Kitab

যোব / Job 21

Chapter 457, 34 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 21 তখন ইয়োব উত্তর দিলেন:

যোব / Job - 21 “আমি যা বলি অনুগ্রহ করে শোন, আমাকে সান্ত্বনা দিতে এটাই হোক তোমার পথ।

যোব / Job - 21 আমার সম্পর্কে ধৈর্য়্য় ধর এবং আমাকে কথা বলতে দাও। আমার বলা শেষ হলে, তোমরা আমায় নিয়ে মজা করতে পারো।

যোব / Job - 21 “আমি লোকের নামে অভিয়োগ করছি না। আমার অসহিষ্ণুতার য়থেষ্ট কারণ আছে।

যোব / Job - 21 আমার দিকে দেখ এবং আতঙ্কিত হও। তোমার হাত তোমার মুখের ওপরে রাখ এবং বিস্মযের সঙ্গে তাকিযে দেখ।

যোব / Job - 21 আমি যখন ভাবি আমার প্রতি কি ঘটেছে, আমি তখন ভয় পাই, আমার শরীর কাঁপতে থাকে!

যোব / Job - 21 কেন দুষ্ট লোকরা দীর্ঘ জীবন বাঁচে? কেন তারা বৃদ্ধ হয় ও সফল হয়?

যোব / Job - 21 দুষ্ট লোকরা তাদের সন্তানদের দেখে, তাদের সঙ্গে বড় হতে দেখে। দুষ্ট লোকরা তাদের নাতিদের দেখার জন্যও বেঁচে থাকে।

যোব / Job - 21 ওদের ঘরবাড়ী নিরাপদে থাকে এবং ওরাও নিঃশঙ্ক থাকে। ওদের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর একটি লাঠিও ব্যবহার করেন না।

যোব / Job - 21 তাদের বলদগুলো সঙ্গম করতে কখনো অপারগ নয়। তাদের গাভীগুলোর হয় এবং জন্মের সময়ে বাছুরগুলো মরে যায় না।

যোব / Job - 21 দুষ্ট লোকরা তাদের সন্তানদের, মেষশাবকের মত খেলা করতে পাঠায়। তাদের সন্তানরা নাচ করতে থাকে।

যোব / Job - 21 তারা খঞ্জর, বীণা এবং বাঁশির সঙ্গে নাচ করে।

যোব / Job - 21 মন্দ লোকরা জীবত্‌কালেই তাদের সাফল্য ভোগ করে। তারপর তারা মারা যায় এবং দুর্ভোগ না ভুগে কবরে চলে যায়।

যোব / Job - 21 কিন্তু মন্দ লোকরা ঈশ্বরকে বলে, ‘আমাদের একা ছেড়ে দাও! তুমি আমাদের দিয়ে কি করাতে চাও, সে বিষয়ে আমরা পরোযা করি না!’

যোব / Job - 21 মন্দ লোকরা আরও বলে, ‘কে সর্বশক্তিমান ঈশ্বর? আমাদের তাকে সেবা করার দরকার নেই! তার কাছে প্রার্থনা করেই বা কি লাভ?’

যোব / Job - 21 “একথা সত্য য়ে দুষ্ট লোকরা তাদের ভবিষ্যত্‌ স্থির করতে পারে না। আমি ওদের মতামত গ্রহণ করি না।

যোব / Job - 21 কিন্তু কতবার মন্দ লোকদের আলো নিভে যায়? কতবার মন্দ লোকদের ওপর দুর্গতি ঘনিয়ে আসে? কতবার ঈশ্বর রুদ্ধ হয়ে ওদের শাস্তি দেবেন?

যোব / Job - 21 কত বার তারা খড়কুটোর মতো উড়ে যায় কিংবা ঝোড়ো বাতাসের মুখে তুষের মত উড়ে যায়?

যোব / Job - 21 কিন্তু তুমি বলছো, ‘পিতার পাপের জন্য ঈশ্বর তার সন্তানকে শাস্তি দেন।’ না! ঈশ্বরের উচিত্‌ পাপীদের শাস্তি দেওয়া। তখনই মন্দ লোক বুঝতে পারবে তার নিজের পাপের জন্যই তাকে শাস্তি দেওয়া হল!

যোব / Job - 21 পাপীকে তার নিজের পতন দেখতে দাও। তাকে সর্বশক্তিমান ঈশ্বরের ক্রোধ অনুভব করতে দাও।

যোব / Job - 21 এক জন মন্দ লোকের জীবন যখন শেষ হয়ে যায়, এবং সে যখন মারা যায়, তখন সে ফেলে যাওয়া সংসারের কথা চিন্তাও করে না।

যোব / Job - 21 “কেউই ঈশ্বরকে জ্ঞানের শিক্ষা দিতে পারে না। ঈশ্বর গুরুত্বপূর্ণ লোকদেরও বিচার করেন।

যোব / Job - 21 এক জন লোক পরিপূর্ণ এবং সফল জীবন অতিবাহিত করে মারা যায়। সে সম্পূর্ণ আরাম ও নিরাপত্তার জীবন কাটিযে ছিল।

যোব / Job - 21 তার দেহ সুপুষ্ট ছিলো এবং তার হাড়গুলো তখনও শক্ত ছিলো।

যোব / Job - 21 কিন্তু অন্য এক জনও কঠোর জীবন সংগ্রামের পর দুঃখী হৃদয় নিয়ে মারা গেল। সে কোন দিনই ভালো কিছু উপভোগ করতে পারে নি।

যোব / Job - 21 শেষ কালে, ওই দুই জন লোকই এক সঙ্গে ধূলিতে শুয়ে থাকবে, উভয়ের দেহই পোকাতে ছেযে যাবে।

যোব / Job - 21 “কিন্তু আমি জানি তুমি কি চিন্তা করছো, এবং আমি জানি তুমি আমাকে আঘাত করতে চাইছো।

যোব / Job - 21 তুমি হয়তো বলতে পারো: ‘আমাকে রাজপুত্রের সুন্দর ঘড়বাড়ী দেখাও। এখন দেখাও, কোথায় দুষ্ট লোকরা বাস করে।’

যোব / Job - 21 “সত্যই তুমি ভ্রমণকারীর সঙ্গে কথা বলেছো। নিশ্চিত ভাবে তুমি তাদের গল্পকেই গ্রহণ করবে।

যোব / Job - 21 দুর্গতি যখন আসে, তখন মন্দ লোকরা বিপদ থেকে বেঁচে যায়। ঈশ্বর যখন তাঁর ক্রোধ প্রদর্শন করেন, তারা তখন বেঁচে যায়।

যোব / Job - 21 মন্দ লোকের মন্দ কাজের জন্য কেউই তার মুখের ওপর সমালোচনা করে না। তার মন্দ কাজের জন্য কেউই তাকে শাস্তি দেয় না।

যোব / Job - 21 যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, তার কবরের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে থাকে।

যোব / Job - 21 সেই মন্দ লোকের জন্য কবরের মাটিও রমণীয হয়ে ওঠে। এবং তার শবযাত্রায হাজার হাজার লোক অংশ নেয়।

যোব / Job - 21 “তাই, তোমার শূন্যগর্ভ কথা দিয়ে তুমি আমাকে সান্ত্বনা দিতে পারবে না। তোমার উত্তর কোন কাজেই আসবে না!”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme