Kitab

যোব / Job 30

Chapter 466, 31 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 30 কিন্তু এখন, যারা আমার চেয়েও বয়সে ছোট তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে। এবং তাদের পিতারা এতোই অপদার্থ ছিল য়ে, আমার মেষগুলোকে য়ে কুকুর পাহারা দেয়- আমি ওদের সেই কুকুরের সঙ্গেও রাখতে চাইনি।

যোব / Job - 30 ঐসব যুবকের পিতারা এতোই দুর্বল য়ে ওরা আমার সাহায্যে আসবে না। তারা এখন বৃদ্ধ ও ক্লান্ত হয়েছে, তাদের পেশীগুলো এখন আর শক্ত ও মজবুত নেই।

যোব / Job - 30 তারা মৃত মানুষের মতো অনাহারে শুকিয়ে রযেছে। তাই তারা মরুভূমির শুকনো ধূলো খায়।

যোব / Job - 30 তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়। তারা মরুভূমির এক রকম গাছের শিকড় খায়।

যোব / Job - 30 তারা তাদের দল থেকে বিতাড়িত হয়েছে। লোকে এমন ভাবে ওদের দিকে চিত্কার করে য়েন ওরা চোর।

যোব / Job - 30 তারা নদীর শুকনো উপত্যকায, পাহাড়ের গুহায অথবা মাটির গর্তে বাস করতে বাধ্য হয়।

যোব / Job - 30 তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে এবং কাঁটাঝোপের নীচে গাদাগাদি করে জমা হয়।

যোব / Job - 30 তারা নামহীন একদল অপদার্থ লোক যারা নিজেদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে!

যোব / Job - 30 “এখন ঐসব লোকদের পুত্ররা আমায় নিয়ে গান বেঁধে আমায় উপহাস করে। আমার নামটাই এখন ওদের কাছে একটা বাজে শব্দ হয়ে দাঁড়িয়েছে।

যোব / Job - 30 এখন ঐ যুবকরা আমায় ঘৃণা করে। তারা আমার থেকে দূরে দাঁড়ায। তারা নিজেদের আমার থেকে ভালো মনে করে। তারা, এমনকি আমার মুখে থুতুও দেয়!

যোব / Job - 30 ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন। ঐ মন্দ লোকরা ওদের সমস্ত ক্রোধ নিয়ে আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

যোব / Job - 30 তারা আমার ডানদিক থেকে আক্রমণ করে। তারা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমার মনে হয় য়েন একটা শহরকে আক্রমণ করা হল: আমাকে আক্রমণ করে ধ্বংস করার জন্য তারা আমার প্রাচীরে একটা রাস্তা তৈরী করেছে।

যোব / Job - 30 তারা আমার রাস্তা ছিন্ন-ভিন্ন করে দিয়েছে। তারা আমাকে ধ্বংস করতে সফল হয়েছে। তাদের থামাবার কেউ নেই।

যোব / Job - 30 তারা একটা সৈন্যদলের মত যারা দেওয়াল ভেঙে একটা বড় গর্ত করেছে এবং পাথর কুচির ওপর দিয়ে গড়িযে গড়িযে আমার ঘাড়ে পড়েছে।

যোব / Job - 30 সন্ত্রাস আমাকে গ্রাস করেছে। আমার সম্মান বাতাসের মত মুছে গেছে। আমার নিরাপত্তা মেঘের মতোই হয়ে গেছে।

যোব / Job - 30 “আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে এবং আমি খুব শীঘ্রই মারা যাবো। দুর্ভোগের দিন আমাকে আঁকড়ে ধরেছে।

যোব / Job - 30 রাতে আমার হাড়ে ব্যথা করে। আমার যন্ত্রণা বন্ধ হয় না।

যোব / Job - 30 ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন, এবং আমার বস্ত্র মুচড়ে বিকৃত আকার করে দিয়েছেন।

যোব / Job - 30 ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমি ধূলা ও ছাই এর মত হয়ে গিয়েছি।

যোব / Job - 30 ঈশ্বর, আপনার সাহায্যের জন্য আমি আপনার কাছে কাঁদি কিন্তু আপনি শোনেন না। আমি দাঁড়িয়ে পড়ে প্রার্থনা করি, কিন্তু আমার দিকে আপনি কোন মনোয়োগ দেন না।

যোব / Job - 30 “ঈশ্বর, আপনি আমার প্রতি নীচ ব্যবহার করেছেন। আমাকে আঘাত করবার জন্য আপনি আপনার ক্ষমতা ব্যবহার করেছেন।

যোব / Job - 30 ঈশ্বর, আপনি শক্তিশালী বাতাসকে আমাকে উড়িয়ে নিয়ে য়েতে দিয়েছেন। আপনি আমাকে ঝড়ের মধ্যে ফেলেছেন।

যোব / Job - 30 আমি জানি আপনি আমায় মৃত্যুর দিকে নিয়ে যাবেন। প্রত্যেকটি জীবন্ত ব্যক্তি অবশ্যই মারা যাবে।

যোব / Job - 30 কিন্তু, য়ে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে, তাকে নিশ্চয়ই কোন লোক আঘাত করবে না।

যোব / Job - 30 ঈশ্বর, আপনি জানেন য়ে, য়ে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম। আপনি জানেন য়ে দরিদ্র লোকেদের জন্য আমার অন্তর কতখানি কাতর ছিলো।

যোব / Job - 30 কিন্তু যখন আমি ভালো জিনিস চাইলাম, তখন বিনিময়ে খারাপ জিনিস পেলাম। যখন আমি আলো চাইলাম, অন্ধকার এলো।

যোব / Job - 30 আমি ভেতরে ভেতরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছি। আমার দুর্ভোগ শেষ হচ্ছে না। আমি দিনের পর দিন ভুগে চলেছি।

যোব / Job - 30 আমি সব সময়ই দুঃখী এবং বিমর্ষ। আমি মণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে চিত্কার করে সাহায্য চাই।

যোব / Job - 30 মরুভূমির বুনো কুকুর এবং উটপাখীর মত আমি বরাবরই নিঃসঙ্গ।

যোব / Job - 30 আমার চামড়া পুড়ে খোসা হয়ে উঠে যাচ্ছে। জ্বরে আমার দেহ উত্তপ্ত হয়ে আছে।

যোব / Job - 30 আমার বীণা দুঃখের গান গাইতে শুরু করেছে। আমার বাঁশিও দুঃখের কান্নায় ভরে উঠেছে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme