সামসঙ্গীত / Psalms - 107 প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়। তাঁর প্রেম চিরন্তন!
সামসঙ্গীত / Psalms 107
Chapter 585, 43 verses
সামসঙ্গীত / Psalms - 107 প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে। প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন।
সামসঙ্গীত / Psalms - 107 প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন। তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন।
সামসঙ্গীত / Psalms - 107 ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো। ওরা বাঁচার জন্য অন্য জায়গা খুঁজছিলো কিন্তু ওরা কোন শহর খুঁজে পাচ্ছিলো না।
সামসঙ্গীত / Psalms - 107 ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে।
সামসঙ্গীত / Psalms - 107 প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য়্য় কার্য়্য়, যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন; ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বরের কিছু লোক বন্দী ছিল, ওরা অন্ধকার গারদে বদ্ধ হয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 কেন? কারণ ঈশ্বর যা বলেছেন, ওরা তার বিরুদ্ধে লড়াই করেছিলো। তারা পরাত্পরের উপদেশসমুহ মান্য করতে অস্বীকার করেছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 ওদের কুকর্মের জন্য ঈশ্বর ওদের জীবনকে কঠিনতর করে তুলেছিলেন। ওরা হোঁচট খেয়ে পড়লো কিন্তু ওদের সাহায্যের জন্য কেউ ছিল না।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা সমস্যায় পড়েছিলো। তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি তাদের সমস্যাসমূহ থেকে বাঁচিয়েছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর ওদের অন্ধকার কারাগার থেকে বাইরে বের করে এনেছিলেন। য়ে দড়ি দিয়ে ওদের বেঁধে রাখা হয়েছিলো, ঈশ্বর তা ছিন্ন করেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 প্রভুর প্রেমের জন্য এবং মানুষের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দাও।
সামসঙ্গীত / Psalms - 107 শত্রুদের পরাজিত করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন। ঈশ্বর ওদের পিতলের দরজা ভেঙে দিতে পারেন। ঈশ্বর ওদের ফটকের লোহা ভেঙে দিতে পারেন।
সামসঙ্গীত / Psalms - 107 কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে, নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়। তারা তাদের পাপসমূহের জন্য ভয়ঙ্কর ভাবে ভুগবে।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলো এবং প্রায় মারা গিয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিলো। এবং ওদের সমস্যা থেকে তিনি ওদের বাঁচিয়েছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন। তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তার জন্য ধন্যবাদ দাও।
সামসঙ্গীত / Psalms - 107 প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উত্সর্গ কর। প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল।
সামসঙ্গীত / Psalms - 107 কিছু লোক নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলো, ওদের জীবিকা ওদের মহাসমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন। সমুদ্রে তিনি য়ে সব বিস্ময়কর কাজ করেছেন, তা ওরা দেখেছে।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো। ঢেঊগুলো ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হয়েছিল।
সামসঙ্গীত / Psalms - 107 ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো। সে এমন ভয়ঙ্কর ঝড় ছিলো য়ে ওরা সাহস হারিযে ফেলেছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো। নাবিক হিসেবে তাদের ক্ষমতা কোন কাজেই লাগেনি।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর ঝড় থামিযে দিয়েছিলেন। তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো এবং তারা যেখানে য়েতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন।
সামসঙ্গীত / Psalms - 107 তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও।
সামসঙ্গীত / Psalms - 107 বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায প্রশংসা কর। প্রবীণ নেতারা যখন একত্রিত হবে তখন তাঁর প্রশংসা করো।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন। ঈশ্বর ঝর্ণার প্রবাহ বন্ধ করেছেন।
সামসঙ্গীত / Psalms - 107 উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে। কেন কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর মরুভূমিকে পরিবর্তিত করলেন এবং তা জলময় সরোবরে পরিণত হল। শুকনো জমি থেকে ঈশ্বর প্রবাহের নিমিত্ত তৈরী করলেন।
সামসঙ্গীত / Psalms - 107 ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো।
সামসঙ্গীত / Psalms - 107 ওরা ওদের জমিতে বীজ বুনলো। ওরা জমিতে দ্রাক্ষালতা পুঁতলো এবং ওরা খুব ভাল ফসল পেলো।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন। ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো। ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো।
সামসঙ্গীত / Psalms - 107 দুর্য়োগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো।
সামসঙ্গীত / Psalms - 107 ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন। ঈশ্বর ওদের মরুভূমির সেই স্থানে ঘোরালেন যেখানে কোন রাস্তাই নেই।
সামসঙ্গীত / Psalms - 107 কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন। এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে।
সামসঙ্গীত / Psalms - 107 সত্ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়। কিন্তু, মন্দ লোকরা এটা দেখে এবং তারা জানে না কি বলবে।
সামসঙ্গীত / Psalms - 107 কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এই সব গুলো স্মরণে রাখবে এবং সে হৃদয়ঙ্গম শুরু করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি।