সামসঙ্গীত / Psalms - 55 ঈশ্বর আমার প্রার্থনা শুনুন। করুণার জন্য আমার য়ে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না।
সামসঙ্গীত / Psalms 55
Chapter 533, 23 verses
সামসঙ্গীত / Psalms - 55 ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন। আমাকে কোন্ জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন।
সামসঙ্গীত / Psalms - 55 আমি য়ে সব জিনিষে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে। ঐ দুষ্ট লোকটি আমাকে বলছে। আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে। ওরা আমার মাথার ওপর হুড়মুড় করে সংকটসমূহ এনে ফেলেছে।
সামসঙ্গীত / Psalms - 55 আমার হৃদয়ের ভিতরে ঘাত-প্রতিঘাত হয়ে যাচ্ছে। মৃত্যু ভয়ে আমি ভীত হয়ে রয়েছি।
সামসঙ্গীত / Psalms - 55 আতঙ্কে আমি কাঁপছি। আমি সন্ত্রস্ত।
সামসঙ্গীত / Psalms - 55 আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে বের করতাম।
সামসঙ্গীত / Psalms - 55 আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে য়েতাম।
সামসঙ্গীত / Psalms - 55 আমি ছুট দিতাম। আমি পালিয়ে য়েতাম। এই সমস্যার ঝড় থেকে আমি পালিয়ে য়েতাম।
সামসঙ্গীত / Psalms - 55 প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন। আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি।
সামসঙ্গীত / Psalms - 55 এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে।
সামসঙ্গীত / Psalms - 55 রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে। লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে।
সামসঙ্গীত / Psalms - 55 এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো, আমি সহ্য করতে পারতাম। এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করতো আমি লুকোতে পারতাম।
সামসঙ্গীত / Psalms - 55 কিন্তু হে আমার সখা, বন্ধু, আপনি বয়ং আমায় আক্রমণ করেছেন।
সামসঙ্গীত / Psalms - 55 যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে য়েতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি।
সামসঙ্গীত / Psalms - 55 য়েন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে! পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন? কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে।
সামসঙ্গীত / Psalms - 55 সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো, প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন।
সামসঙ্গীত / Psalms - 55 সন্ধ্যায, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি। আমি তাঁকে বলব, কোন্ বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন।
সামসঙ্গীত / Psalms - 55 আমি অনেক যুদ্ধ করেছি। সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন।
সামসঙ্গীত / Psalms - 55 ঈশ্বর, আমার কথা শোনেন। সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন।
সামসঙ্গীত / Psalms - 55 কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না। তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না।
সামসঙ্গীত / Psalms - 55 ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে।
সামসঙ্গীত / Psalms - 55 আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে। ওদের কথা মাখনের মত মসৃণ, কিন্তু ঐসব কথা ছুরির মতই কাটে।
সামসঙ্গীত / Psalms - 55 তোমার য়োদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন। ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না। [24 ] তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব।