Kitab

সামসঙ্গীত / Psalms 99

Chapter 577, 9 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 99 প্রভুই রাজা। তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও। করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন। তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও।

সামসঙ্গীত / Psalms - 99 সিয়োনে প্রভু মহান! সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা।

সামসঙ্গীত / Psalms - 99 সমস্ত লোক আপনার প্রশংসা করুক। ঈশ্বরের নাম ভীতিপ্রদ। ঈশ্বরই পবিত্র।

সামসঙ্গীত / Psalms - 99 শক্তিশালী রাজা, ন্যায় বিচার পছন্দ করে। ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন। আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 99 আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর এবং তাঁর পবিত্র পাদপীঠেউপাসনা কর।

সামসঙ্গীত / Psalms - 99 মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন এবং শমূযেলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন। ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 99 দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন। ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল। ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন।

সামসঙ্গীত / Psalms - 99 প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন। আপনি ওদের দেখিয়েছেন য়ে আপনিই ক্ষমাশীল ঈশ্বর এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন।

সামসঙ্গীত / Psalms - 99 আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর। তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত করে এবং তাঁর উপাসনা কর। প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme