সামসঙ্গীত / Psalms - 9 আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি। প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য়্য় কার্য়্য় সম্পর্কে আমি বলবো।
সামসঙ্গীত / Psalms 9
Chapter 487, 20 verses
সামসঙ্গীত / Psalms - 9 আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন। হে পরাত্পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি।
সামসঙ্গীত / Psalms - 9 আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে। কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে।
সামসঙ্গীত / Psalms - 9 আপনি একজন সুবিচারক। আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন। হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 9 আপনি সেসব লোকের সমালোচনা করেছেন। প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন। যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 9 শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে! প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন! এখন শুধুমাত্র ভাঙ্গা বাড়ীগুলো পড়ে আছে। সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই।
সামসঙ্গীত / Psalms - 9 কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন। প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন। পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন।
সামসঙ্গীত / Psalms - 9 প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন। প্রভু সব জাতিদের সত্ভাবে বিচার করেন।
সামসঙ্গীত / Psalms - 9 বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত। তাদের সমস্যার ভারের নীচে তারা পিষ্ট হয়ে গেছে। প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হোন য়েন তারা আপনার কাছে য়েতে পারে।
সামসঙ্গীত / Psalms - 9 লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে। প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না।
সামসঙ্গীত / Psalms - 9 হে সিয়োন-বাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর। প্রভুর মহত্ কর্মের কথা অন্যান্য জাতিকে বল।
সামসঙ্গীত / Psalms - 9 যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন। সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল। প্রভু তাদের ভুলে যান নি।
সামসঙ্গীত / Psalms - 9 আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম: “প্রভু, আমার প্রতি সদয় হোন। দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে। আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 9 তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো। এতে আমি সুখী হবো। কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 9 অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে। কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে। অন্সব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে।
সামসঙ্গীত / Psalms - 9 প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন। তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন।
সামসঙ্গীত / Psalms - 9 যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ। তারা পাতালে পতিত হবে।
সামসঙ্গীত / Psalms - 9 কখনও কখনও এমন মনে হয় য়ে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন। এমনও মনে হচ্ছে য়ে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই। কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না।
সামসঙ্গীত / Psalms - 9 হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন। মানুষকে একথা ভাবতে দেবেন না য়ে তারা শক্তিশালী।
সামসঙ্গীত / Psalms - 9 লোকদের কিছু শিক্ষা দিন। তাদের একথা বুঝতে দিন য়ে তারা কেবলই মানুষ।