Kitab

সামসঙ্গীত / Psalms 88

Chapter 566, 18 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা। দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি।

সামসঙ্গীত / Psalms - 88 আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন। করুণার জন্য আমার প্রার্থনা শুনুন।

সামসঙ্গীত / Psalms - 88 আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে! খুব তাড়াতাড়ি আমি মারা যাবো।

সামসঙ্গীত / Psalms - 88 ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক য়ে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে য়েমন ব্যবহার করা হয়।

সামসঙ্গীত / Psalms - 88 ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে। আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, য়ে মৃত লোককে আপনি ভুলে গেছেন, য়ে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সামসঙ্গীত / Psalms - 88 আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে অন্ধকারে নিক্ষেপ করেছেন।

সামসঙ্গীত / Psalms - 88 হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্তিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 88 আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে য়েতে বাধ্য করেছেন। অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়। আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে য়েতে পারি না।

সামসঙ্গীত / Psalms - 88 যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে। প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি! প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি।

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

সামসঙ্গীত / Psalms - 88 কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!

সামসঙ্গীত / Psalms - 88 য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না। বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না।

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি।

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না?

সামসঙ্গীত / Psalms - 88 তরুণ বযস থেকেই আমি অসুস্থ ও দুর্বল। আমি আপনার ক্রোধ ভোগ করেছি। আমি আপনার ক্রোধের শিকার হয়েছি। আমি অসহায়!

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু, আপনার ক্রোধ আমাকে ধ্বংস করেছে।

সামসঙ্গীত / Psalms - 88 জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী। আমার মনে হচ্ছে য়েন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি।

সামসঙ্গীত / Psalms - 88 প্রভু, আমার প্রিযজন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন। একমাত্র অন্ধকারই আমার সঙ্গী হওয়ার জন্য অবশিষ্ট রয়েছে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme