আদিপুস্তক - 5 এই বই হল আদম পরিবারের বিষয নিয়ে। ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন।
আদিপুস্তক / Genesis (Taurah) 5
Chapter 5, 32 verses
আদিপুস্তক - 5 ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করেছিলেন। এবং সেই সৃষ্টির দিনে ঈশ্বর আশীর্বাদ করে তাদের নাম দিলেন “আদম।”
আদিপুস্তক - 5 আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল। পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো। আদম তার নাম রাখলেন শেথ।
আদিপুস্তক - 5 শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচ্ছেিলেন। এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল।
আদিপুস্তক - 5 সুতরাং আদম মোট 930 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হল।
আদিপুস্তক - 5 শেথের যখন 105 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হয়। তার নাম রাখা হয় ইনোশ।
আদিপুস্তক - 5 ইনোশের জন্মের পরে শেথ 807 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে শেথের আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং শেথ বেঁচ্ছেিলেন মোট 912 বছর। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 ইনোশের যখন 90 বছর বয়স তখন তাঁর কৈনন নামে একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 কৈননের জন্মের পর ইনোশ 815 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং ইনোশ মোট 905 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 কৈননের 70 বছর বয়সে তাঁর মহললেল নামে একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 মহললেলের জন্মের পর কৈনন 840 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে কৈননের আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 মহললেলের যখন 65 বছর তখন তাঁর য়েরদ নামে একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 য়েরদের জন্মের পর মহললেল 830 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং মহললেল মোট 895 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 য়েরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 হনোকের জন্মের পর য়েরদ 800 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়.
আদিপুস্তক - 5 সুতরাং য়েরদ মোট 962 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং হনোক মোট 365 বছর বেঁচ্ছেিলেন।
আদিপুস্তক - 5 একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে হয়ে গেলেন। ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন।
আদিপুস্তক - 5 মথূশেলহর যখন 187 বছর বয়স তখন তাঁর লেমক নামে একটি পুত্র হয়।
আদিপুস্তক - 5 লেমকের জন্মের পর মথূশেলহ 782 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং মথূশেলহ মোট 969 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 লেমকের যখন 182 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হল।
আদিপুস্তক - 5 লেমক পুত্রের নাম রাখলেন নোহ। তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে।”
আদিপুস্তক - 5 নোহের জন্মের পর লেমক 595 বছর বেঁচ্ছেিলেন। ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়।
আদিপুস্তক - 5 সুতরাং লেমক মোট 777 বছর বেঁচ্ছেিলেন। তারপর তাঁর মৃত্যু হয়।
আদিপুস্তক - 5 নোহর 500 বছর বয়সে শেম, হাম এবং য়েফত্ নামে তিনটি পুত্র হয়।