দীর্ঘদিন ধরে ধনী থাকবে না। তার সম্পদ স্থায়ী হবে না। তার ফসল বাড়বে না।

যোব / Job - 15 দুষ্ট লোক অন্ধকারকে এড়াতে পারবে না। সে সেই গাছের মতো হবে যার পাতা রোগে শুকিয়ে যায় এবং বাতাস তাদের সবাইকে উড়িযে নিয়ে যায়।

যোব / Job - 15 দুষ্ট লোকরা অর্থহীন বিষয়ের ওপর কখনো নির্ভর করে না যা তাদের বিপথে নিয়ে যাবে। কেন? কারণ তারা কিছুই পাবে না।

যোব / Job - 15 দুষ্ট লোকে তাদের পূর্ণ ব্যাপ্তির জীবনযাপন করতে পারবে না। তারা হবে একটি গাছের মত যার ডালপালা শুকিয়ে ঝরে গেছে এবং মরে গেছে।

যোব / Job - 15 দুষ্ট লোকে সেই দ্রাক্ষা গাছের মতো হবে যার দ্রাক্ষা ফল পাবার আগেই শুকিয়ে পড়ে যায়। ঐ লোকটি সেই জলপাই গাছের মতো হবে যার মুকুল ঝরে যায়।

যোব / Job - 15 কেন? কারণ এক দল ঈশ্বরবিহীন মানুষ ভাল ফল ফলাতে পারে না। যারা ঘুস নেয়, আগুন তাদের বাড়ী ধ্বংস করে দেয়।

যোব / Job - 15 মন্দ লোকরা সমস্যাকে ধারণ করে এবং মন্দকে জন্ম দেয়। তাদের গর্ভে জন্ম নেয় মিথ্যা।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme