Kitab

যোব / Job 18

Chapter 454, 21 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 18 তখন শূহীয বিল্দদ উত্তর দিলেন:

যোব / Job - 18 “ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে? শান্ত হও এবং শোন। আমাদের কিছু বলতে দাও।

যোব / Job - 18 কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?

যোব / Job - 18 ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে। লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে? তুমি কি মনে কর, য়ে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন?

যোব / Job - 18 “হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে। তার আগুন দ3 করা বন্ধ করে দেবে।

যোব / Job - 18 তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে। তার নিকটের আলোও নিভে যাবে।

যোব / Job - 18 তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না। কিন্তু সে আস্তে আস্তে দুর্বলের মত হাঁটবে। তার নিজের মন্দ বুদ্ধিই ওর পতন ঘটাবে।

যোব / Job - 18 তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে। সে ফাঁদের ওপর দিয়েই হাঁটবে এবং ধরা পড়বে।

যোব / Job - 18 একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই। একটা ফাঁদ তাকে আঁকড়ে ধরবেই।

যোব / Job - 18 মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই। তার ফাঁদ রাস্তায় ওর জন্য অপেক্ষা করছে।

যোব / Job - 18 তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে। প্রত্যেকটি পদক্ষেপেই ভয় ওকে অনুসরণ করবে।

যোব / Job - 18 মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে। ওর পতন হলেই ধ্বংস ও দুর্বিপাক ওর জন্য ওত্‌ পেতে আছে।

যোব / Job - 18 ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে। ঐ অসুখ ওর হাত, পা পচিযে দেবে।

যোব / Job - 18 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। য়ে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে।

যোব / Job - 18 তার ঘরে কিছুই পড়ে থাকবে না। কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে।

যোব / Job - 18 ওর নিথস্থ শিকড় শুকিয়ে যাবে, ওর উর্ধস্থ ডালপালাও শুকিয়ে যাবে।

যোব / Job - 18 পৃথিবীর মানুষ ওকে স্মরণে রাখবে না। কোন লোকই আর ওর নাম উল্লেখ করবে না।

যোব / Job - 18 লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। তারা ওকে ওর জগত্‌ থেকে তাড়িয়ে দেবে।

যোব / Job - 18 ওর কোন পুত্র বা পৌত্র থাকবে না। ওর বাড়ীর কেউই বেঁচে থাকবে না।

যোব / Job - 18 তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে। পূর্বের লোকরাও ভয়ে আড়ষ্ট হয়ে যাবে।

যোব / Job - 18 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে। যারা ঈশ্বর সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না তাদের ঠিক এই রকমই ঘটবে!”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme