Kitab

সামসঙ্গীত / Psalms 84

Chapter 562, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 84 হেসর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!

সামসঙ্গীত / Psalms - 84 আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না। আমি অত্যন্ত উত্তেজিত! আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়।

সামসঙ্গীত / Psalms - 84 হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্য়ন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে।

সামসঙ্গীত / Psalms - 84 যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান। ওরা এখনও আপনার প্রশংসা করছে।

সামসঙ্গীত / Psalms - 84 হৃদয়ে সঙ্গীত নিয়ে য়েসব লোকেরা আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!

সামসঙ্গীত / Psalms - 84 তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, য়েটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে। শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে।

সামসঙ্গীত / Psalms - 84 লোকরা য়ত ঈশ্বরের কাছে যায় তত শক্তিশালী হয়।

সামসঙ্গীত / Psalms - 84 হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন। হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন।

সামসঙ্গীত / Psalms - 84 হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন। আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন।

সামসঙ্গীত / Psalms - 84 অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো। একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো।

সামসঙ্গীত / Psalms - 84 প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা।ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন। য়ে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন।

সামসঙ্গীত / Psalms - 84 হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme