Kitab

সামসঙ্গীত / Psalms 105

Chapter 583, 45 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 105 প্রভুকে ধন্যবাদ দাও। তাঁর নাম উপাসনা কর। তাঁর বিস্ময়কর কাজকর্ম সম্বন্ধে জাতিগণকে বল।

সামসঙ্গীত / Psalms - 105 প্রভুর উদ্দেশ্যে গান গাও। তাঁর প্রশংসা গান কর। তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন সে সম্পর্কে বল।

সামসঙ্গীত / Psalms - 105 প্রভুর পবিত্র নামে গর্ববোধ কর। যারা প্রভুর খোঁজে এসেছে তারা য়েন সুখী হয়!

সামসঙ্গীত / Psalms - 105 শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও। সর্বদাই তাঁর কাছে সাহায্যের জন্য যাও।

সামসঙ্গীত / Psalms - 105 তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা স্মরণ কর। তিনি য়ে সমস্ত চমত্কার কাজ করেছেন এবং তাঁর প্রজ্ঞা সিদ্ধান্তগুলি স্মরণে রেখো।

সামসঙ্গীত / Psalms - 105 তোমরা তাঁর দাস অব্রাহামের উত্তরপুরুষ। তোমরা যাকোবের উত্তরপুরুষ যাকে ঈশ্বর বেছে নিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 প্রভুই আমাদের ঈশ্বর। প্রভু সারা বিশ্বকে শাসন করেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর তাঁর চুক্তি চিরদিন স্মরণে রাখেন এবং 1,000 প্রজন্ম ধরে, য়ে আজ্ঞাগুলি তিনি দিয়েছেন তা স্মরণে রাখেন।

সামসঙ্গীত / Psalms - 105 অব্রাহামের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন। ইস্হাককে ঈশ্বর একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 তারপর তিনি যাকোবের জন্য বিধিরূপে দিলেন। ইস্রায়েলের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন। এই চুক্তি চিরদিন ধরে চলবে!

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর বললেন, “আমি তোমাদের কনানের ভূখণ্ড দেব। সেই দেশটি তোমাদের হবে।”

সামসঙ্গীত / Psalms - 105 যখন অব্রাহামের পরিবার ছোট ছিল, তখন ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময়, সেই দেশে তারা বিদেশী ছিল।

সামসঙ্গীত / Psalms - 105 তারা এক জাতি থেকে অন্য জাতিতে, এক রাজ্য থেকে অন্য রাজ্য়ে ঘুরে বেড়াচ্ছিলো।

সামসঙ্গীত / Psalms - 105 কিন্তু ঈশ্বর লোকদের ওদের সঙ্গে দুর্বব্যবহার করতে দেন নি। ঈশ্বর রাজাদের সাবধান করে দিয়েছিলেন য়ে ওদের কোন ক্ষতি করা চলবে না।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর বলেছিলেন, “আমার মনোনীত লোকদের আঘাত করো না। আমার ভাববাদীদের প্রতি অন্যায় করো না।”

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর সেই দেশে এক দুর্ভিক্ষ ঘটালেন। লোকজন আহারের জন্য খাবার পেল না।

সামসঙ্গীত / Psalms - 105 কিন্তু, ঈশ্বর য়োষেফ নামে একজনকে ওদের সামনে পাঠালেন। য়োষেফকে একজন ক্রীতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল।

সামসঙ্গীত / Psalms - 105 ওরা একটি দড়ি য়োষেফের পাযে জড়িয়ে বেঁধে দিল। ওরা তার গলায একটা লোহার রিং পরিযে দিল।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর যা বলেছিলেন তা য়তদিন পর্য়ন্ত না প্রকৃতপক্ষে ঘটল, ততদিন য়োষেফ ক্রীতদাসই ছিল। প্রভুর বার্তা প্রমাণ করেছিল য়ে য়োষেফ নির্দোষ ছিল।

সামসঙ্গীত / Psalms - 105 তাই মিশরের রাজা তাকে মুক্ত করে দিল। সেই জাতির নেতা তাকে কারাগারের বাইরে বের করে দিল।

সামসঙ্গীত / Psalms - 105 সে তাকে নিজের বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল। য়োষেফও তার প্রভুর সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করত।

সামসঙ্গীত / Psalms - 105 য়োষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল। বৃদ্ধ লোকদেরও য়োষেফ শেখাতো।

সামসঙ্গীত / Psalms - 105 পরে ইস্রায়েল মিশরে এলো। যাকোব হামের দেশে থাকলো।

সামসঙ্গীত / Psalms - 105 যাকোবের পরিবার বেশ বড় হয়ে গেল। ওদের শত্রুদের থেকে ওরা অনেক শক্তিশালী হয়ে গেল।

সামসঙ্গীত / Psalms - 105 এই মিশরীযরা যাকোবের পরিবারকে ঘৃণা করতে লাগল। ওরা ওদের ক্রীতদাসদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।

সামসঙ্গীত / Psalms - 105 তাই ঈশ্বর তাঁর দাস মোশি এবং তাঁর নির্বাচিত যাজক হারোণকে পাঠিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর মোশি ও হারোণকে ব্যবহার করে হামের দেশে বহু অভাবনীয কাজ করিয়েছিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর নীরন্ধ্র অন্ধকার পাঠিয়েছিলেন, কিন্তু মিশরীযরা তবুও তাঁর কথা শুনতে অস্বীকার করল।

সামসঙ্গীত / Psalms - 105 তাই ঈশ্বর জলকে রক্তে পরিণত করলেন এবং ওদের সব মাছ মারা গেল।

সামসঙ্গীত / Psalms - 105 ওদের দেশ ব্যাঙে ভরে গিয়েছিল। রাজার শোবার ঘরে পর্য়ন্ত ব্যাঙ ঢুকে পড়েছিলো।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর আজ্ঞা দিলেন, উকুন ও মাছিরা উড়ে এলো। তারা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল!

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর বৃষ্টিকে শিলাবৃষ্টিতে পরিণত করলেন। সারা দেশে বিদ্য়ুত্‌পাত হল।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর ওদের দ্রাক্ষালতা ও ডুমুর গাছ ধ্বংস করে দিলেন। ঈশ্বর ওদের দেশের সব গাছ ধ্বংস করে দিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর আজ্ঞা দিলেন এবং গঙ্গাফড়িং ও পঙ্গপালরা এলো। ওদের সংখ্য়া গণনারও অতীত।

সামসঙ্গীত / Psalms - 105 ঝাঁকে ঝাঁকে গঙ্গাফড়িং ও পঙ্গপালরা দেশের সব গাছপালা ও দ্রাক্ষালতা, ডুমুর গাছগুলো খেয়ে শেষ করে দিল।

সামসঙ্গীত / Psalms - 105 এরপর ঈশ্বর, দেশের প্রত্যেকটি প্রথমজাতকে হত্যা করলেন। ঈশ্বর সমস্ত জোষ্ঠ সন্তানদের হত্যা করলেন।

সামসঙ্গীত / Psalms - 105 তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বের করে নিয়ে এলেন। আসার সময় ওরা সঙ্গে করে সোনা রূপো নিয়ে এলো। ঈশ্বরের কোন লোকই হোঁচট খায় নি বা পড়ে যায় নি।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বরের লোকদের চলে য়েতে দেখে মিশর ভীষণ খুশী হয়েছিলো, কেননা ওরা ঈশ্বরের লোকদের ভয় পেতো।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর তাদের ওপর কম্বলের মত একটি মেঘ বিস্তৃত করে দিলেন। রাত্রে তাঁর লোকদের আলো দেখানোর জন্য, ঈশ্বর তাঁর অগ্নিস্তম্ভ ব্যবহার করলেন।

সামসঙ্গীত / Psalms - 105 লোকরা খাদ্য চাইল এবং ঈশ্বর তাদের কাছে কোযেল এনে দিলেন এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য ঈশ্বর আকাশ থেকে তাদের রুটি দিলেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর শিলাটিকে অর্ধেক করে ভাঙলেন এবং সেখান থেকে জল বেরিয়ে এলো। মরুভূমিতে একটা নদী বইতে শুরু করলো!

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর তাঁর পবিত্র প্রতিশ্রুতির কথা স্মরণ করলেন। তাঁর দাস অব্রাহামের কাছে তিনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি স্মরণ করলেন।

সামসঙ্গীত / Psalms - 105 ঈশ্বর মিশর থেকে তাঁর নির্বাচিত লোকদের বের করে আনলেন। লোকজন মহা উল্লাস করতে করতে, আনন্দ গান গাইতে গাইতে বেরিয়ে এলো!

সামসঙ্গীত / Psalms - 105 তারপর ঈশ্বর তাদের সেই দেশ দিলেন যেখানে অন্যান্য লোকরা বাস করেছিলো, অন্যান্য লোকরা যার জন্য পরিশ্রম করেছিলো, ঈশ্বরের লোকরা সেই সব জিনিস পেলো।

সামসঙ্গীত / Psalms - 105 কেন ঈশ্বর এই সব করলেন? যাতে তাঁর লোকরা তাঁর বিধি মান্য করে। যাতে তারা তাঁর শিক্ষামালাসমূহ সতর্কতার সঙ্গে পালন করে। প্রভুর প্রশংসা কর!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme