Kitab

সামসঙ্গীত / Psalms 16

Chapter 494, 11 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 16 হেঈশ্বর, আমায় রক্ষা করুন। কারণ আমি আপনার ওপর নির্ভর করি।

সামসঙ্গীত / Psalms - 16 আমি প্রভুকে বলেছিলাম, “প্রভু, আপনিই আমার সদাপ্রভু। যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে।”

সামসঙ্গীত / Psalms - 16 পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন। প্রভু দেখিয়ে দেন য়ে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন।

সামসঙ্গীত / Psalms - 16 কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে। য়ে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উত্সর্গ করে, আমি সেই উত্সর্গের সামিল হব না। এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না।

সামসঙ্গীত / Psalms - 16 না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে। প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন। আপনি আমায় আমার অংশ দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 16 আমার অংশটুকু অবশ্যই চমত্কার। আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর।

সামসঙ্গীত / Psalms - 16 আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন। এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান।

সামসঙ্গীত / Psalms - 16 আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি। এবং আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না।

সামসঙ্গীত / Psalms - 16 তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে। আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে।

সামসঙ্গীত / Psalms - 16 কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না। আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 16 আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন। হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে। আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme