Kitab

সামসঙ্গীত / Psalms 81

Chapter 559, 16 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 81 সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও। ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও।

সামসঙ্গীত / Psalms - 81 সঙ্গীত শুরু কর। খঞ্জনীগুলি বাজাও। সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও।

সামসঙ্গীত / Psalms - 81 অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও। পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উত্সব হয় তখন শিঙা বাজিও।

সামসঙ্গীত / Psalms - 81 ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি। ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 81 ঈশ্বর যখন য়োষেফকেমিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন। মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, য়েটা আমরা বুঝতে পারি নি।

সামসঙ্গীত / Psalms - 81 ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম।

সামসঙ্গীত / Psalms - 81 তোমরা সমস্যার মধ্যে ছিলে। তোমরা সাহায্য চেয়েছিলে। আমি তোমাদের মুক্ত করে দিলাম। ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম। মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম।

সামসঙ্গীত / Psalms - 81 “হে আমার লোকজন, আমার কথা শোন। তোমাদের আমি আমার চুক্তি দেব। হে ইস্রায়েল, আমার কথা শোন!

সামসঙ্গীত / Psalms - 81 বিদেশীরা য়ে সব মূর্ত্তি পূজা করে, তোমরা তাদের উপাসনা কর না।

সামসঙ্গীত / Psalms - 81 আমিই প্রভু, তোমাদের ঈশ্বর, য়ে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলাম। হে ইস্রায়েল, তোমার মুখ খোল, আমি তোমাকে আহার দেবো।

সামসঙ্গীত / Psalms - 81 “কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি। ইস্রায়েল আমায় মানে নি।

সামসঙ্গীত / Psalms - 81 তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি। ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে।

সামসঙ্গীত / Psalms - 81 যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি য়ে ভাবে চাই সেভাবে বাঁচতো,

সামসঙ্গীত / Psalms - 81 তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম। যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব।

সামসঙ্গীত / Psalms - 81 প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে য়েতো। চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো।

সামসঙ্গীত / Psalms - 81 ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন। য়তক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme