Kitab

প্রবচন / Proverbs 8

Chapter 636, 36 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 8 শোন! প্রজ্ঞা কি তোমাকে ডাকছে? হ্যাঁ, বোধ তোমাকে ডাকছে।

প্রবচন - 8 মহিলাটি (প্রজ্ঞা) পাহাড়ের চূড়ায়, সড়কের ধারে, সকল পথের সংয়োগস্থলে দাঁড়িয়ে।

প্রবচন - 8 সে নগরের প্রধান ফটকগুলির সামনে দাঁড়িয়ে আছে। সেখান থেকেই সে উচ্চস্বরে ডাক দিচ্ছে।

প্রবচন - 8 প্রজ্ঞা বলছে, “হে মানবগণ, আমি তোমাদের ডাকছি। চিত্কার করে সমস্ত লোককে ডাকছি।

প্রবচন - 8 যদি তোমরা অবোধ হও, বুদ্ধিমান হওয়ার চেষ্টা কর। নির্বোধরা বোঝার চেষ্টা কর।

প্রবচন - 8 শোন! আমি য়েসব জিনিসের শিক্ষা দিই তা গুরুত্বপূর্ণ। আমি যা বলি তা সঠিক।

প্রবচন - 8 আমার কথাগুলি সত্য। আমি ক্ষতিকারক মিথ্যাকে ঘৃণা করি।

প্রবচন - 8 আমি যা বলি তা সঠিক। আমি মিথ্যা কথা বলি না। আমার কথাগুলোয কোন মিথ্যা বা ভুল নেই।

প্রবচন - 8 আমার কথাগুলি, যাদের বোধশক্তি আছে সেই সব লোকের কাছে পরিষ্কার। জ্ঞানবানরা আমার উপদেশ বুঝতে সক্ষম।

প্রবচন - 8 আমার অনুশাসন গ্রহণ কর। তার মূল্য রূপার চেয়েও বেশী। সেটি উত্কৃষ্টতম সোনার চেয়েও মূল্যবান।

প্রবচন - 8 জ্ঞান, দূর্মূল্য মুক্তার চেয়েও দামী। মানুষের অভীষ্ট কোন বস্তুই তার সমকক্ষ নয়।”

প্রবচন - 8 “আমি প্রজ্ঞা। আমি সুবিচারের সঙ্গে বাস করি। আমি সুপরিকল্পনা এবং জ্ঞান খুঁজে পেয়েছি।

প্রবচন - 8 প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হল পাপকে ঘৃণা করা। সেইসব মানুষ যারা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে আমি তাদের ঘৃণা করি। আমি পাপের পথ এবং মিথ্যাভাষীকে ঘৃণা করি।

প্রবচন - 8 আমি মানুষকে সুবুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করি। আমিই সুবিবেচনা এবং ক্ষমতার আধার!

প্রবচন - 8 রাজারা শাসনকার্য়ে আমাকে ব্যবহার করেন। ন্যায্য আইন বানাতে শাসকরা আমাকে ব্যবহার করেন।

প্রবচন - 8 পৃথিবীর সমস্ত ভাল শাসক তাঁদের অধীনস্থ সমস্ত লোককে শাসন করতে আমাকে ব্যবহার করেন।

প্রবচন - 8 য়ে সব লোক আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। যারা সযত্নে আমার অন্বেষণ করে তারা আমাকে খুঁজে পাবে।

প্রবচন - 8 আমার দেবার মত ধনসম্পদ ও সম্মান রযেছে। আমি সত্যিকারের সম্পদ এবং সাফল্য প্রদান করি।

প্রবচন - 8 আমি য়ে সব জিনিস দিই তা খাঁটি সোনার চেয়েও ভালো এবং আমার উপহারসমূহ খাঁটি রূপোর চেয়েও ভালো।

প্রবচন - 8 আমি ধর্মের পথে চলি। আমি ন্যায় বিচারের পথ ধরে চলি।

প্রবচন - 8 যারা আমাকে ভালোবাসে আমি তাদের সম্পদ দিই। হ্যাঁ, আমি তাদের ঘরবাড়ি ধনসম্পদে পরিপূর্ণ করে তুলি।

প্রবচন - 8 বহুকাল আগে, শুরুতে প্রভু অন্য আর কিছু সৃষ্টি করবার আগে আমাকে সৃষ্টি করেছিলেন।

প্রবচন - 8 আমিই আদি। আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল। পৃথিবীর আগে আমাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল।

প্রবচন - 8 মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছিল। সেখানে জল সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করা হয়েছিল।

প্রবচন - 8 আমি পর্বতসমূহের আগে জন্মেছিলাম। আমি পাহাড়সমূহের আগে জন্মেছিলাম।

প্রবচন - 8 প্রভুর পৃথিবী সৃষ্টির আগে আমি জন্মেছিলাম, ভূমি তৈরীর আগে আমি জন্মেছিলাম। ঈশ্বরের পৃথিবীতে প্রথম ধূলিকনা সৃষ্টি করার আগে আমি জন্মেছিলাম।

প্রবচন - 8 প্রভু যখন আকাশ তৈরী করেন সেই সময় আমি ছিলাম। প্রভু যখন ভূমির চারদিকে একটি বৃত্ত এঁকেছিলেন এবং সাগরের সীমারেখা স্থির করেছিলেন তখন আমি ছিলাম।

প্রবচন - 8 মেঘ সৃষ্টির আগে আমি রূপ পেয়েছিলাম। ঈশ্বর যখন সাগরে জল ঢালছিলেন, আমি সেখানে ছিলাম।

প্রবচন - 8 প্রভু যখন সমুদ্রসমূহে জলের সীমা নির্ধারণ করেছিলেন সে সময়ে আমি সেখানে ছিলাম। সমুদ্রের তরঙ্গদল কখনই প্রভুর নির্ধারিত সীমা লঙঘন করে না। প্রভু যখন পৃথিবীর ভিত্তিস্থাপন করেন, তখন আমি ছিলাম।

প্রবচন - 8 আমি এক জন দক্ষ কর্মীর মত প্রভুর পাশে ছিলাম। আমার জন্যই প্রভু প্রতি দিন আনন্দবোধ করেছেন। আমি তাঁর সঙ্গে সব সময় হাসি মুখে থেকেছি।

প্রবচন - 8 তাঁর জগত্‌ আমাকে খুশি করে। আমি মানবজাতির সঙ্গ সুখ অনুভব করি।

প্রবচন - 8 “আমার পুত্রগণ, এখন আমার কথাগুলি শোন! এবং তোমরাও আমার আশীর্বাদ পাবে!

প্রবচন - 8 আমার শিক্ষামালা শোন এবং জ্ঞানী হয়ে ওঠো। ওগুলোকে অগ্রাহ্য কোরো না।

প্রবচন - 8 য়ে আমার কথা মেনে চলবে সে ধন্য হবে। এমন এক জন লোক প্রতি দিন আমার দরজার দিকে লক্ষ্য করে। সে আমার দরজার পথে প্রতীক্ষা করে।

প্রবচন - 8 য়ে আমাকে খুঁজে পায় সে জীবন লাভ করে। সে প্রভুর কাছ থেকে ভালো জিনিস পাবে!

প্রবচন - 8 কিন্তু য়ে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করে সে নিজেকে আঘাত করে। য়ে সব লোক আমাকে ঘৃণা করে তারা মৃত্যুকে ভালোবাসে!”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme