Kitab

সামসঙ্গীত / Psalms 33

Chapter 511, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 33 হেভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর! ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!

সামসঙ্গীত / Psalms - 33 বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর! দশতারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও।

সামসঙ্গীত / Psalms - 33 তাঁর জন্য একটা নতুন গান গাও। অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি দাও!

সামসঙ্গীত / Psalms - 33 প্রভুর বাক্য সত্য। তিনি যা কিছু করেন, তাতে তোমরা নির্ভর করতে পারো।

সামসঙ্গীত / Psalms - 33 ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন। প্রভুর প্রকৃত ভালোবাসা পৃথিবীকে ভরিয়ে দেয়!

সামসঙ্গীত / Psalms - 33 প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। ঈশ্বরের মুখের নিঃশ্বাস থেকেই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে।

সামসঙ্গীত / Psalms - 33 ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন। তিনি সমুদ্রকে তার জায়গায় রাখেন।

সামসঙ্গীত / Psalms - 33 সমগ্র পৃথিবীর সকলের উচিত্‌ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা। জগতের প্রত্যেকটি মানুষের তাঁকে ভয় করা উচিত।

সামসঙ্গীত / Psalms - 33 কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে। যদি তিনি বলেন “থাম” তাহলেই সবকিছু বন্ধ হয়ে যায়।

সামসঙ্গীত / Psalms - 33 প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন। তিনি জাতিদের পরিকল্পনাগুলি মূল্যহীন করে দিতে পারেন।

সামসঙ্গীত / Psalms - 33 কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য। তাঁর পরিকল্পনাগুলো বংশপরম্পরায সত্য থাকে।

সামসঙ্গীত / Psalms - 33 যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য। কেন? কারণ ঈশ্বরই তাদের তাঁর নিজের লোক হিসেবে মনোনীত করেছেন।

সামসঙ্গীত / Psalms - 33 প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিযেছিলেন এবং সমস্ত লোকদের দেখেছেন।

সামসঙ্গীত / Psalms - 33 পৃথিবীতে যারা বসবাস করছে, তাঁর উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন।

সামসঙ্গীত / Psalms - 33 ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন। প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন।

সামসঙ্গীত / Psalms - 33 একজন রাজা তাঁর বৃহত্‌ শক্তিতে উদ্ধার পায় না। একজন বলবান সৈনিক, তাঁর নিজের শক্তিতে রক্ষা পায় না।

সামসঙ্গীত / Psalms - 33 ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না। এমনকি তাদের শক্তিও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না।

সামসঙ্গীত / Psalms - 33 তাঁর প্রকৃত ভালবাসায আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন।

সামসঙ্গীত / Psalms - 33 সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন। ক্ষুধার্ত অবস্থায় তিনি তাদের শক্তি দেন।

সামসঙ্গীত / Psalms - 33 তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো। তিনি আমাদের সাহায্য করেন, রক্ষা করেন।

সামসঙ্গীত / Psalms - 33 ঈশ্বর আমাদের সুখী করেন, আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি।

সামসঙ্গীত / Psalms - 33 প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি! তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme