Kitab

প্রবচন / Proverbs 12

Chapter 640, 28 verses

  • পুরানো ইচ্ছাপত্র

প্রবচন - 12 য়েব্যক্তি জ্ঞানলাভ করতে উদগ্রীব, সে তার নিজের সমালোচনা শুনলে ক্রুদ্ধ হবে না। য়ে ব্যক্তি নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে অন্যের অনুয়োগ শুনতে অপছন্দ করে সে নির্বোধ।

প্রবচন - 12 প্রভু ধার্মিকদের ওপর সন্তুষ্ট। কিন্তু যারা কু-পরিকল্পনা করে প্রভু তাদের দোষী হিসেবে বিচার করেন।

প্রবচন - 12 পাপীরা কখনই নিরাপদ নয়। কিন্তু ধার্মিকরা সর্বদা সুরক্ষিত ও নিরাপদ।

প্রবচন - 12 গুণবতী স্ত্রী তার স্বামীর আনন্দ এবং অহঙ্কারের উত্স। কিন্তু য়ে স্ত্রী তার স্বামীকে লজ্জিত করে সে তার স্বামীর অস্থিতে একটি অসুখের মতই অসহ্য।

প্রবচন - 12 ধার্মিকরা যা পরিকল্পনা করে তা সর্বদাই সত্‌ এবং সঠিক। কিন্তু লোকদের কু-পরিকল্পনা প্রতারণাপূর্ণ।

প্রবচন - 12 পাপী লোকরা তাদের কথাবার্তার মাধ্যমে অন্যদের আঘাত করে। কিন্তু ধার্মিক লোকদের কথাবার্তা মানুষকে বিপদ থেকে রক্ষা করে।

প্রবচন - 12 পাপী লোকরা ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু কোনও ধার্মিক ব্যক্তির মৃত্যুর পরও মানুষ তাকে দীর্ঘকাল মনে রাখে।

প্রবচন - 12 লোকরা জ্ঞানী মানুষের প্রশংসা করে। কিন্তু লোক কোনও নির্বোধ ব্যক্তিকে সম্মান করে না।

প্রবচন - 12 খাবার সংস্থান নেই অথচ ধনী হবার ভান করবার চেয়ে বরং একজন ভৃত্যের মালিক হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো।

প্রবচন - 12 ভালো লোকরা তাদের পালিত পশুদের যত্ন নেয়। কিন্তু দুষ্টদের হৃদয়ে সহানুভূতি থাকে না।

প্রবচন - 12 য়ে কৃষক তার জমিতে পরিশ্রম করে তার পর্য়াপ্ত খাদ্য থাকবে। কিন্তু য়ে ব্যক্তি অসার চিন্তাভাবনায় সময় নষ্ট করে সে নির্বোধ।

প্রবচন - 12 পাপী লোকরা যা আকাঙ্খা করে দুষ্ট লোকরা তাই চায়, কিন্তু সেটা ভালো লোকদের দেওয়া হবে।

প্রবচন - 12 দুষ্ট লোকরা নির্বোধের মত কথা বলে এবং প্রায়শঃই নিজেদের কথার ফাঁদে জড়িয়ে পড়ে। ধার্মিকরা এধরণের বিপদের সম্মুখীন হয় না।

প্রবচন - 12 লোকরা তাদের মুখ নিঃসৃত কথার জন্য এবং হাতের কাজের জন্যও পুরস্কৃত হয়।

প্রবচন - 12 নির্বোধরা ভাবে তাদের পথই শ্রেষ্ঠ পথ। কিন্তু বিবেচকরা অন্যের পরামর্শ খোলামনে গ্রহণ করে।

প্রবচন - 12 নির্বোধরা সহজেই হতাশ হয়ে পড়ে। বুদ্ধিমান লোকরা অপমানকে অগ্রাহ্য করে।

প্রবচন - 12 সত্যভাষীরা সর্বদাই বিশ্বাসযোগ্য। কিন্তু মিথ্যাবাদীরা অপরকে বিপদের দিকে ঠেলে দেয়।

প্রবচন - 12 য়ে ব্যক্তি চিন্তাভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মত আঘাত করতে পারে। কিন্তু ব্যক্তি কথা বলার সময় সজাগ থাকে। তাঁর বাক্য ঐ আঘাতের যন্ত্রণা মুছে দেয়।

প্রবচন - 12 য়ে ব্যক্তি মিথ্যা কথা বলে তার বাক্য ক্ষণস্থায়ী। কিন্তু সত্য চিরকালই অমর।

প্রবচন - 12 যারা অপরের বিরুদ্ধে কু-পরিকল্পনা করে তারা নিজেদেরই ঠকায়। যারা শান্তির জন্য কাজ করে তারা সুখী।

প্রবচন - 12 ঈশ্বর ধার্মিকদের সর্বদা রক্ষা করবেন। কিন্তু পাপীরা অসংখ্য় সমস্যায় পড়বে।

প্রবচন - 12 প্রভু মিথ্যাবাদীদের ঘৃণা করেন। তিনি সত্যবাদীদের প্রতি সন্তুষ্ট।

প্রবচন - 12 বুদ্ধিমান লোকরা যা জানে কখনও তার সবটা বলে না। কিন্তু এক জন নির্বোধ ব্যক্তি, সে যা জানে সবই বলে দিয়ে নিজেকে মূর্খ প্রতিপন্ন করে।

প্রবচন - 12 কঠোর পরিশ্রমীদের অন্যান্য শ্রমিকদের দায়িত্বে রাখা হবে। কিন্তু য়ে অলস তাকে চির কাল অন্যের দাসত্ব করে য়েতে হবে।

প্রবচন - 12 চিন্তা মানুষের সুখ ও আনন্দ কেড়ে নেয়। কিন্তু একটি দযা বত্সল শব্দ মানুষকে আনন্দিত করে।

প্রবচন - 12 বন্ধু নির্বাচনে এক জন ধার্মিক মানুষ বিচক্ষণতার পরিচয় দেয়। কিন্তু একজন দুষ্ট ব্যক্তি সর্বদা ভুল বন্ধু নির্বাচন করে।

প্রবচন - 12 এক জন অলস ব্যক্তি কখনও তার য়ে জিনিস প্রয়োজন তার পেছনে ছোটে না। ধন আসে কঠিন পরিশ্রমীদের কাছে।

প্রবচন - 12 তুমি যদি সঠিক পথে জীবনযাপন কর তাহলে তুমি সত্য জীবন পাবে। ন্যায়পরাযণতার পথ জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme