Kitab

সামসঙ্গীত / Psalms 19

Chapter 497, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 19 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে। বিতান তাঁর হাতের তৈরী শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে।

সামসঙ্গীত / Psalms - 19 প্রতিটি নতুন দিন, ঈশ্বরের মহত্ত্বের কথা বলে। প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে।

সামসঙ্গীত / Psalms - 19 প্রকৃতপক্ষে তুমি কোন কথা বা শব্দ শুনতে পাবে না। আমাদের কানে শোনার মত কোন শব্দ তারা সৃষ্টি করে না।

সামসঙ্গীত / Psalms - 19 কিন্তু তাদের “রব” সারা পৃথিবী পরিব্যপ্ত করে রাখে। তাদের “শব্দসকল” পৃথিবীর শেষ প্রান্ত পর্য়ন্ত পৌঁছায। সূর্য়্য়ের কাছে আকাশ একটি বাড়ির মত।

সামসঙ্গীত / Psalms - 19 সকালের সূর্য় বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে। সূর্য়্য় হচ্ছে একজন দৌড়বাজের মত। আকাশের এপার থেকে ওপার পর্য়ন্ত তার দৌড়ের প্রতিয়োগিতায দৌড়বার জন্য উদগ্রীব।

সামসঙ্গীত / Psalms - 19 সূর্য়্য় আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে। তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না। প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত। সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয়। প্রভুর সাক্ষ্য বিশ্বাসয়োগ্য। তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভুর সকল বিধি যথায়থ। সেগুলি মানুষকে সুখী করে। প্রভুর আজ্ঞাগুলিও উত্তম। সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায়।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভুর উপাসনা সেই আলোর মত, যার দীপ্তি চিরদিন ভাস্বর। প্রভুর সিদ্ধান্তগুলি ভাল এবং ন্যায়সঙ্গত।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান। তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভুর শিক্ষামালা তাঁর দাসকে সতর্ক করে। সেগুলি পালন করলে মহাফল হয়।

সামসঙ্গীত / Psalms - 19 প্রভু, কোন ব্যক্তিই তার নিজের সব দোষ দেখতে পায় না। তাই হে প্রভু, গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন।

সামসঙ্গীত / Psalms - 19 আমার য়ে সব পাপ করতে ইচ্ছা হয়, সেগুলো আমায় করতে দেবেন না। ঐ পাপগুলিকে আমার ওপর প্রভুত্ব করতে দেবেন না। আপনি যদি আমায় সাহায্য করেন, তবে আমি পাপমুক্ত ও শুচি থাকবো।

সামসঙ্গীত / Psalms - 19 আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক। হে প্রভু, আপনিই আমার শিলা। আপনিই সেই জন যিনি আমার রক্ষা করেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme