Kitab

সামসঙ্গীত / Psalms 94

Chapter 572, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 94 প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন। আপনি সেই ঈশ্বর যিনি মানুষের জন্য শাস্তি নিয়ে আসেন।

সামসঙ্গীত / Psalms - 94 আপনিই সারা পৃথিবীর বিচারক। উদ্ধত লোকদের য়ে শাস্তি প্রাপ্য তা আপনি ওদের দিন।

সামসঙ্গীত / Psalms - 94 প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে? আরও কতদিন প্রভু?

সামসঙ্গীত / Psalms - 94 আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?

সামসঙ্গীত / Psalms - 94 প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে। ওরা আপনার লোকদের কষ্ট দিয়েছে।

সামসঙ্গীত / Psalms - 94 আমাদের দেশে য়ে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে। অনাথদেরও ওরা খুন করে।

সামসঙ্গীত / Psalms - 94 ওরা বলে, ওরা য়ে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না! ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না।

সামসঙ্গীত / Psalms - 94 তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ! আর কবে তোমরা শিক্ষা লাভ করবে? তোমরা মন্দ লোকরা সত্যি অপগণ্ড! তোমরা অবশ্যই বোঝবার চেষ্টা কর।

সামসঙ্গীত / Psalms - 94 ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন, তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে! ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান!

সামসঙ্গীত / Psalms - 94 ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন। ওই লোকেরা কি করবে তা ঈশ্বরই ওদের শেখাবেন।

সামসঙ্গীত / Psalms - 94 মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন য়ে মানুষ বাতাসের একটি ফুত্‌কারের মত।

সামসঙ্গীত / Psalms - 94 প্রভু য়ে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে। ঈশ্বর তাকে বেঁচে থাকার প্রকৃত পথ কি তা দেখাবেন।

সামসঙ্গীত / Psalms - 94 ঈশ্বর, সংকটের সময় য়ে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন। মন্দ লোকেদের য়তক্ষণ পর্য়ন্ত না কবরে পাঠানো হয় ততক্ষণ পর্য়ন্ত আপনি তাকে শান্ত থাকতে সাহায্য করবেন।

সামসঙ্গীত / Psalms - 94 প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না। সাহায্য না করে তিনি ওদের ত্যাগ করবেন না।

সামসঙ্গীত / Psalms - 94 ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে। তারপর সত্‌ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে।

সামসঙ্গীত / Psalms - 94 মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি। যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে লড়াই করার জন্য কোন লোক আমার পাশে দাঁড়ায নি।

সামসঙ্গীত / Psalms - 94 যদি প্রভু আমায় সাহায্য না করতেন আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে য়েতাম।

সামসঙ্গীত / Psalms - 94 আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন।

সামসঙ্গীত / Psalms - 94 আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম। কিন্তু প্রভু, আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন!

সামসঙ্গীত / Psalms - 94 ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না। তাই মন্দ বিচারকরা মানুষের জীবনকে আরও কঠিনতর করার জন্য নিয়ম ব্যবহার করে।

সামসঙ্গীত / Psalms - 94 ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে। ওরা নিরপরাধ লোকদের দোষী বলে বিচার করে এবং ওদের হত্যা করে।

সামসঙ্গীত / Psalms - 94 কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল। ঈশ্বর আমার শিলা, আমার নিরাপদ আশ্রয়স্থল।

সামসঙ্গীত / Psalms - 94 মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন। পাপ করেছে বলে ঈশ্বর ওদের ধ্বংস করবেন। প্রভু আমাদের ঈশ্বর, ওই দুষ্ট বিচারকদের ধ্বংস করবেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme