সামসঙ্গীত / Psalms - 52 হেয়োদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন? তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও।
সামসঙ্গীত / Psalms 52
Chapter 530, 9 verses
সামসঙ্গীত / Psalms - 52 তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর। তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো। তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর!
সামসঙ্গীত / Psalms - 52 ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর। তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর।
সামসঙ্গীত / Psalms - 52 তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে।
সামসঙ্গীত / Psalms - 52 তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন! য়েমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ীথেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!
সামসঙ্গীত / Psalms - 52 ভালো লোকরা তা দেখবে এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে। তারা তোমাদের দেখে উপহাস করে বলবে,
সামসঙ্গীত / Psalms - 52 “দেখ, ঈশ্বরে য়ে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে। ঐ লোকটা ভেবেছিলো ওর সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে।”
সামসঙ্গীত / Psalms - 52 কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি। আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো।
সামসঙ্গীত / Psalms - 52 ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো। আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো,কারণ সেটা খুব ভালো!