Kitab

সামসঙ্গীত / Psalms 102

Chapter 580, 28 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 102 যন্ত্রণা কাতর একটি মানুষের প্রার্থনা। সে যখন দুর্বল বোধ করে ও প্রভুকে তার অভিয়োগ জানাতে চায় তখনকার প্রার্থনা। প্রভু, আমার প্রার্থনা শুনুন। সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন।

সামসঙ্গীত / Psalms - 102 যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমার কথা শুনুন। যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন।

সামসঙ্গীত / Psalms - 102 ধোঁযার মত আমার জীবন কেটে যাচ্ছে। আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 102 আমার শক্তি চলে গেছে। আমি শুকনো মৃত প্রায় ঘাসের মত। আমি আমার খাবার পর্য়ন্ত খেতে ভুলে গেছি।

সামসঙ্গীত / Psalms - 102 দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে।

সামসঙ্গীত / Psalms - 102 আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ। ধ্বংসাবশিষ্ট অট্টালিকায আমি একা পেঁচার মত বাস করছি।

সামসঙ্গীত / Psalms - 102 আমি ঘুমোতে পারি না। আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মত।

সামসঙ্গীত / Psalms - 102 শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে। ওরা আমাকে নিয়ে মজা করে ও ভর্ত্‌সনা করে।

সামসঙ্গীত / Psalms - 102 আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ। আমার চোখের জল আমার পানীয়তে পড়ছে।

সামসঙ্গীত / Psalms - 102 কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। আপনিই আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনিই আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 102 দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে। আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত।

সামসঙ্গীত / Psalms - 102 কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন। আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে।

সামসঙ্গীত / Psalms - 102 আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন। কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে।

সামসঙ্গীত / Psalms - 102 আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে। এই শহরের ধূলোকে পর্য়ন্ত তারা ভালোবাসে।

সামসঙ্গীত / Psalms - 102 লোকরা প্রভুর নামের উপাসনা করবে। হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে।

সামসঙ্গীত / Psalms - 102 প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন। লোকেরা আবার তাঁর মহিমা দেখবে।

সামসঙ্গীত / Psalms - 102 য়ে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন।

সামসঙ্গীত / Psalms - 102 ভবিষ্যত্‌ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে।

সামসঙ্গীত / Psalms - 102 প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন। স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন।

সামসঙ্গীত / Psalms - 102 তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন।

সামসঙ্গীত / Psalms - 102 তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে। জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে।

সামসঙ্গীত / Psalms - 102 সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে। প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে।

সামসঙ্গীত / Psalms - 102 আমার শক্তি কমে এসেছে। আমার জীবনও ছোট হয়ে এসেছে।

সামসঙ্গীত / Psalms - 102 তাই আমি বলেছিলাম, “আমি য়তক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না। ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!

সামসঙ্গীত / Psalms - 102 সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন। নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!

সামসঙ্গীত / Psalms - 102 এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে। এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন। ওরা সবাই পরিবর্তিত হবে।

সামসঙ্গীত / Psalms - 102 কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না। আপনি চিরদিন বিরাজ করবেন!

সামসঙ্গীত / Psalms - 102 আজ আমরা আপনার দাস। আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে। এমনকি তাদের উত্তরপুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme