Kitab

সামসঙ্গীত / Psalms 79

Chapter 557, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 79 হেঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো। ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে। ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

সামসঙ্গীত / Psalms - 79 হিংস্র পাখীদের খাওয়ানোর জন্য ওরা আপনার সেবকদের দেহ ফেলে রেখে গেছে। বুনো পশুদের খাওয়ানোর জন্য ওরা আপনার অনুগামীদের দেহ ফেলে রেখে গেছে।

সামসঙ্গীত / Psalms - 79 হে ঈশ্বর, য়তক্ষণ না জলের মত রক্ত বয়েছে, ততক্ষণ পর্য়ন্ত ওরা আপনার লোকদের হত্যা করেছে, মৃতদেহগুলোকে কবর দেওয়ার মত একজনও অবশিষ্ট নেই।

সামসঙ্গীত / Psalms - 79 আমাদের চারপাশের দেশগুলো আমাদের অপমান করেছে। আমাদের চারপাশের লোকেরা আমাদের নিয়ে উপহাস করেছে এবং আমাদের নিয়ে মজা করেছে।

সামসঙ্গীত / Psalms - 79 ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন? আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে?

সামসঙ্গীত / Psalms - 79 হে ঈশ্বর, য়ে সব জাতি আপনাকে জানে না তাদের ওপর আপনার ক্রোধ দেখান। সেই সব রাজ্য যারা আপনার নামের উপাসনা করে না, তাদের ওপর আপনার ক্রোধ উজাড় করে দিন।

সামসঙ্গীত / Psalms - 79 ওইসব জাতি যাকোবকে বিনষ্ট করেছে। ওরা যাকোবের দেশকে ধ্বংস করেছে।

সামসঙ্গীত / Psalms - 79 ঈশ্বর, আমাদের পূর্বপুরুষের পাপের জন্য আমাদের শাস্তি দেবেন না। শীঘ্রই আপনার করুণা প্রদর্শন করুন! আমাদের ভীষণভাবে আপনাকে প্রযোজন!

সামসঙ্গীত / Psalms - 79 হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের সাহায্য করুন! সাহায্য করুন! পরিত্রাণ করুন! তা আপনার নামের মহিমা এনে দেবে। আপনার নামের ধার্ম্মিকতার জন্য আমাদের পাপ মুছে দিন।

সামসঙ্গীত / Psalms - 79 আমাদের উদ্দেশ্যে, অন্য জাতিকে এই কথা বলতে দেবেন না, “কোথায তোমাদের ঈশ্বর? তিনি কি তোমাদের সাহায্য করতে পারেন না?” ঈশ্বর, ঐ লোকদের শাস্তি দিন এবং সেই শাস্তি য়েন আমরা দেখতে পাই। আপনার সেবকদের হত্যা করার জন্য ওদের শাস্তি দিন।

সামসঙ্গীত / Psalms - 79 দয়া করে বন্দীদের আর্তনাদ শুনুন! ঈশ্বর, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনার মহত্‌ শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 79 হে ঈশ্বর, আমাদের চারপাশের লোকরা আমাদের সঙ্গে য়ে ব্যবহার করেছে, তার জন্য ওদের আপনি সাত গুণ বেশী শাস্তি দিন। আপনাকে অপমান করার জন্য ওদের শাস্তি দিন।

সামসঙ্গীত / Psalms - 79 আমরা আপনারই লোক। আমরাই আপনার পালের মেষ। আমরা চিরদিন আপনার প্রশংসা করবো। ঈশ্বর, আদি অনন্তকাল ধরে আমরা আপনার প্রশংসা করবো!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme