Kitab

যোব / Job 23

Chapter 459, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 23 তখন ইয়োব উত্তর দিলেন:

যোব / Job - 23 “আমি আজ পর্য়ন্ত অভিয়োগ করে যাচ্ছি। কেন? কারণ আমি এখনও ভুগছি।

যোব / Job - 23 আমার ইচ্ছা হয়, ঈশ্বরকে কোথায় খুঁজে পাওয়া যায় তা যদি জানতাম, তাহলে আমি সেই জায়গায় য়েতাম।

যোব / Job - 23 আমি আমার কাহিনী ঈশ্বরের কাছে বলতাম, আমি য়ে নির্দোষ এট প্রমাণ করার জন্য আমার মুখ যুক্তিতে পরিপূর্ণ হয়ে থাকত।

যোব / Job - 23 কেমন করে ঈশ্বর আমার প্রশ্নর জবাব দেবেন সেটাই আমি জানতে চাই। আমি ঈশ্বরের উত্তরকে বুঝতে চাই।

যোব / Job - 23 ঈশ্বর কি আমার বিরুদ্ধে তাঁর শক্তিকে ব্যবহার করবেন? না, তিনি আমার কথা শুনবেন!

যোব / Job - 23 সেখানে একটি ন্যায়পরাযণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে। তখন আমার বিচারক আমাকে মুক্তি দিতে পারেন।

যোব / Job - 23 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে ঈশ্বর নেই। আমি যদি পশ্চিমে যাই, তখনও আমি ঈশ্বরকে দেখতে পাই না।

যোব / Job - 23 যখন ঈশ্বর উত্তরে কর্মরত থাকেন আমি তাঁকে দেখি না। যখন ঈশ্বর দক্ষিণে আসেন, তখনও তাঁকে দেখতে পাই না।

যোব / Job - 23 কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক। তিনি আমাকে পরীক্ষা করছেন এবং তিনি দেখবেন য়ে আমি সোনার মতোই পবিত্র।

যোব / Job - 23 আমি সর্বদাই ঈশ্বরের চাওযা পথে জীবনধারণ করেছি। আমি কখনও ঈশ্বরকে অনুসরণ করা থেকে বিরত হইনি।

যোব / Job - 23 আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি। আমি আমার খাবারকে যত না ভালোবাসি, তার থেকে বেশী ভালোবাসি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী।

যোব / Job - 23 “কিন্তু ঈশ্বর কখনও পরিবর্তিত হন না। ঈশ্বরের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। ঈশ্বর যা চান তাই করতে পারেন।

যোব / Job - 23 আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন। এবং আমার সম্পর্কে তাঁর অনেক পরিকল্পনা আছে।

যোব / Job - 23 সেই কারণেই আমি ঈশ্বরের দ্বারা আতঙ্কিত। আমি এই জিনিসগুলো বুঝতে পারি। সেই কারণেই আমি ঈশ্বরের সম্পর্কে ভীত।

যোব / Job - 23 ঈশ্বর আমার হৃদয়কে দুর্বল করে দেন এবং আমি সাহস হারিয়ে ফেলি। সর্বশক্তিমান ঈশ্বর আমাকে ভীত করেন।

যোব / Job - 23 য়ে মন্দ ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটেছে তা আমার মুখে কালো মেঘের মত ছেযে আছে। সেই অন্ধকার আমাকে চুপ করে থাকতে দেবে না।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme