যোব / Job - 40 প্রভু ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন:
যোব / Job 40
Chapter 476, 24 verses
যোব / Job - 40 “ইয়োব, তুমি ঈশ্বর সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করেছো। তুমি কি আমাকে সংশোধন করবে? য়ে ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে তর্ক করে সে তাঁর কাছে উত্তর দেবে!”
যোব / Job - 40 তখন ইয়োব প্রভুকে উত্তর দিয়ে বললেন:
যোব / Job - 40 “আমি কথা বলার যোগ্য নই; আমি আপনাকে কি বা বলতে পারি? আমার মুখ হাত দিয়ে চাপা দিলাম।
যোব / Job - 40 আমার যা বলা উচিত্ ছিল আমি ইতিমধ্যেই তার চেয়ে অনেক বেশী বলে ফেলেছি। আমি আর কিছু বলব না।”
যোব / Job - 40 তখন ঝড়ের ভেতর থেকে প্রভু আবার কথা বললেন। তিনি বললেন:
যোব / Job - 40 “ইয়োব, নিজেকে প্রস্তুত কর এবং আমি য়ে প্রশ্ন করবো তার উত্তর দেওয়ার জন্য তৈরী হও।
যোব / Job - 40 “ইয়োব, তুমি কি এখনও আমার সিদ্ধান্ত নাকচ করবার চেষ্টা করবে? তুমি নিজের সততা প্রতি পালন করবার জন্য আমাকে মন্দ কাজের দরুণ দোষী বলে ঘোষণা করেছ।
যোব / Job - 40 তোমার বাহু কি ঈশ্বরের বাহুর মতো শক্তিশালী? তোমার কি ঈশ্বরের মত বজ্রগম্ভীর কণ্ঠস্বর আছে?
যোব / Job - 40 যদি তুমি ঈশ্বরের মত হও তুমি গর্ব করতে পারো। যদি তুমি ঈশ্বরের মত হও তবে মহিমা এবং সম্মান তোমাকে বস্ত্রের মত জড়িয়ে থাকবে।
যোব / Job - 40 যদি তুমি ঈশ্বরের মত হও তুমি ক্রোধ প্রদর্শন করে অহঙ্কারী লোকেদের শাস্তি দিতে পারো। ওই অহঙ্কারীদের নম্র করে তুলতে পারো।
যোব / Job - 40 হ্যাঁ, ইয়োব, ওই অহঙ্কারী লোকদের দেখ এবং ওদের নম্র করে তোল। মন্দ লোকরা যেখানে দাঁড়ায়, ওদের গুঁড়িযে দাও।
যোব / Job - 40 সব অহঙ্কারী লোকদের কবর দাও। ওদের দেহ আবৃত করে ওদের কবরে পাঠিয়ে দাও।
যোব / Job - 40 ইয়োব, যদি তুমি এই সব করতে পারো, তাহলে আমিও তোমার প্রশংসা করবো। এই আমি স্বীকার করবো য়ে তোমার নিজের শক্তিতেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে।
যোব / Job - 40 “ইয়োব, বহেমোতেরদিকে দেখ। আমি বহেমোত্ এবং তোমাকে সৃষ্টি করেছি। বহেমোত্ গরুর মত ঘাস খায়।
যোব / Job - 40 বহেমোতের গায়ে প্রচুর শক্তি আছে। ওর পাকস্থলীর পেশীগুলি প্রচণ্ড শক্তিশালী।
যোব / Job - 40 বহেমোতের লেজ এরস গাছের মতই শক্ত। ওর পায়ের পেশীগুলিও খুব শক্ত।
যোব / Job - 40 ওদের হাড়গুলো কাঁসার মতই শক্ত। ওর হাত পাগুলো লোহার দণ্ডের মত।
যোব / Job - 40 বিস্ময় সৃষ্টিকারী প্রাণীদের মধ্যে আমি বহেমোতকে সৃষ্টি করেছি। কিন্তু আমি তাকে পরাজিতও করতে পারি।
যোব / Job - 40 পাহাড়ে যেখানে বন্য পশুরা খেলা করে, সেখানে য়ে ঘাস জন্মায়, বহেমোত্ তা খায়।
যোব / Job - 40 সে পদ্ম বনের নীচে ঘুমিয়ে থাকে। জলাভূমির নলখাগড়ার ভিতর সে নিজেকে লুকিয়ে রাখে।
যোব / Job - 40 ঘন পাতা যুক্ত গাছ তার ছায়াতে বহেমোতকে লুকিয়ে ফেলে। নদীর ধারে উইলো গাছের নীচে সে থাকে।
যোব / Job - 40 নদীতে বন্যা এলেও বহেমোত্ পালিয়ে যায় না। যদি য়?র্ন নদী ওর মুখে উচ্ছ্বাসিত হয়ে ভেঙ্গে পড়ে, তবু বহেমোত্ তাতে ভয় পায় না।
যোব / Job - 40 ওর চোখকে কেউ অন্ধ করতে পারে না বা ফাঁদ পেতে ওকে ধরতেও পারে না।