Kitab

সামসঙ্গীত / Psalms 109

Chapter 587, 31 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 109 ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!

সামসঙ্গীত / Psalms - 109 দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে। যা সত্য নয় ওরা তাই বলছে।

সামসঙ্গীত / Psalms - 109 লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে। অকারণে লোকরা আমায় আক্রমণ করছে।

সামসঙ্গীত / Psalms - 109 আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে। তাই ঈশ্বর, এখন আমি আপনার কাছে শরণাগত।

সামসঙ্গীত / Psalms - 109 আমি ওইসব লোকেরা জন্য ভাল কাজই করেছিলাম কিন্তু ওরা আমার প্রতি মন্দই করেছে। আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করেছে।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রু য়ে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন। একজন লোককে খুঁজে বের করুন য়ে প্রমাণ দেবে ও ভুল করেছে।

সামসঙ্গীত / Psalms - 109 বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন য়ে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী। আমার শত্রুরা যা যা বলে তা য়েন ওর পক্ষে অহিতকরই হয়।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক। অন্য লোকরা তার স্থান নিক।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রুর সন্তানদের অনাথ এবং তার স্ত্রীকে বিধবা করে দিন।

সামসঙ্গীত / Psalms - 109 ওরা য়েন ঘর বাড়ী হারিযে ভিখারী হয়ে যায়।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রু যার কাছে ঋণী সে য়েন ওর সব কিছু নিয়ে নেয। আমার শত্রু য়ে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক।

সামসঙ্গীত / Psalms - 109 কামনা করি, কোন লোক য়েন আমার শত্রুর প্রতি সদয় না হয়। কামনা করি, কোন লোক য়েন ওর ছেলেদের প্রতি ক্ষমা না দেখায়।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন। পরবর্তী প্রজন্ম য়েন সব কিছু থেকে ওর নাম মুছে দেয়।

সামসঙ্গীত / Psalms - 109 প্রভু য়েন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন। ওর মাযের পাপও য়েন কখনও ধুয়ে না যায়।

সামসঙ্গীত / Psalms - 109 আমি আশাকরি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন। এবং আমি আশা করি, আমার শত্রুকে সম্পূর্ণ ভুলে য়েতে তিনি লোকদের বাধ্য করবেন।

সামসঙ্গীত / Psalms - 109 কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি। সে কোনদিন কাউকে ভালোবাসে নি। দরিদ্র ও অসহায় মানুষের জীবনকে সে কঠিন করে তুলেছিলো।

সামসঙ্গীত / Psalms - 109 ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত। তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন। ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক। তাই ওর ভালো হতে দেবেন না।

সামসঙ্গীত / Psalms - 109 অভিশাপ য়েন ওর বস্ত্র হয়। অভিশাপ য়েন ওর তৃষ্ণার জল হয়, অভিশাপগুলো য়েন ওর দেহে মাখা তেল হয়।

সামসঙ্গীত / Psalms - 109 দুষ্ট লোকে য়ে পোশাক পরে অভিশাপগুলো য়েন সেই পোশাকসমূহ হয় এবং অভিশাপই য়েন ওদের কোমরবন্ধ হয়।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রুর প্রতি প্রভু য়েন এসব করেন। যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু য়েন এসব করেন।

সামসঙ্গীত / Psalms - 109 প্রভু, আপনি আমার সদাপ্রভু। তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্য়াদা এনে দেবে। আপনার প্রেম খুব মহান, তাই আমার রক্ষা করুন।

সামসঙ্গীত / Psalms - 109 আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ। প্রকৃতই আমি ভগ্ন হৃদয়ের এক দুঃখী মানুষ।

সামসঙ্গীত / Psalms - 109 আমি এমন অনুভব করি য়েন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে। আমি নিজেকে অগ্রাহ্য করা ছারপোকার মত মনে করি।

সামসঙ্গীত / Psalms - 109 ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল। ওজন কমে গিয়ে আমি ক্রমশঃই রোগা হয়ে যাচ্ছি।

সামসঙ্গীত / Psalms - 109 মন্দ লোকরা আমায় অপমান করে। আমার দিকে তাকিযে ওরা মাথা নাড়ায।

সামসঙ্গীত / Psalms - 109 প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন। আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় উদ্ধার করুন!

সামসঙ্গীত / Psalms - 109 তখন ওই লোকরা জানতে পারবে য়ে আপনি আমায় সাহায্য করেছিলেন। ওরা জানতে পারবে য়ে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো।

সামসঙ্গীত / Psalms - 109 ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়। কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু। ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন। তাহলে আপনার দাস, আমি সুখী হব।

সামসঙ্গীত / Psalms - 109 আমার শত্রুদের বিব্রত করে দিন! ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা য়েন ওদের লজ্জাই পরিধান করে।

সামসঙ্গীত / Psalms - 109 আমি প্রভুকে ধন্যবাদ দিই। বহু লোকদের সামনে আমি তাঁর প্রশংসা করি।

সামসঙ্গীত / Psalms - 109 কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান। ওকে যারা মৃত্যুদণ্ড দিতে চায়, তাদের থেকে ঈশ্বর ওরে রক্ষা করেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme