সামসঙ্গীত / Psalms - 126 সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, সেই সময় য়েন স্বপ্নের মতই ছিলো!
সামসঙ্গীত / Psalms 126
Chapter 604, 6 verses
সামসঙ্গীত / Psalms - 126 আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম! তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো, “ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন।”
সামসঙ্গীত / Psalms - 126 হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমত্কার জিনিসগুলি করেছেন এবং এই বিষযে আমরা খুশী।
সামসঙ্গীত / Psalms - 126 হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত আমাদের ভাগ্যফিরিয়ে দিন।
সামসঙ্গীত / Psalms - 126 কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে। কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়।
সামসঙ্গীত / Psalms - 126 যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে। কিন্তু যখন সে শস্য় ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিত্কার করবে!