Kitab

সামসঙ্গীত / Psalms 112

Chapter 590, 10 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 112 প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি য়ে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে। সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে।

সামসঙ্গীত / Psalms - 112 তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহত্‌ হবে। সত্‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে।

সামসঙ্গীত / Psalms - 112 সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।

সামসঙ্গীত / Psalms - 112 সত্‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত। ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো।

সামসঙ্গীত / Psalms - 112 একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো। একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সত্‌ থাকা ভালো।

সামসঙ্গীত / Psalms - 112 সেই ব্যক্তির কোনদিন পতন হবে না। একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে।

সামসঙ্গীত / Psalms - 112 সে দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে।

সামসঙ্গীত / Psalms - 112 সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়। সে কখনও ভয় পাবে না। সে তার শত্রুদের পরাজিত করবে।

সামসঙ্গীত / Psalms - 112 সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে। সে বিরাট সম্মান পাবে।

সামসঙ্গীত / Psalms - 112 দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়। ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা হয়ে যায়। যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme